Africar Lokkotha_e-version
₹ 60.00
In Stockআফ্রিকার লোককথা
সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত/ সোমশঙ্কর রায় চিত্রিত
আফ্রিকার লোকে বলে, ইঁদুর সব জায়গাতেই যায়– বড়লোকের বাড়িতেও যায়, আবার গরিবস্য গরিব, তার বাড়িতেও। আগেকার দিনে ইঁদুর যা দেখত, তা-ই দিয়ে গল্প বানাত। গল্পেরাই ছিল তার সন্তান। গল্পেরা তার বাড়িতেই থাকত, আর তার সব কাজ করে দিত। একদিন কোত্থেকে এক ভেড়া এসে ইঁদুরের বাড়িতে গুঁতো মারল। বাড়ির দরজাটা ছিল পুরনো, তাই সহজেই তা ভেঙে পড়ল, আর গল্পেরা সব দৌড়ে পালাল। সারা পৃথিবীতে সেই সমস্ত গল্প এখন ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে থেকে বেছে কয়েকটি এই বইয়ে নতুন করে বলা হয়েছে। আর প্রতিটি গল্পের জন্য তার পাতা-জোড়া ছবি এঁকেছেন সোমশঙ্কর রায়।
৬৪ পৃষ্ঠা, ১৫ এমবি
Description
আফ্রিকার লোককথা

You must be logged in to post a review.
Related products
-
অভী চৌধুরী
নিহিতার্থের খোঁজেসন্জীদা খাতুন পরিচালিত ‘ছায়ানট’-এর মুখপত্র ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পত্রিকার বিশেষ ভাষা সংখ্যায় বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক নানা সমস্যা নিয়ে গভীরতার সন্ধানী সুখপাঠ্য এই দীর্ঘ প্রবন্ধটি প্রকাশের সময়েই পাঠকের মন কেড়েছিল। বই হিশেবে প্রকাশ করার সময়ে লেখক এর সঙ্গে জুড়েছেন আরও কয়েকটি নতুনতর প্রসঙ্গ। প্রবীণ ভাষাতাত্ত্বিক সুহৃদকুমার ভৌমিক তাঁর অনুকথনে দেখিয়েছেন ভাষা নিয়ে আরও কত গভীরে ভাবলে তার উৎসে পৌঁছনো সম্ভব। সব মিলিয়ে ভাষা নিয়ে এমন বই আর নেই।
₹ 60.00Version : ebook - hardcopyNihitarther Khonje
অভী চৌধুরী
নিহিতার্থের খোঁজেসন্জীদা খাতুন পরিচালিত ‘ছায়ানট’-এর মুখপত্র ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পত্রিকার বিশেষ ভাষা সংখ্যায় বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক নানা সমস্যা নিয়ে গভীরতার সন্ধানী সুখপাঠ্য এই দীর্ঘ প্রবন্ধটি প্রকাশের সময়েই পাঠকের মন কেড়েছিল। বই হিশেবে প্রকাশ করার সময়ে লেখক এর সঙ্গে জুড়েছেন আরও কয়েকটি নতুনতর প্রসঙ্গ। প্রবীণ ভাষাতাত্ত্বিক সুহৃদকুমার ভৌমিক তাঁর অনুকথনে দেখিয়েছেন ভাষা নিয়ে আরও কত গভীরে ভাবলে তার উৎসে পৌঁছনো সম্ভব। সব মিলিয়ে ভাষা নিয়ে এমন বই আর নেই।
₹ 60.00 -
কাকুজো ওকাকুরা
চা-চরিতপ্রখ্যাত জাপানি শিল্পগুরুর বিশ্ববন্দিত ‘The Book of Tea’-এর ধ্রুপদী ভাষান্তর। জাপানি চা-সংস্কৃতির সূত্রে এ বইয়ে বস্তুত আলোচিত হয়েছে প্রাচ্য শিল্পতত্ত্ব আর নন্দনতত্ত্বের সার কথা। বইটি প্রথম প্রকাশের শতবর্ষ স্মরণে সুদীপ্ত চক্রবর্তীর অনবদ্য কলমে অনূদিত।
₹ 170.00Cha-Charit

₹ 170.00 -
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথনিজের স্বভাব ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ একদা লিখেছিলেন– ‘আমি কঠিনত্বক্ ফলের মত– নিজের অন্তরকে আমি নিজের বাহিরে আনিতে পারি না। যদি আমার ভিতরে কোনও রসশস্য থাকে, যে ব্যক্তি বলপূর্বক ভাঙ্গিয়া আদায় করিতে পারে সেই পায়।’ প্রমথ চৌধুরী ছিলেন নিঃসন্দেহে সেই ব্যক্তি, যিনি রবীন্দ্রনাথের সেই রসশস্য আদায় করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ নিয়ে তাঁর সমস্ত লেখাই এ বইয়ে সংকলিত হয়েছে।
পরিবর্ধিত সংস্করণ / নতুন মুদ্রণ, ১০২ পৃষ্ঠা
₹ 220.00Rabindranath

