Notebook: Bijnaner Neeti Shilper Sutro_e-version
₹ 50.00
In Stockপৃথিবীর শিল্প-ইতিহাসে সর্বকালের জনপ্রিয়তম দুটি ছবি, ‘মোনা লিসা’ ও ‘লাস্ট সাপার’-এর স্রষ্টা লিওনারদো দা ভিঞ্চি শুধু চিত্রকর হিসেবেই নয়, সেই সঙ্গে ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিচিত্র বিদ্যায় নির্মাণ কুশলী কারিগর, এমনকী জল প্রণালীর পরিকল্পক, গণিতজ্ঞ ও সামরিক প্রযুক্তিবিদ হিসেবেও একই রকম খ্যাত কীর্তি ছিলেন। এ সমস্ত বিষয়েই নানান পর্যবেক্ষণ, পরীক্ষানিরীক্ষার বর্ণনা, ফলাফল ও সিদ্ধান্ত তিনি বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন পৃষ্ঠায় বা বাঁধানো খাতায় লিখে রাখলেও জীবদ্দশায় তা সর্বসাধারণের গোচরে আনেননি। দীর্ঘ কাল পরে অনেক বাধা কাটিয়ে তা প্রথম প্রকাশ করেন মহাশয় জাঁ পোল রিষটার। উইলিয়াম রিষটার সম্পাদিত ঐ মহাগ্রন্থ থেকে শুধু শিল্পকলা বিষয়ক অংশের অনুবাদই এ বইয়ের উপজীব্য।
Description
লিওনারদো দা ভিঞ্চি
নোটবুক: বিজ্ঞানের নীতি শিল্পের সূত্র
পৃথিবীর শিল্প-ইতিহাসে সর্বকালের জনপ্রিয়তম দুটি ছবি, ‘মোনা লিসা’ ও ‘লাস্ট সাপার’-এর স্রষ্টা লিওনারদো দা ভিঞ্চি শুধু চিত্রকর হিসেবেই নয়, সেই সঙ্গে ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিচিত্র বিদ্যায় নির্মাণ কুশলী কারিগর, এমনকী জলপ্রণালীর পরিকল্পক, গণিতজ্ঞ ও সামরিক প্রযুক্তিবিদ হিসেবেও একই রকম খ্যাতকীর্তি ছিলেন। এ সমস্ত বিষয়েই নানান পর্যবেক্ষণ, পরীক্ষানিরীক্ষার বর্ণনা, ফলাফল ও সিদ্ধান্ত তিনি বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন পৃষ্ঠায় বা বাঁধানো খাতায় লিখে রাখলেও জীবদ্দশায় তা সর্বসাধারণের গোচরে আনেননি। দীর্ঘ কাল পরে অনেক বাধা কাটিয়ে তা প্রথম প্রকাশ করেন মহাশয় জাঁ পোল রিষটার। উইলিয়াম রিষটার সম্পাদিত ঐ মহাগ্রন্থ থেকে শুধু শিল্পকলা বিষয়ক অংশের অনুবাদই এ বইয়ের উপজীব্য। এটি প্রথম খণ্ড হিসেবে ঘোষিত হলেও আসলে স্বয়ংসম্পূর্ণ, দুঃখের বিষয় পরের খণ্ড আর বেরয়নি। অনুবাদ ও সম্পাদনা: সন্দীপন ভট্টাচার্য।
১৮৫ পৃষ্ঠা, ৯.৫৯ এমবি
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত সম্পাদিত
বাংলা পোস্টার : দুই বাংলার লেখা ও ছবিপোস্টারকে শিল্পকলার ইতিহাস সেভাবে জায়গা দেয়নি, দেয় না। তাই ‘দলিত’ পোস্টারকে ‘ব্রাহ্মণত্ববাদী প্রতিষ্ঠানিকতা’র বাইরে জায়গা খুঁজে নিতে হয়। রাজ-নীতিক আন্দোলনে, প্রতিবাদে, মিছিলে, ঘোষণায়, যাত্রায়, সার্কাসে, জলশায়, ছোট অনুষ্ঠানের প্রচারে, ছোট সংস্থার শিল্পনির্মাণে, এমন-এমন সব বিষয়ে। তাই বাংলা পোস্টার নিয়ে বাংলায় বই লেখা হয় না, হয়নি, প্রবন্ধ হাতে-গোনা।
পোস্টার এক যৌথ শিল্প। অংকনশিল্পী, অক্ষরশিল্পী, বিন্যাসশিল্পী, মুদ্রণশিল্পী— এঁদের সমবেত সৃষ্টি। মুদ্রণশিল্পের ইতিহাসের সাথে পোস্টারশিল্পের ইতিহাস জড়িয়ে রয়েছে। পোস্টার-শিল্পের ইতিহাস পড়লে মুদ্রণশিল্পের ইতিহাস পড়া হয়ে যাবে। একই ভাবে সময়কাল সাজিয়ে রাজনৈতিক পোস্টার পড়লে রাজনীতির ইতিহাস পড়া হয়ে যায়। এ ভাবেই কোন অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস, সামাজিক ইতিহাস চর্চার অন্যতম উপাদান সাংস্কৃতিক পোস্টার, সামাজিক বিষয়ের পোস্টার। এ ভাবেই চলে আসে পোস্টার থেকে পড়ে নেওয়া ছবির ইতিহাস, দেখানো ছবির ইতিহাস, বাক্যের ইতিহাস, লেখা কথা শব্দ শ্লোগানের ইতিহাস।
সব মিলিয়ে পোস্টার ইতিহাসের এক জরুরি উপাদান। বাংলা পোস্টার নিয়ে এই সংকলনে দর্শক ও পাঠক তার খানিক আন্দাজ পাবেন বলেই আমাদের ধারণা।
₹ 950.00Bangla Poster : Dui Banglar Lekha o Chobi

