Purbabanger Smriti Sanskriti Rajniti
₹ 550.00
In Stockমৃদুল হক / পুনম মুখোপাধ্যায়়
পূর্ববঙ্গের স্মৃতি সংস্কৃতি রাজনীতি
কাশ্মীরের হজরতবাল মসজিদ থেকে হজরত মহম্মদের কেশ চুরি যাওয়া নিয়ে ১৯৬৪ সালে পূর্ব-পাকিস্তানে ব্যাপক হারে দাঙ্গা শুরু হয়। সেই সময় থেকেই পূর্ব-পাকিস্তানের দাঙ্গা সম্পর্কিত সত্য ঘটনাকে আড়াল করে ভিত্তিহীন সব গুজব এদিকের সংবাদপত্রে প্রকাশ হতে শুরু করে। ফলে পূর্ব-পাকিস্তানের দাঙ্গার অভিঘাত পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ে। ১৯৬৪ সাল থেকেই মৈত্রেয়ী দেবী দুই-বঙ্গের হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ও সাধারণ মানুষকে দাঙ্গার গুজব সম্পর্কে সজাগ করতে নবজাতক পত্রিকা সম্পাদনা করতে শুরু করেন। মোটকথা সাতচল্লিশের দেশভাগ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ইতিহাসকে ধারণ করে আছে নবজাতক পত্রিকা।
Description
মৃদুল হক / পুনম মুখোপাধ্যায়়
পূর্ববঙ্গের স্মৃতি সংস্কৃতি রাজনীতি
মৈত্রেয়ী দেবী সম্পাদিত ‘নবজাতক’ পত্রিকার সংকলন
কাশ্মীরের হজরতবাল মসজিদ থেকে হজরত মহম্মদের কেশ চুরি যাওয়া নিয়ে ১৯৬৪ সালে পূর্ব-পাকিস্তানে ব্যাপক হারে দাঙ্গা শুরু হয়। সেই সময় থেকেই পূর্ব-পাকিস্তানের দাঙ্গা সম্পর্কিত সত্য ঘটনাকে আড়াল করে ভিত্তিহীন সব গুজব এদিকের সংবাদপত্রে প্রকাশ হতে শুরু করে। ফলে পূর্ব-পাকিস্তানের দাঙ্গার অভিঘাত পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ে। ১৯৬৪ সাল থেকেই মৈত্রেয়ী দেবী দুই-বঙ্গের হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ও সাধারণ মানুষকে দাঙ্গার গুজব সম্পর্কে সজাগ করতে ‘নবজাতক’ পত্রিকা সম্পাদনা করতে শুরু করেন। মোটকথা সাতচল্লিশের দেশভাগ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ইতিহাসকে ধারণ করে আছে ‘নবজাতক’ পত্রিকা।
You must be logged in to post a review.
Related products
-
নোয়াম চমস্কি
গণমাধ্যমের চরিত্র“জন–সংযোগ এক বৃহৎ শিল্প। এ বাবদে এখন বছরে বিলিয়ন ডলারের হিসেবে খরচ হয়। জনতার মনকে নিয়ন্ত্রণ করাটাই তার বরাবরের দায়। জন–সংযোগকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পথিকৃৎ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।… জন–সংযোগের শিল্পক্ষেত্রে যারা আছেন, তারা কেউ সেখানে মজা মারার জন্য বসে নেই। তারা রীতিমতো কাজ করছেন সেখানে। তারা লোকের মনে সঠিক মূল্যবোধ চারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বস্তুত, প্রকৃত গণতন্ত্র সম্পর্কে তাদের একটা ধারণা আছে : এ ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে বিশেষজ্ঞদের প্রভুর স্বার্থে কাজ করার শিক্ষা দেওয়া হয়। প্রভু মানে এই সমাজটা যাদের। জনগণের বাদবাকি অংশকে সংগঠিত হওয়া থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ সংগঠন মাত্রেই ঝামেলা পাকায়। টিভির সামনে এদের একা বসিয়ে রাখতে হবে, আর মাথায় এ কথা ঢুকিয়ে দিতে হবে যে জীবনের একমাত্র অর্থ হল চারপাশে আরও–আরও পণ্য জোটাও বা ঐ ধনী মধ্যবিত্ত পরিবারের মতো জীবন কাটাও, যা তুমি টিভির পর্দায় দেখছ…।” লিখেছেন নোয়াম চমস্কি।
রাষ্ট্রশাসনের অন্যতম হাতিয়ার এই গণমাধ্যম। সমকালীন রাজনীতিতে তার ভূমিকা, মিথ্যে প্রচার আর তথ্যগোপনের কূটকৌশলে ব্যাপ্ত সে এক ষড়যন্ত্রের ইতিবৃত্ত। এ নিয়ে লেখার যোগ্যতম যিনি, তাঁর কলমে ক্ষুরধার এই বই।
₹ 180.00Ganomadhyomer Choritro

