Prakritik Krishir Dorshon
₹ 295.00
ভরত মনসাতা
প্রাকৃতিক কৃষির দর্শন
এই বইয়ে ‘প্রাকৃতিক কৃষির গান্ধি’ নামে সুখ্যাত ভাস্কর সাভে তাঁর সাত দশকের ব্যক্তিগত অভিজ্ঞতায় গড়ে-ওঠা জ্ঞান ও প্রত্যয় নিয়ে কথা বলেছেন। তাঁর কৃষি খামারটি বস্তুত এক খাদ্য-বন, এবং তা শুধু অঞ্চলের বাস্তুতন্ত্রের উপভোক্তা নয়; বরং সেখানে সমূহ জল, শক্তি ও উর্বরতার যোগানদার। কিংবদন্তি-প্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা সাভে-র খামারটিকে ‘দুনিয়ার সেরা’ বলে অভিহিত করেছিলেন।
প্রকৃতির মধ্যে অন্যোন্যজীবী সম্পর্কের গভীর উপলব্ধি থেকে জাত ভাস্কর সাভে-র কৃষিপদ্ধতি এবং তার শিক্ষা এ বইয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে। আর তা করা হয়েছে তাঁর নিজেরই সরল ও মেঠো ভাষায়।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস তাঁকে ‘ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ দিয়ে সম্মানিত করেছে। এই পুরস্কারের বিচারকরা তাঁকে ‘জৈব জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছেন।
Out of stock
Description

আর্থ কেয়ার বুকস এবং মনফকিরা-র যৌথ নিবেদন
300 pages, 1st edition
ISBN: 81-85861-54-4
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত
অ-উন্নয়নের ৩৫ কাহনউন্নয়নের নানারকম কর্মকাণ্ডের পাশাপাশি ‘অ-উন্নয়নে’র আদত ক্ষেত্রগুলির কথা একদা চিহ্নিত করেছিলেন অর্থনীতিবিদ্ লেখক, বেরিয়েছিল ‘অ-উন্নয়নের ২২ কাহন’। ক্রমে আরও ১৩-টি ক্ষেত্র চিহ্নিত হয়েছে। আগের ২২-টির সঙ্গে নতুন ১৩-টি যুক্ত হয়ে এই ৩৫ কাহন : ‘অ-উন্নয়নের ৩৫ কাহন’।
₹ 100.00A-Unnayaner 35 Kahon

₹ 100.00 -
হৃদয়ে তাঁর আগুন, পিঠে জ্বালানি কাঠের বোঝা
হিমালয়ের ধর্মযোদ্ধা সুন্দরলাল বহুগুনা-র লেখা ও সাক্ষাৎকার
এবং তাঁর সম্পর্কে লেখার সংকলনসম্পাদন ও ভাষান্তর : মধুশ্রী বসু
বাসভূমি ধ্বংস-এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের এক তুলনাহীন নজির চিপকো আন্দোলন। সত্তর দশকের শেষের দিকে কয়েকশো নারী ও বালক-বালিকা হিমালয়ের এক বন ঘিরে মানবশৃঙ্খল রচনা করেছিলেন, যাতে তা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সুন্দরলাল বহুগুনা। যিনি এর আগে-পরে পরিবেশ বাঁচানোর বহু আন্দোলন গড়ে তুলেছেন, তার নেতৃত্ব দিয়েছেন।
এই বইয়ে তাঁর নির্বাচিত কিছু লেখা ও সাক্ষাৎকারের সূত্রে তার বিশদ পরিচয় পাওয়া যাবে। এর সঙ্গে আছে তাঁর সম্পর্কে কিছু লেখা, যাতে আমাদের ধারণা আরও স্বচ্ছ হবে।
আজ যখন বিবেচনাহীন উন্নয়ন ও শিল্পের অবাধ প্রসার প্রতি মুহূর্তে প্রকৃতির আরও বিপদ ডেকে আনছে, পরিবেশ আন্দোলনের গুরুত্ব তখন অনেক বেড়ে গেছে।
আগামীর আন্দোলনে এই বই হয়তো আলো দেখানোর কাজ করবে।
প্রথম সংস্করণ
পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠা₹ 360.00Hridoye Tanr Agun, Pithe Jwalani Kather Bojha

পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠাBrand: Boipattor Categories: Books, পরিবেশ, পরিবেশ আন্দোলন, প্রবন্ধ, সমকাল, সমাজ, সাক্ষাৎকার Brands: Boipattor₹ 360.00 -
মাঝি রামদাস টুডু রেস্কা
খেরওয়াল বংশা ধরম পুথি বা সাঁওতাল জাতির ধর্মপুস্তকমূল বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ বাংলা অনুবাদ : সুহৃদকুমার ভৌমিক
ভারতীয় আদিবাসী সমাজে আত্মানুসন্ধানের ইতিহাস খুব দীর্ঘ নয়। এ দেশের আদিবাসীদের মধ্যে অগ্রণী সাঁওতাল সমাজের যে-কয়জন মহাপুরুষ প্রথম থেকেই তাঁদের ধর্ম-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সচেতন হয়েছিলেন, মাঝি রামদাস তাঁদের অন্যতম। তিনি লক্ষ করেছিলেন সাঁওতাল সমাজে তাঁদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে অনেক কাহিনী, গাথা ও গান প্রচলিত থাকলেও তা লিখে রাখার কোন উদ্যোগ নেওয়া হয়নি। অফুরন্ত এই মৌখিক সাহিত্যের ভাণ্ডার সম্পর্কে লোকের কোন ধারণা নেই। এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রায় বারো বছর তিনি সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ঘুরে তথ্য সংগ্রহ করেন, এবং প্রায় নিজের উদ্যোগে তা প্রকাশ করেন ১৮৯৪ সালে। এই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়-এর আন্তরিক আগ্রহে। তিনি স্বয়ং এর একটি ভূমিকাও লিখে দেন। ১৯৫১ সালে প্রকাশিত এই সংস্করণটি অবশ্য মাঝি রামদাস দেখে যেতে পারেননি। পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন-ও এই বইয়ের প্রকাশের ব্যাপারে বিশেষ ভাবে উৎসাহী ছিলেন। মহামূল্যবান এই বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ এটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিলেন আদিবাসী ভাষা-বিশেষজ্ঞ স্বনামধন্য সুহৃদকুমার ভৌমিক। এই অনুবাদের দায়িত্ব স্বয়ং সুনীতিকুমার-ই তাঁকে একদা দিয়ে গিয়েছিলেন। বলা যায়, এত দিনে সেই আরব্ধ কাজ সম্পন্ন হল।
₹ 450.00Kherwal Bongsha Dharom Puthi

₹ 450.00 -
শুভেন্দু দাশগুপ্ত
টোকাই আর রফিকুন নবীরফিকুন নবী ছবি আঁকেন, আর রনবী নামে কার্টুন আঁকেন। রনবীর কার্টুনের এক প্রধান চরিত্র ‘টোকাই’। টোকাই আসলে একটা ছোট্ট ছেলে। গোল মাথা, মাথায় খোঁচা-খোঁচা চুল। পরনে চেক লুঙ্গি, কখনও তা খুলে ফেলে উলঙ্গ। ১৯৭৮-৭৯ সালে ভোটের সময়ে বিলি-করা জামা গায়ে দিয়েছিল, ওর থেকে অনেক বড় তার সাইজ। কখনও তার কাঁধে বস্তা। এই বই সেই ‘টোকাই’কে নিয়ে। এখানে রয়েছে ‘টোকাই’কে নিয়ে শুভেন্দু দাশগুপ্তের চারটি লেখা আর বিভিন্ন সময়ে তাঁর নেওয়া রনবীর দুটি সাক্ষাৎকার। সঙ্গে আছে স্বয়ং শিল্পীর একটি লেখা ও তাঁর আর-একটি সাক্ষাৎকার। সঙ্গে টোকাইয়ের অজস্র মূল কার্টুনের প্রতিলিপি।
₹ 150.00Tokai ar Rafiqun Nabi

₹ 150.00 -
সুহৃদকুমার ভৌমিক
বঙ্গ-সংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্যবঙ্গ-সংস্কৃতির মধ্যে বিচিত্র জাতি-উপজাতির মিলিত চিন্তারাশি, চেতনাপ্রবাহ, ধ্যান ও ধারণা একাকার হয়ে লোকজীবনের সংস্কৃতিতে বিবর্তিত হচ্ছে। সহজ কথায় বলা যায় যে বঙ্গ-সংস্কৃতির গৌরব, বৈচিত্র্য এবং তার সমন্বয়িত রূপের অনেকটাই লোকসংস্কৃতি থেকে উঠে এসেছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর হাতে। এই সমন্বয়িত সংস্কৃতির বৈচিত্র্যসমূহের বীজ ও প্রাণশক্তিকে শনাক্ত একমাত্র উপায় হল বাঙলার প্রত্যন্ত ভূমিতে আদিবাসী নামাঙ্কিত যে-সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের রুদ্ধ দ্বারগুলিকে উদ্ঘাটিত করা।
এই আদি জনগোষ্ঠীর রুদ্ধ দ্বারসমূহ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁদের জীবন আর সংস্কৃতি বিষয়ে এক গুচ্ছ প্রামাণিক প্রবন্ধের সংকলন। যাঁর লেখা, এ বিষয়ে তাঁর চেয়ে ভালো বোধ করি আর কেউ জানেন না। সংযোজিত চিত্রনথির সংকলনটিও উল্লেখযোগ্য।
₹ 380.00Bango-Sanskritite Adibasi Oitihyo

₹ 380.00 -
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00

Reviews
There are no reviews yet.