₹ 950.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00 -
শুভেন্দু দাশগুপ্ত সম্পাদিত
চিহ্ন বদল চিহ্ন দখল : বাংলা ব্যঙ্গ-চিত্র-কথায় নারীএই বইটি তিনটি চিত্রকথা নিয়ে সাজানো– ১. নারী-বিদ্রোহ, ছবি ও কথা : যতীন্দ্রকুমার সেন, প্রথম প্রকাশ ১৩২৬ বঙ্গাব্দ; ২. শুভদিন, কথা : অমৃতলাল বসু, ছবি : সতীশচন্দ্র সিংহ, প্রথম প্রকাশ ১৩৩৩ ব.; ৩. একবিংশ-শতাব্দী-নারী-চরিতম, কথা ও ছবি : বিনয়কুমার বসু, প্রকাশ ১৩৩৪ ব.।
সাম্প্রতিক কালে নারী-আন্দোলনের একটা বিষয় হল, যে-সকল চিহ্ন দিয়ে নারীদের আলাদা করে রাখা হয়, সরিয়ে রাখা হয়, অন্ত্যজ করে রাখা হয়, প্রান্তে রাখা হয়, সেই সকল চিহ্নকে অস্বীকার করা। চিহ্নের মাধ্যমে যে আলাদা করা, চিহ্নকে যে ক্ষমতার হাতিয়ার হিসাবে দেখানো, তার প্রতিবাদ করা। এই বইয়ের তিনটি চিত্রকথায় সেই চিহ্নের কথা, পুরুষ-নির্ধারিত নারীচিহ্নকে অস্বীকার করা, পরিত্যাগ করার কথা আছে। পুরুষ-নির্ধারিত পুরুষচিহ্নে নারীদের অংশগ্রহণ করা ও সেই সব চিহ্নক্ষেত্র দখল করার কথা আছে। কথা আছে নারী-পুরুষ-বিভক্ত পরিসরকে পালটে দেওয়ার । এই সময়ে এই সংকলন তৈরি করার বলা যায়, এটাই প্রধান কৈফিয়ত।
₹ 220.00Chinho Bodol Chinho Dokhol