₹ 180.00 -
সৌম্যেন্দ্রনাথ ঠাকুর
লেনিন“লেনিনের জীবন আলোচনা করার মানে হচ্ছে, রাশিয়ার প্রোলেটারিয়ান বিপ্লব-আন্দোলনের ইতিহাস ও বিপ্লবের পরবর্তী কালের ইতিহাসের আলোচনা করা। লেনিন ও রুশীয় বিপ্লব অভেদ্য যোগসূত্রে বদ্ধ। এদের পরস্পরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব।” এই বইটিতে সেই ইতিহাস আর যোগসূত্রের কথাই বর্ণনা করেছেন লেখক।
আজ থেকে প্রায় নব্বই বছর আগে প্রকাশিত এই বই নতুন করে ছাপা হল সেই ইতিহাসের কথাই মনে করিয়ে দেওয়ার জন্য।
₹ 125.00Lenin

₹ 125.00 -
মানিক দাস
অনেক জোনাকির আলোদুর্গম আফগানিস্তান-পাকিস্তানের পার্বত্য এলাকায় স্কুল নেই, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। পর্বতাভিযানে গিয়ে পথ-হারানো গ্রেগ মর্টেনসন একক প্রয়াসে সেখানে একের পর এক স্কুল খুলেছেন। সংখ্যাটা নেহাত কম নয়, একশো একাত্তর।
স্পেনের আন্দালুসিয়ায় ছোট্ট একটা মিউনিসিপাল শহর ম্যারিনালেডা, আসলে একটা গ্রাম। সংসদীয় ব্যবস্থার মধ্যেই নির্বাচিত মেয়র হুয়ান গোরদিলো সেখানে আটকে দিয়েছেন বিশ্বায়নের অবুঝ রথের চাকা। সব কিছুই চলে সেখানে সমবায় প্রথায়, সমস্ত সিদ্ধান্ত যৌথ।
পাপুয়া-নিউ গিনির অন্তর্গত ছোট্ট দেশ বোগেনভিল। তামার খনি সেখানে সব কিছুই প্রায় বিষিয়ে তুলেছিল। ফ্রান্সিস ওনা-র নেতৃত্বে সাধারণ মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সে-দেশে সম্ভব করে তুলেছেন এক পরিবেশ-বান্ধব বিপ্লব।
বিকল্প ভাবনায় এই তিন সাফল্যের খতিয়ান নিয়ে এই বই। গভীর অন্ধকারে ছোট-ছোট জোনাকির আলোর মতো এই সব উপাখ্যান।
₹ 60.00Onek Jonakir Alo

