Twelfth Night othoba What You Will
₹ 80.00
In Stockউইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইল
সপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
Description
উইলিয়াম শেক্সপীয়ার

প্রথম সংস্করণ, ৯২ পৃষ্ঠা
Additional information
| Version | hardcopy |
|---|
You must be logged in to post a review.
Related products
-
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00Version : ebook - hardcopyKhudhashilper Desh : Afganistan_e-version
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00 -
PAUL GAUGUIN
Noa Noa: The Tahiti JournalOne of the most prominent post-impressionist artists, Paul Gauguin left his family and country only to move to the country of the so-called ‘uncivilized’ Maoris for the sake of painting. There he stayed with the Maoris, noted every intrinsic details of their livelihood and collected their mythology and folklores. He detailed every aspects of them in this book, elaborated the picture of a great civilization. Added with these are reproductions of many of his paintings drawn during his Tahiti days.
₹ 50.00Noa Noa: The Tahiti Journal_e-edition

Categories: art, culture, e-Books, literature₹ 50.00 -
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্যস্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
₹ 75.00Version : ebook - hardcopyKathputlir Katha

Categories: Books, ব্যক্তিগত গদ্য, সংস্কৃতি, সাহিত্য₹ 75.00 -
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এই দ্বিতীয় খণ্ডে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00Version : ebook - hardcopyAgronthito Rachona 2_e-version
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এই দ্বিতীয় খণ্ডে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00 -
Narrative of the life of Frederick Douglass
An American Slave written by HimselfUsed book, in good condition
164 pages₹ 200.00Narrative of the life of Frederick Douglass
Narrative of the life of Frederick Douglass
An American Slave written by HimselfUsed book, in good condition
164 pages₹ 200.00 -
বেলা চক্রবর্তী।। ভোলানাথ ভট্টাচার্য
মৃত্যু দাহ সমাধিভাববাদী হিন্দু ধর্মে মৃত্যুচিন্তা এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মৃত্যুকে ভাববাদীরা কখনওই জীবনের শেষ বলে মানেননি। মৃত্যু তাঁদের কাছে এক তীর্থের পান্থনিবাস ছেড়ে আর-এক তীর্থের অভিমুখে যাওয়া, জীর্ণবাস ছেড়ে নতুনতর পোশাক পরা। মৃত্যুচিন্তার এই প্রসারিত ভূমি কিন্তু ভারতীয় বস্তুবাদী দৃষ্টিতে মেলে না। শুধু মেলে না নয়, যাবতীয় প্রেতকৃত্যকে বস্তুবাদীরা ব্রাহ্মণদের চাতুরী ছাড়া অন্য কিছু ভাবেন না সেভাবে দেখলে এ দৃষ্টিতেও কিন্তু মৃত্যুকে নিরঙ্কুশ নঞর্থক ভাবা সমীচীন নয়। মানুষ মারা গেলে দেহ নামক বস্তুর অপসারণ ঘটে ঠিকই, কিন্তু বস্তু অপসৃত হলেও থেকে যায় তার মানসিকতা, যা ঐ বস্তুরই প্রতিফলন। বস্তুবাদীদের এই অক্ষয় মানসিকতা থেকে ভাববাদীদের অবিনশ্বর আত্মার সম্পর্ক তা হলে কি খুব দূরের? মৃত্যু মানে যে বিচ্ছিন্নতা নয়, বরং জগৎ আর জীবনের সঙ্গে সে এক অখণ্ড সূত্রে গ্রথিত, সেটা দেখানোই এ বইয়ের উদ্দেশ্য। এ বিষয়ে সুপণ্ডিত দুই লেখকের গ্রন্থনা।
₹ 60.00Version : ebook - hardcopyMrityu Daho Samadhi

₹ 60.00

Reviews
There are no reviews yet.