₹ 60.00
সুহৃদকুমার ভৌমিক
শব্দ ও বানান
শব্দ ও বানান প্রসঙ্গে নামপ্রবন্ধে এ দুটি শব্দের উৎস ও প্রাথমিক অর্থ থেকে লেখক ক্রমে চলে গেছেন ভাষাতত্ত্বের আলোচনায়। এ দেশের বিভিন্ন আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর ভাষায় তাঁর সহজ যাতায়াত। এরকম বেশ কয়েকটি ভাষার পঠন-পাঠন ও চর্চায় তাঁর ভূমিকা প্রশ্নাতীত। ফলে এ বিষয়ে তাঁর আলোচনা একেবারেই ভিন্ন গোত্রের এবং দিকনির্দেশক। এ বইতে রয়েছে ভাষা ও ভাষাতত্ত্ব সংশ্লিষ্ট এরকম আরও কয়েকটি প্রবন্ধ। যেমন উরাঁউ বা ওরাঁওদের ভাষা নিয়ে একটি প্রবন্ধে ভাষার দিক দিয়ে তিনি তাঁদের শ্রেণিবিভাগ করেছেন। আবার র-প্রত্যয়ের উৎস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি অসুর সম্প্রদায়ের কথা বিশদে বলেছেন। বাঙালি ও বঙ্গাব্দের উৎস একটি প্রবন্ধে তিনি যেমন বঙ্গাব্দের উৎস চিহ্নিত করেছেন, তেমনি মেঘদূত-এর ছন্দ নিয়ে আলোচনার সূত্রে এই কাব্যের পরিচিত কয়েকটি শব্দ নিয়ে সংগত প্রশ্ন তুলেছেন। আরেকটি প্রবন্ধে ‘গান্ধী’কে ‘গাঁধী’ লেখার যে কোন যুক্তিই থাকতে পারে না, তা স্পষ্ট করেছেন।
Out of stock
Description

প্রথম সংস্করণ, ৬৪ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
মানিক দাস
আশপাশের মানুষজন
অসমের প্রেক্ষাপটে বস্তুত এ এক প্রেমের আখ্যান। অসংখ্য দ্বন্দ্বতন্তুর অনিঃশেষ কাটাকুটিতে নির্মিত এই আখ্যান কার্যত অসমিয়া-বাঙালির সম্পর্ক ও সম্পর্কহীনতার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের জলছবি। মানুষজনের দ্বন্দ্ব, সামাজিক অস্থিরতা, সংশয়, উদভ্রান্তি ও স্বার্থপরতা এই যাপনকথায় প্রকট।
লেখক অসমবাসী। অসম ও বাংলায় সুপরিচিত। অসমিয়া ও বাংলা, দুই ভাষাতেই তিনি লেখেন। ফলে তাঁর বয়ানে এ আখ্যানের গুরুত্ব অন্যরকম হতে বাধ্য। এ বয়ানের পরতে-পরতে ক্রমোন্মোচিত অভিজ্ঞতার নির্যাসে রয়েছে সমাজ-বাস্তবতার উজ্জ্বল উপস্থিতি। একটি প্রণয়োপাখ্যানকে কেন্দ্র করে এ হল আশপাশের মানুষজনের চলমান জীবনালেখ্য।
অসমে সাম্প্রতিক সমস্যার প্রেক্ষিত বুঝতে বাংলা সাহিত্যে এই নতুনতর সংযোজন অনেকটাই সাহায্য করবে।
₹ 495.00Ashpasher Manushjon

₹ 495.00 -
আশনা সেন
পুরনো তোরঙ্গ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মেছিলেন সৈয়দ মনজুর মুরশেদ। ভারতীয় উপমহাদেশের এক উত্তাল সময়কালে অতিবাহিত হয়েছে তাঁর জীবন। পেশায় রাজপুরুষ তিনি স্বচক্ষে দেখেছেন দু’-দুটি বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, স্বাধীনতা সংগ্রাম, (১৯)৪৬-এর দাঙ্গা, দেশভাগ ও স্বাধীনতা। আর এর অনেকটাই ঘটেছিল ইংরাজ শাসকদের অধীনে প্রাদেশিক সিভিল সার্ভিসের অফিসার হিসেবে। চলমান ইতিহাসকে মনজুর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। লিখে গিয়েছিলেন ব্যক্তিগত জীবন, টুকরো সব ঘটনা, আপাত-তুচ্ছ আলাপচারিতার বিবরণ। এর সঙ্গেই জুড়ে আছে মনজুরের দ্বিতীয়া স্ত্রী বেগম হাসিনা মুরশেদের কাহিনীও। বাংলার প্রথম মুসলিম মহিলা হিসেবে ১৯৩৭ সালে তিনি নির্বাচিত হন প্রাদেশিক আইনসভায়। লেডি ব্রেবোর্ন কলেজের অন্যতম রূপকার ও স্থপতিও ছিলেন হাসিনা। পুরনো তোরঙ্গ-এর ঢাকনা খুলে এই পারিবারিক কাহিনী নতুন করে উপস্থিত করেছেন মনজুরের নাতনি আশনা, যার সঙ্গে জড়িয়ে আছে বঙ্গের রাজনৈতিক ইতিহাসও।
₹ 120.00Version : ebook - hardcopyPurono Torongo