Categories: Books, প্রবন্ধ সংকলন, সাহিত্য₹ 220.00 -
মানিক দাস
আশপাশের মানুষজন
অসমের প্রেক্ষাপটে বস্তুত এ এক প্রেমের আখ্যান। অসংখ্য দ্বন্দ্বতন্তুর অনিঃশেষ কাটাকুটিতে নির্মিত এই আখ্যান কার্যত অসমিয়া-বাঙালির সম্পর্ক ও সম্পর্কহীনতার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের জলছবি। মানুষজনের দ্বন্দ্ব, সামাজিক অস্থিরতা, সংশয়, উদভ্রান্তি ও স্বার্থপরতা এই যাপনকথায় প্রকট।
লেখক অসমবাসী। অসম ও বাংলায় সুপরিচিত। অসমিয়া ও বাংলা, দুই ভাষাতেই তিনি লেখেন। ফলে তাঁর বয়ানে এ আখ্যানের গুরুত্ব অন্যরকম হতে বাধ্য। এ বয়ানের পরতে-পরতে ক্রমোন্মোচিত অভিজ্ঞতার নির্যাসে রয়েছে সমাজ-বাস্তবতার উজ্জ্বল উপস্থিতি। একটি প্রণয়োপাখ্যানকে কেন্দ্র করে এ হল আশপাশের মানুষজনের চলমান জীবনালেখ্য।
অসমে সাম্প্রতিক সমস্যার প্রেক্ষিত বুঝতে বাংলা সাহিত্যে এই নতুনতর সংযোজন অনেকটাই সাহায্য করবে।
₹ 495.00Ashpasher Manushjon

₹ 495.00 -
টি এস এলিয়ট
মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল
ভূমিকা সম্পাদনা ভাষান্তর : সলিল বিশ্বাসএলিয়টের সুবিখ্যাত এই কাব্যনাট্যে রয়েছে এক ধর্মীয় আবহ। এর মূল দ্বন্দ্ব ঐহিক ও আত্মিক– এই দুই জগতের মধ্যে; পার্থিব দায়বদ্ধতা আর ঈশ্বরের কাছে দায়বদ্ধতার মধ্যে। কিন্তু শেষ অবধি এ নাট্যে সেই দ্বন্দ্ব উত্তরিত হয় ব্যক্তির নিজের বিবেকের কাছে দায়বদ্ধতা ও শাসকের প্রতি বিশ্বস্ততার চিরন্তন বিবাদে। কোন্টা শ্রেয়? স্বেচ্ছাচারী, অনৃতভাষী, চাটুকারিতা-প্রিয় শাসকের কাছে নতি-স্বীকার, না মৃত্যুর সম্ভাবনাকে উপেক্ষা করে মানুষের কাছে এবং নিজের বিবেক আর বিশ্বাসের কাছে অনুগত থাকা? এই প্রশ্ন গোটা নাটকে অনুরণিত। ধর্মের গণ্ডি ছাড়িয়ে কালজয়ী এই নাটক। ভাষান্তর ও টীকাভাষ্য : সলিল বিশ্বাস।
₹ 100.00Murder in the Cathedral

₹ 100.00 -
সলিল বিশ্বাস
অন্তর্ঘাত ও অন্যান্য কাহিনিএখানে একত্রিত আখ্যানগুলিকে কতটা গল্প বলা যাবে তা নিয়ে বিতর্ক থাকতে পারে। একটি বাদে সব ক-টি বিবরণই কোন-না-কোন ঘটনার কথা-চিত্র। সাজিয়ে নেয়া; স্থান-কাল-পাত্র, নামকরণে এবং নির্দেশনায় খানিকটা কেবল কল্পনার মোড়ক। কোন ঘটনা দেখা, কোন ঘটনা শোনা, কোনটা আবার তির্যক ভাবে জানা। অবশ্য সবাই জানে, যা ঘটেছে তা নিপাট বলে গেলে খুব ম্যাড়ম্যাড়ে লাগে। আসলে সত্যি কথা শুনে যে কোন লাভ নেই, সে কথাও সবাই জানে। তাই বানানো কথাই শুনতে আর পড়তে চায় লোকে। মহাজনের পথে হেঁটে এগুলোকে তাই বলা হয়েছে কাহিনি। এরকম আটটি কাহিনি নিয়ে এই সংকলন।
₹ 120.00Antorghaat O Anyanyo Kahini

Categories: Books, ছোটগল্পের সংকলন, সাহিত্য₹ 120.00

Reviews
There are no reviews yet.