Probahito Jiboner Bhaskorjo
₹ 400.00
In Stockমীরা মুখোপাধ্যায়
প্রবাহিত জীবনের ভাস্কর্য
শিল্পকথা সাক্ষাৎকার ডায়েরি
উনিশশো সাতচল্লিশ-পরবর্তী এদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর মীরা মুখোপাধ্যায়ের একটি কথিকা দিয়ে শুরু হচ্ছে এই বই, যদিও তা নেওয়া হয়েছিল সাক্ষাৎকার হিসেবে। এর পরে রয়েছে ১৯৭০ এবং ১৯৭৪— এই দুটি বছর সমগ্রত, আর ১৯৭৬ সালের একটি মাসের দিনলিপির নির্বাচিত অংশ। আরও আছে তাঁর লেখা পাঁচটি গদ্য। রয়েছে তাঁর অতুলনীয় ভাস্কর্যের অল্প কিছু ছবি। মানুষ এবং শিল্পী হিসেবে মীরা মুখোপাধ্যায়কে জানার জন্য এই বই জরুরি।
মীরা মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষপূর্তির দিনটিকে মনে রেখে বিশেষ বইপত্তর সংস্করণ
Description
মীরা মুখোপাধ্যায়
প্রবাহিত জীবনের ভাস্কর্য
শিল্পকথা সাক্ষাৎকার ডায়েরি
উনিশশো সাতচল্লিশ-পরবর্তী এদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর মীরা মুখোপাধ্যায়ের একটি কথিকা দিয়ে শুরু হচ্ছে এই বই, যদিও তা নেওয়া হয়েছিল সাক্ষাৎকার হিসেবে। এর পরে রয়েছে ১৯৭০ এবং ১৯৭৪— এই দুটি বছর সমগ্রত, আর ১৯৭৬ সালের একটি মাসের দিনলিপির নির্বাচিত অংশ। আরও আছে তাঁর লেখা পাঁচটি গদ্য। রয়েছে তাঁর অতুলনীয় ভাস্কর্যের অল্প কিছু ছবি। মানুষ এবং শিল্পী হিসেবে মীরা মুখোপাধ্যায়কে জানার জন্য এই বই জরুরি।
মীরা মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষপূর্তির দিনটিকে মনে রেখে বিশেষ বইপত্তর সংস্করণ, ১৯২ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত
টোকাই আর রফিকুন নবীরফিকুন নবী ছবি আঁকেন, আর রনবী নামে কার্টুন আঁকেন। রনবীর কার্টুনের এক প্রধান চরিত্র ‘টোকাই’। টোকাই আসলে একটা ছোট্ট ছেলে। গোল মাথা, মাথায় খোঁচা-খোঁচা চুল। পরনে চেক লুঙ্গি, কখনও তা খুলে ফেলে উলঙ্গ। ১৯৭৮-৭৯ সালে ভোটের সময়ে বিলি-করা জামা গায়ে দিয়েছিল, ওর থেকে অনেক বড় তার সাইজ। কখনও তার কাঁধে বস্তা। এই বই সেই ‘টোকাই’কে নিয়ে। এখানে রয়েছে ‘টোকাই’কে নিয়ে শুভেন্দু দাশগুপ্তের চারটি লেখা আর বিভিন্ন সময়ে তাঁর নেওয়া রনবীর দুটি সাক্ষাৎকার। সঙ্গে আছে স্বয়ং শিল্পীর একটি লেখা ও তাঁর আর-একটি সাক্ষাৎকার। সঙ্গে টোকাইয়ের অজস্র মূল কার্টুনের প্রতিলিপি।
₹ 150.00Tokai ar Rafiqun Nabi

₹ 150.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00 -
কাকুজো ওকাকুরা
চা-চরিতপ্রখ্যাত জাপানি শিল্পগুরুর বিশ্ববন্দিত ‘The Book of Tea’-এর ধ্রুপদী ভাষান্তর। জাপানি চা-সংস্কৃতির সূত্রে এ বইয়ে বস্তুত আলোচিত হয়েছে প্রাচ্য শিল্পতত্ত্ব আর নন্দনতত্ত্বের সার কথা। বইটি প্রথম প্রকাশের শতবর্ষ স্মরণে সুদীপ্ত চক্রবর্তীর অনবদ্য কলমে অনূদিত।
₹ 170.00Cha-Charit