₹ 120.00 -
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
₹ 80.00Version : hardcopyTwelfth Night othoba What You Will
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 80.00 -
অভী চৌধুরী
নিহিতার্থের খোঁজেসন্জীদা খাতুন পরিচালিত ‘ছায়ানট’-এর মুখপত্র ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পত্রিকার বিশেষ ভাষা সংখ্যায় বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক নানা সমস্যা নিয়ে গভীরতার সন্ধানী সুখপাঠ্য এই দীর্ঘ প্রবন্ধটি প্রকাশের সময়েই পাঠকের মন কেড়েছিল। বই হিশেবে প্রকাশ করার সময়ে লেখক এর সঙ্গে জুড়েছেন আরও কয়েকটি নতুনতর প্রসঙ্গ। প্রবীণ ভাষাতাত্ত্বিক সুহৃদকুমার ভৌমিক তাঁর অনুকথনে দেখিয়েছেন ভাষা নিয়ে আরও কত গভীরে ভাবলে তার উৎসে পৌঁছনো সম্ভব। সব মিলিয়ে ভাষা নিয়ে এমন বই আর নেই।
₹ 60.00Version : ebook - hardcopyNihitarther Khonje
অভী চৌধুরী
নিহিতার্থের খোঁজেসন্জীদা খাতুন পরিচালিত ‘ছায়ানট’-এর মুখপত্র ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পত্রিকার বিশেষ ভাষা সংখ্যায় বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক নানা সমস্যা নিয়ে গভীরতার সন্ধানী সুখপাঠ্য এই দীর্ঘ প্রবন্ধটি প্রকাশের সময়েই পাঠকের মন কেড়েছিল। বই হিশেবে প্রকাশ করার সময়ে লেখক এর সঙ্গে জুড়েছেন আরও কয়েকটি নতুনতর প্রসঙ্গ। প্রবীণ ভাষাতাত্ত্বিক সুহৃদকুমার ভৌমিক তাঁর অনুকথনে দেখিয়েছেন ভাষা নিয়ে আরও কত গভীরে ভাবলে তার উৎসে পৌঁছনো সম্ভব। সব মিলিয়ে ভাষা নিয়ে এমন বই আর নেই।
₹ 60.00 -
টি এস এলিয়ট
মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল
ভূমিকা সম্পাদনা ভাষান্তর : সলিল বিশ্বাসএলিয়টের সুবিখ্যাত এই কাব্যনাট্যে রয়েছে এক ধর্মীয় আবহ। এর মূল দ্বন্দ্ব ঐহিক ও আত্মিক– এই দুই জগতের মধ্যে; পার্থিব দায়বদ্ধতা আর ঈশ্বরের কাছে দায়বদ্ধতার মধ্যে। কিন্তু শেষ অবধি এ নাট্যে সেই দ্বন্দ্ব উত্তরিত হয় ব্যক্তির নিজের বিবেকের কাছে দায়বদ্ধতা ও শাসকের প্রতি বিশ্বস্ততার চিরন্তন বিবাদে। কোন্টা শ্রেয়? স্বেচ্ছাচারী, অনৃতভাষী, চাটুকারিতা-প্রিয় শাসকের কাছে নতি-স্বীকার, না মৃত্যুর সম্ভাবনাকে উপেক্ষা করে মানুষের কাছে এবং নিজের বিবেক আর বিশ্বাসের কাছে অনুগত থাকা? এই প্রশ্ন গোটা নাটকে অনুরণিত। ধর্মের গণ্ডি ছাড়িয়ে কালজয়ী এই নাটক। ভাষান্তর ও টীকাভাষ্য : সলিল বিশ্বাস।
₹ 100.00Murder in the Cathedral

₹ 100.00 -
মাঝি রামদাস টুডু রেস্কা
খেরওয়াল বংশা ধরম পুথি বা সাঁওতাল জাতির ধর্মপুস্তকমূল বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ বাংলা অনুবাদ : সুহৃদকুমার ভৌমিক
ভারতীয় আদিবাসী সমাজে আত্মানুসন্ধানের ইতিহাস খুব দীর্ঘ নয়। এ দেশের আদিবাসীদের মধ্যে অগ্রণী সাঁওতাল সমাজের যে-কয়জন মহাপুরুষ প্রথম থেকেই তাঁদের ধর্ম-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সচেতন হয়েছিলেন, মাঝি রামদাস তাঁদের অন্যতম। তিনি লক্ষ করেছিলেন সাঁওতাল সমাজে তাঁদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে অনেক কাহিনী, গাথা ও গান প্রচলিত থাকলেও তা লিখে রাখার কোন উদ্যোগ নেওয়া হয়নি। অফুরন্ত এই মৌখিক সাহিত্যের ভাণ্ডার সম্পর্কে লোকের কোন ধারণা নেই। এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রায় বারো বছর তিনি সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ঘুরে তথ্য সংগ্রহ করেন, এবং প্রায় নিজের উদ্যোগে তা প্রকাশ করেন ১৮৯৪ সালে। এই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়-এর আন্তরিক আগ্রহে। তিনি স্বয়ং এর একটি ভূমিকাও লিখে দেন। ১৯৫১ সালে প্রকাশিত এই সংস্করণটি অবশ্য মাঝি রামদাস দেখে যেতে পারেননি। পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন-ও এই বইয়ের প্রকাশের ব্যাপারে বিশেষ ভাবে উৎসাহী ছিলেন। মহামূল্যবান এই বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ এটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিলেন আদিবাসী ভাষা-বিশেষজ্ঞ স্বনামধন্য সুহৃদকুমার ভৌমিক। এই অনুবাদের দায়িত্ব স্বয়ং সুনীতিকুমার-ই তাঁকে একদা দিয়ে গিয়েছিলেন। বলা যায়, এত দিনে সেই আরব্ধ কাজ সম্পন্ন হল।
₹ 450.00Kherwal Bongsha Dharom Puthi

₹ 450.00

Reviews
There are no reviews yet.