₹ 220.00 -
একটি পোস্টার ওয়ার্কশপ প্রযোজনা
পোস্টার ২০২০পোস্টারকে শিল্পকলার ইতিহাস পাত্তা দেয় না। তাতে কী? সে মাঠে-ঘাটে-দেওয়ালে-রাস্তাতেই খুশি। মিছিলে-শ্লোগানে-ঘোষণায়-প্রতিবাদে শামিল হয়ে সে দিব্যি আনন্দে আছে। এমনি আনন্দে থাকা একদল মানুষ, একদল শিল্পী-মানুষ রং-তুলি-কাগজ নিয়ে মাঝে-মাঝে জড়ো হন পোস্টার আঁকতে। নাকি পোস্টার লিখতে? এ নিয়ে তর্ক ওঠে চিনি-ছাড়া কালো চায়ের কাপে। কোন-কোন দিন কথা ওঠে— ‘এইবার আমাদের একটা নাম দেওয়া যাক।’ কিন্তু শেষমেশ এই ‘পোস্টার ওয়ার্কশপ’ নামটাই থেকে যায়। পোস্টার নিয়ে আলোচনার বিরতিতে কথা ওঠে একদিন একসাথে বসে পোস্টার করার। তারপর অনেক বার নিজেরা বসে পোস্টার করা ছাড়াও আমরা পোস্টার নিয়ে গেছি উত্তরপাড়া, কাঁচরাপাড়ায়। পোস্টার টাঙানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। বইমেলায় বন্ধুদের দোকানে থেকেছে পোস্টার আর আঁকার সরঞ্জাম। আমরা পোস্টার এঁকেছি গড়িয়াহাট ব্রিজের তলায়। সঙ্গী হয়েছি পার্ক সার্কাসের এনআরসি-বিরোধী আন্দোলনে— সেখানে মহা-উৎসাহে আন্দোলনকারীরা আমাদের সঙ্গে এঁকেছেন— মুহূর্তে সেই পোস্টার বদলে গেছে শ্লোগানে। একাধিক বার পোস্টার দেখানোর আয়োজন হয়েছে— নানা মানুষ সেখানে এসেছেন, দেখেছেন, মতামত দিয়েছেন।
এই সব অগুনতি পোস্টার থেকে কিছু পোস্টার নিয়ে এই বই— যেটুকুর ছবি তোলা ছিল। কিছু পোস্টার রোদে পুড়ে জলে ভিজে হাতে-হাতে ছিঁড়ে গেছে— তাদের ছবি নেই। কিন্তু তাদের পোস্টার-জন্ম সার্থক হয়েছে।
₹ 50.00Poster 2020_e-version

₹ 50.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 15.00Srijukto Samprodayikota_e-edition

₹ 15.00 -
নিখিল বিশ্বাস
নারী পুরুষ ও অন্যান্য রেখারূপএ দেশে আধুনিক শিল্প-আন্দোলনের প্রধানতম তাত্ত্বিক ও সংগঠক, বলিষ্ঠ এই ক্ষণজন্মা চিত্রকরের প্রায় একশো অপ্রকাশিত রেখাচিত্র আর সংশ্লিষ্ট লিখনের সংকলন– শিল্পীর ব্যক্তিগত ডায়েরি থেকে মৃত্যুর প্রায় চল্লিশ বছর পর উদ্ধার করে সংকলিত। দ্বিতীয় সংস্করণ।
₹ 180.00Nari Purush O Anyanyo Rekharup
নিখিল বিশ্বাস
নারী পুরুষ ও অন্যান্য রেখারূপএ দেশে আধুনিক শিল্প-আন্দোলনের প্রধানতম তাত্ত্বিক ও সংগঠক, বলিষ্ঠ এই ক্ষণজন্মা চিত্রকরের প্রায় একশো অপ্রকাশিত রেখাচিত্র আর সংশ্লিষ্ট লিখনের সংকলন– শিল্পীর ব্যক্তিগত ডায়েরি থেকে মৃত্যুর প্রায় চল্লিশ বছর পর উদ্ধার করে সংকলিত। দ্বিতীয় সংস্করণ।
₹ 180.00

Reviews
There are no reviews yet.