₹ 170.00 -
মীরা মুখোপাধ্যায়
বিশ্বকর্মার সন্ধানেশিল্পকর্ম আর কারুকর্মের মধ্যে তৈরি-করা কোন রকম বিভেদ মানতেন না তিনি, এই বইয়ের লেখক, এ দেশের অন্যতম প্রধান ভাস্কর মীরা মুখোপাধ্যায়। সে কারণেই এক দীর্ঘ সময়কাল জুড়ে তিনি গভীর জিজ্ঞাসা নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন বিশ্বকর্মার সন্ধানে। বিশ্বকর্মা, যিনি বিশ্বের সকল কর্মের দেবতা। ভূমিকায় তিনি লিখেছেন, ‘আমার বিষয়বস্তুকে কোন ইতিহাসে পাইনি, যা পেয়েছি তা অস্পষ্ট এবং অলীক হিসেবে পুরাণ, মহাভারতে বিরাজ করেছে। যখন মুখে-মুখে ঘুরে-ঘুরে বিশ্বকর্মাদের কাছ থেকে কিছু-কিছু জেনেছি, তখন বুঝতে পেরেছি অতি গভীর তার মূল, প্রায় আমাদের জানিত সভ্যতার শুরু থেকেই এর সূচনা।’ এই বইয়ে তাই বাস্তবের সঙ্গে কল্পকাহিনী, ইতিহাসের সঙ্গে পুরাণ, সমকালের সঙ্গে লোককথা এমন ভাবে মিশে আছে যে ভ্রম হয় কোনটা প্রকৃত বাস্তব, আর কোনটাই বা আসল ইতিহাস। প্রকৃতপক্ষে মীরা মুখোপাধ্যায়ের জীবনব্যাপী জিজ্ঞাসা ও গবেষণার ফসল এ বই।
প্রথম বইপত্তর সংস্করণ, ১২৮ পৃষ্ঠা
₹ 250.00Biswakarmar Sandhane

₹ 250.00 -
মনের ছবি
শিল্পকলা বিষয়ক বিশেষ সংকলনশিল্পকলা বিষয়ক এই দ্বিভাষিক সংকলনে একদিকে লিওনার্দো দা ভিঞ্চি, পল সেজান, পাউল ক্লে ও পাবলো পিকাসো– তাঁদের রচনা, চিঠি ও সাক্ষাৎকার– সাবলীল বাংলায় অনূদিত। অন্য দিকে রামকিঙ্কর বেইজ, নিখিল বিশ্বাস ও মীরা মুখোপাধ্যায়– তাঁদের রচনা, চিঠি ও সাক্ষাৎকার– স্বচ্ছন্দ ইংরেজিতে অনূদিত। ক্রোড়পত্রে রয়েছেন ভিনসেন্ট ভান গখ– ভিনসেন্ট-কে নিয়ে অন্তনি আর্তো-র লেখা, আর য়োহানা ভান গখ-বঙ্গের অনূদিত ভিনসেন্টের এক গুচ্ছ চিঠি। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।
₹ 120.00Moner Chobi

₹ 120.00 -
পৃথিবীর শিল্প-ইতিহাসে সর্বকালের জনপ্রিয়তম দুটি ছবি, ‘মোনা লিসা’ ও ‘লাস্ট সাপার’-এর স্রষ্টা লিওনারদো দা ভিঞ্চি শুধু চিত্রকর হিসেবেই নয়, সেই সঙ্গে ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিচিত্র বিদ্যায় নির্মাণ কুশলী কারিগর, এমনকী জল প্রণালীর পরিকল্পক, গণিতজ্ঞ ও সামরিক প্রযুক্তিবিদ হিসেবেও একই রকম খ্যাত কীর্তি ছিলেন। এ সমস্ত বিষয়েই নানান পর্যবেক্ষণ, পরীক্ষানিরীক্ষার বর্ণনা, ফলাফল ও সিদ্ধান্ত তিনি বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন পৃষ্ঠায় বা বাঁধানো খাতায় লিখে রাখলেও জীবদ্দশায় তা সর্বসাধারণের গোচরে আনেননি। দীর্ঘ কাল পরে অনেক বাধা কাটিয়ে তা প্রথম প্রকাশ করেন মহাশয় জাঁ পোল রিষটার। উইলিয়াম রিষটার সম্পাদিত ঐ মহাগ্রন্থ থেকে শুধু শিল্পকলা বিষয়ক অংশের অনুবাদই এ বইয়ের উপজীব্য।
₹ 50.00Notebook: Bijnaner Neeti Shilper Sutro_e-version

₹ 50.00

Reviews
There are no reviews yet.