₹ 60.00 -
উনিশশো আটষট্টির ফ্রান্স : মে-দিনের ছাত্রবিপ্লব
ইস্তাহার গ্রাফিতি ইতিহাসদেওয়ালের লেখা, কথা, শ্লোগান… নিরাপত্তাহীনতার মধ্যেই তা রচিত হয়, বিপদের বার্তাই তা বহন করে গর্ভে, আতঙ্কের পরিবেশে ঠাঁই পায় লোক-হৃদয়ে। তারপর পথচলতি লোকজনের ছন্দেই তা চলতে শুরু করে, এক হাত থেকে অন্য হাত, বারে-বারেই সে সব ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে। উনিশশো আটষট্টির ফ্রান্সে, ছাত্রবিপ্লবের সেই মে-দিনে রাজনৈতিক কার্যক্রমের অনুপ্রাণিত ভাষ্য সম্পূর্ণত ঝরে পড়েছিল দেওয়ালে-প্রাচীরে। সময়ের জরুরি তাগিদ আর তৎপরতার স্নায়ুস্পন্দনে রাঙানো তেমন সব দেওয়াল-লেখা, গ্রাফিতি, পোস্টার, ইস্তাহার, আর ইতিহাস নিয়ে এই সচিত্র সংকলন। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।
88 pages, 2nd print
₹ 120.00France 1968 : Istahar Graffiti Itihas

₹ 120.00 -
শ্রম আইন, শ্রমিকদের বিষয়ে যে-সব আইন আমাদের দেশে চালু আছে, ছিল, সে সব এখন বদলানো চলছে৷ বদলানোর প্রস্তাব করা হচ্ছে৷ বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে৷ বদলে দেওয়া এই সব আইন, প্রথমে একটা-একটা করে এই লেখায় বলা হয়েছে। তারপর দেখানো হয়েছে এই সব আইন বদলে ফেলার জন্য কী-কী যুক্তি সাজাচ্ছে সরকার৷ আর সে যুক্তি কেন গ্রহণীয় নয়। সেই সূত্রেই বোঝা যাবে কেন এই বদলের বিরোধিতা করা দরকার। তাই শেষে বলা হয়েছে এর বিরোধিতায় শ্রমিকদের কী করণীয়, তা-ই নিয়ে৷ সুখ্যাত বিশ্লেষক শুভেন্দু দাশগুপ্তের এই ছোট্ট বইটি এ সময়কে বুঝতে জরুরি।
₹ 20.00Shramik Ain Bodol Niye_e-book

₹ 20.00 -
সন্দীপ মুখোপাধ্যায়
জঙ্গলমহলের জার্নালএই জার্নালের লেখক পুরুলিয়া জেলায় নাবার্ড-এর অ্যাঙ্কর এনজিও-র একজন ব্লক সুপারভাইজার হিসাবে ২০১২ সালে পুরুলিয়ায় প্রথম পা রাখেন। তারপর গোটা প্রজেক্টের কো-অর্ডিনেটর হিসাবে পুরুলিয়ার বহু গ্রামে বহু বার যাওয়া-আসা করেছেন। আর সেই সূত্রে খুব কাছ থেকে, বলা যেতে পারে, একেবারে নিচুতলা থেকে দেখেছেন জঙ্গলমহলকে। স্বনির্ভর দলের চশমায় জঙ্গলমহলের খিদে, অনুন্নয়ন, অপুষ্টি, পিছিয়ে থাকা (রাখা), তার গর্ব, অভিমান, তার ঠকে যাওয়া আর হেরে যাওয়ার ইতিহাস, তার বেঁচে থাকা আর টিকে থাকার গল্প– ইত্যাদি প্রায় স-ব। সন্ত্রাস আর নৈরাজ্যের দিনগুলি পেরিয়ে এক গ্রাম থেকে আর-একটা গ্রাম, এক গুচ্ছ জীবন থেকে আর-এক গুচ্ছ জীবন, একটা ইতিহাস থেকে আর-একটা ইতিহাসের দিকে যেতে-যেতে তাঁর এই দু’ বছরের জার্নি-র গায়ে লেগে আছে জঙ্গলমহলের গাঁ-গেরাম থেকে উঠে-আসা ধুলোমাটি, আর তার স্যাঁতসেতে উন্নয়নের গন্ধ।
₹ 60.00Jangalmahaler Journal_e-version

₹ 60.00

Reviews
There are no reviews yet.