Pitar Janmo Hoy_e-edition
₹ 30.00
In Stockস্বর্ণেন্দু সেনগুপ্ত
পিতার জন্ম হয়
স্বর্ণেন্দু সেনগুপ্তর কবিতা লেখা আরম্ভ নতুন শতকের শুরুর দশকে। বর্তমান সময়ের খণ্ডবৈচিত্র্যের ভিতরে তাঁর রচনাকে চেনা যায় ভিন্নতর প্রতিভায়, যাকে বলা যায় বি-কল্পনার রঙ, বলা যেতে পারে শ্বেতাভ প্রত্যয়। রূপকথা হয়ে ওঠা এসব লেখালেখি অমীমাংসিত প্রশ্নের মতো শূন্যতায় ফিরে যেতে চায়, সামান্যকে জানার ইচ্ছে নিয়ে তারা আবার ফিরে আসতে চায় কথার অভ্যন্তরে। যাতায়াতের এই রাস্তা যেন ছোট-ছোট কাগজের কুচি দিয়ে গড়ে দেন স্বর্ণেন্দু।
Description
স্বর্ণেন্দু সেনগুপ্ত

ই-সংস্করণ, ১৮৪ কেবি
You must be logged in to post a review.
Related products
-
সন্দীপন ভট্টাচার্য
মায়া-পুথিকবিতা নয়, হয়তো কবিতার টুকরো। সন্দীপনের নিজের লেখা কিছু, আর কিছু লিওনার্ড কোহেন-এর।
₹ 50.00Maya-Puthi
সন্দীপন ভট্টাচার্য
মায়া-পুথিকবিতা নয়, হয়তো কবিতার টুকরো। সন্দীপনের নিজের লেখা কিছু, আর কিছু লিওনার্ড কোহেন-এর।
₹ 50.00 -
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00Jol Pori Pata Pori
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00 -
লেখার সঙ্গে যাঁরাই কোন-না-কোন ভাবে জড়িত, তাঁদেরই কোন-না-কোন সময়ে ভাবতে হয় যে লেখা ব্যাপারটা আদতে কী। এই বইয়ে লেখক ঠিক তা-ই খুঁজে দেখতে চেয়েছেন আধুনিক দর্শন ও বিজ্ঞানের আলোয়। এই সূত্রে যেমন দেরিদা-র কথা এসেছে, তেমনি এসেছে গ্রেগরি বেটসন-এর কথা, এসেছে মার্ক্স-এর কথা, এসেছে ভারতীয় তন্ত্রশাস্ত্রের কথাও। এমন বিরাট পরিপ্রেক্ষিতে লেখা নিয়ে এমন আলোচনা যে বাংলা সাহিত্যে দুর্লভ, সে কথা বলাই বাহুল্য।
₹ 40.00Lekhar Khela_e-version

₹ 40.00 -
উইলিয়াম শেক্সপীয়ার
মার্চেন্ট অফ ভেনিসষোড়শ শতকের অন্তিমে লেখা এই নাটক অসামান্য গঠন আর মননের কারণে আজও সমান প্রাসঙ্গিক। শেক্সপীয়ারের যাবতীয় চরিত্রের মধ্যে এ নাটকের শাইলক অনবদ্য। যদিও পাঠক বা দর্শক শাইলককে বরাবর খলচরিত্র হিসেবেই দেখেছে, এবং এ নাটককে কমেডি ছাড়া কিছু ভাবেনি, তবু অন্তর্নিহিত পাঠ বা subtext বদলায় না। একদিকে পোর্শিয়ার ক্ষুরধার বুদ্ধি, আর অন্যদিকে ভেনিসবাসী এক ব্যবসায়ীর (নামচরিত্র?) চরম বিপর্যয়ের ট্র্যাজেডি এই নাটককে স্মরণীয় করে রেখেছে। সিদ্ধার্থ বিশ্বাসের অসাধারণ ভাষান্তরে চিরকালের নাটক নতুন করে উপস্থাপিত এ কালের পাঠকদের জন্য।
₹ 60.00Version : ebook - hardcopyMerchant of Venice

Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 60.00 -
বিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টিবিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। সর্বার্থেই তিনি নিষ্ঠাবান ও দায়বদ্ধ।
বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।₹ 50.00Eso Brishti_e-edition
বিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টিবিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। সর্বার্থেই তিনি নিষ্ঠাবান ও দায়বদ্ধ।
বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।₹ 50.00 -
ফালগুনী রায়
আমার রাইফেল আমার বাইবেলহাংরি প্রজন্মের কবি-লেখকদের মধ্যে ফালগুনী লেখার গুণে যেমন, তেমনই জীবনযাপনের কারণেও কিংবদন্তি। মাত্র ছত্রিশ বছর বেঁচেছিলেন ফালগুনী, তার মধ্যেই এমন অমোঘ সব লেখা তিনি লিখেছিলেন, যার আবেদন বছর-চল্লিশেক পরেও এতটুকু কমেনি। শুধু কবিতা নয়, নানা সময়ে গদ্য, নাটক, চিত্রনাট্য ইত্যাদিও তিনি লিখেছিলেন, এবং তা একই রকম জোরালো।
ফালগুনীর প্রায় যাবতীয় লেখাপত্র নিয়ে এই সংকলন। চেষ্টা করা হয়েছে তাঁর সমস্ত লেখাই সাল-তারিখ অনুযায়ী সাজাতে, এবং প্রত্যেক রচনার শেষে তার উল্লেখ আছে।
বাংলা সাহিত্যের পাঠকের অবশ্যপাঠ্য এই বই।
₹ 70.00Amar Rifle Amar Bible_e-edition

₹ 70.00

Reviews
There are no reviews yet.