Rabindranather Chobi O Adhunikota
₹ 220.00
In Stockঅসীম রেজ
রবীন্দ্রনাথের ছবি ও আধুনিকতা
বর্তমান গ্রন্থে রবীন্দ্রনাথের ছবিতে আধুনিকতার জন্ম কবে, কোথায় ও কী ভাবে ঘটেছে তা আলোচিত হয়েছে। ছবির আলোচনা প্রসঙ্গে এসেছে তাঁর ছবিতে রং ব্যবহারের তাৎপর্য, ফর্মের গতিময় বিন্যাস ও ছন্দোময়তা, আদিমতার রূপ, শৈশব পুনরুদ্ধারের প্রচেষ্টা, চৈতন্যপ্রবাহ রীতি ও স্বয়ংক্রিয় রচনাপদ্ধতি, এবং সংগীতময়তা ও আধ্যাত্মিক অভিব্যক্তির কথা। সর্বোপরি, ইউরোপীয় আধুনিক শিল্পী ও শিল্পশৈলীর দ্বারা তিনি কতটা প্রভাবিত হয়েছিলেন; তাঁর ছবির মৌলিকতা কোথায় এবং শিল্পী ও সমালোচকদের চোখে তাঁর ছবির মূল্যায়ন কতটা যথাযথ— এমন সব প্রশ্নেরও উত্তর খোঁজা হয়েছে এই গ্রন্থে।
প্রথম সংস্করণ, সচিত্র ৮৪ পৃষ্ঠা
Description
অসীম রেজ

You must be logged in to post a review.
Related products
-
সন্দীপন ভট্টাচার্য সংকলিত ও সম্পাদিত
ছবির রাস্তাছবির রাজনীতি যেমন তার বিষয়ে আছে, তেমনি আছে তার ফর্ম-এ, তার রূপে, তার গড়নে। আছে তার উৎপাদনের ধরনে। যে-কোন শিল্পকর্মের মতোই ছবিও কী ভাবে উৎপাদিত হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কারা করছে, কোন্ পরিস্থিতিতে করছে, তার মাধ্যম কী, উপকরণ কী— সব-ই বিচার্য। এর পরে আছে তা দেখা এবং দেখানোর প্রশ্ন। ছবি যেহেতু দেখার জিনিশ, ফলে তা কী ভাবে দেখা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। এই সব নিয়ে একদা হাতেকলমে কিছু কাজ করা হয়েছিল, ভাবা হয়েছিল তার চেয়ে বেশি— অনতি অতীতের সেই সব কাজ ও ভাবনার কিছু নথিপত্র এই বইয়ে একজায়গায় করে দেওয়া গেল।
₹ 200.00Chobir Rasta

₹ 200.00 -
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 15.00Srijukto Samprodayikota_e-edition

₹ 15.00 -
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্যস্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
₹ 40.00Kathputlir Katha_e-edition

Categories: e-Books, ব্যক্তিগত গদ্য, শিল্পকলা, সাহিত্য₹ 40.00 -
উনিশশো আটষট্টির ফ্রান্স : মে-দিনের ছাত্রবিপ্লব
ইস্তাহার গ্রাফিতি ইতিহাসদেওয়ালের লেখা, কথা, শ্লোগান… নিরাপত্তাহীনতার মধ্যেই তা রচিত হয়, বিপদের বার্তাই তা বহন করে গর্ভে, আতঙ্কের পরিবেশে ঠাঁই পায় লোক-হৃদয়ে। তারপর পথচলতি লোকজনের ছন্দেই তা চলতে শুরু করে, এক হাত থেকে অন্য হাত, বারে-বারেই সে সব ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে। উনিশশো আটষট্টির ফ্রান্সে, ছাত্রবিপ্লবের সেই মে-দিনে রাজনৈতিক কার্যক্রমের অনুপ্রাণিত ভাষ্য সম্পূর্ণত ঝরে পড়েছিল দেওয়ালে-প্রাচীরে। সময়ের জরুরি তাগিদ আর তৎপরতার স্নায়ুস্পন্দনে রাঙানো তেমন সব দেওয়াল-লেখা, গ্রাফিতি, পোস্টার, ইস্তাহার, আর ইতিহাস নিয়ে এই সচিত্র সংকলন। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।
₹ 50.00France 1968: Istahar Graffiti Itihas_e-version

₹ 50.00 -
বাঁকা আঁকা
ফিজবম্ব-এর অনুকরণে-অনুসরণে
শুভেন্দু দাশগুপ্তগ্যাংটকের রচনা বুক স্টোরের নিচের তলার কাফেতে পড়ার টেবিলে একটা বই পড়ে ছিল। ছোট মাপের লম্বায় পাঁচ ইঞ্চি, চওড়ায় সাড়ে-তিন ইঞ্চি। বইটার নাম দি স্টিক ব্লোকস (The Stick Blokes)। ছবির বই। এঁকেছেন ফিজবম্ব (Fizzbomb)। বইয়ের এক-একটা পাতায় এক-একটা চরিত্র আঁকা। সরু রেখায়। বইতে লেখা আছে, বাংলা অনুবাদে, ফিজবম্ব-এর আঁকা ‘এই চরিত্রগুলি পছন্দসই অপছন্দের।’ আরও লেখা আছে, ‘এই আঁকা কোথাও কোন দাগ কেটে দেয় না, দাগ রেখে যায় না, তবুও দর্শকদের মনে সরাসরি আটকে থাকে।’ লেখা আছে, ‘এঁকে রাখা চরিত্রগুলি দেখুন। তাদের সাথে দেখা করুন। অথবা আপনি আগেই দেখেছেন। দেখা করেছেন।’ আমার বেলাতে তা-ই হল। একবার দেখলাম, দু-বার দেখলাম। তারপর আর দেখা থামাতে পারি না। নেশা ধরে গেল। রোজ গিয়ে বইটা ওল্টাই। চরিত্রগুলোকে খুঁজে পাই। চিনতে পারি। আমার চারপাশেই রয়েছে। আমিও রয়েছি। চাইলেই খুঁজে পাওয়া, চিনে নেওয়া। যেখানেই যাই খাতা আর কলম থাকে সাথে। একদিন কাফেতে বসেই আঁকা শুরু করলাম। প্রথমে অনুকরণ। ফিজবম্বের দেওয়া চরিত্রের নামটা রেখেও নাম বসানো। তারপর অনুসরণ। ফিজবম্বের আঁকার ধরনে আমার অক্ষম নিজের আঁকা আর নাম বসানো। দুটো ছোট-ছোট খাতা ভরিয়ে ফেলি। এমন সব কাজের যা হাল হয় তা-ই, পড়ে থাকে, হারিয়ে ফেলি, খুঁজে পাই। এই ঘরবন্দি সময়ে এটা-সেটা ঘাঁটতে-ঘাঁটতে ছোট খাতা দুটো খুঁজে পেলাম। সেই থেকে এই ই-বই।
৯০ পৃষ্ঠা, ১০ এমবি
₹ 45.00Banka Anka_e-book

₹ 45.00

Reviews
There are no reviews yet.