Mosher Singer Singati
₹ 80.00
In Stockমূল-সহ বাংলায় ভাষান্তরিত অসমিয়া বিহু গীতের সংগ্রহ
মোষের শিঙের শিঙাটি
সংগ্রহ সম্পাদনা ভূমিকা ভাষান্তর : মানিক দাস
বিহু গান কে না শুনেছেন! আর একবার শুনলে তা ভালো না-লেগে কি উপায় আছে? কিন্তু যাঁরা অসমিয়া জানেন না, শুধু ভাষাগত অপরিচয়ের কারণে তার মর্ম অনুধাবনে তাঁদের ঘাটতি থেকে যায়। অসম-বাসী লেখক সংগ্রহ করেছেন, বাংলায় তার যোগ্য রূপান্তর ঘটিয়েছেন এবং চমৎকার একটি ভূমিকায় বিহু-র সামাজিক তাৎপর্য ও সার্বিক পরিচয় বিশদ করেছেন এই বইয়ে। সর্বার্থেই সংগ্রহযোগ্য।
Description
মূল-সহ বাংলায় ভাষান্তরিত অসমিয়া বিহু গীতের সংগ্রহ
মোষের শিঙের শিঙাটি
সংগ্রহ সম্পাদনা ভূমিকা ভাষান্তর : মানিক দাস
বিহু গান কে না শুনেছেন! আর একবার শুনলে তা ভালো না-লেগে কি উপায় আছে? কিন্তু যাঁরা অসমিয়া জানেন না, শুধু ভাষাগত অপরিচয়ের কারণে তার মর্ম অনুধাবনে তাঁদের ঘাটতি থেকে যায়। অসম-বাসী লেখক সংগ্রহ করেছেন, বাংলায় তার যোগ্য রূপান্তর ঘটিয়েছেন এবং চমৎকার একটি ভূমিকায় বিহু-র সামাজিক তাৎপর্য ও সার্বিক পরিচয় বিশদ করেছেন এই বইয়ে। সর্বার্থেই সংগ্রহযোগ্য।
ISBN: 978-93-80542-29-4
৯৬ পৃষ্ঠা, প্রথম সংস্করণ
You must be logged in to post a review.
Related products
-
পাউল ক্লে
পদচিহ্ন মুছে যায়
চিত্রকরের দিনলিপি কবিতা লেখাসুইস-জার্মান শিল্পী ও শিল্পতাত্ত্বিক পাউল ক্লে (১৮৭৯-১৯৪০)-এর ছবি (পেন্টিং ও ড্রয়িং মিলিয়ে যার সংখ্যা প্রায় পনেরো হাজার), তাত্ত্বিক লেখাপত্র (‘পেডাগজিকাল স্কেচবুক’, ‘অন মডার্ন আর্ট’ বা ‘দ্য থিঙ্কিং আই’ ও ‘দ্য নেচার অফ নেচার’ নামে দুটি বিশালাকার নোটবুক-এর কথা এ প্রসঙ্গে মনে পড়বে) বিশ শতকের শিল্পকলার ইতিহাসে মোড়-ফেরানো।
পাউল ক্লে-র ছবি যদিও ঘরানাহীন স্বতন্ত্র মেজাজের, তবু বিশ শতকের বিভিন্ন শিল্প-আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। ‘দ্য ব্লু রাইডার’, ‘দ্য ব্লু ফোর’ ইত্যাদি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে শিক্ষকতা করেছেন বাউহাউস স্কুল ও ডুসেলডরফ অ্যাকাডেমিতে, সেক্ষেত্রেও তাঁর অবদান বিস্ময়কর। স্বভাবতই নাৎসিরা তাঁর কাজকে অধঃপতিত বা অবক্ষয়িত শিল্পের তালিকাভুক্ত করেছিল।
অন্যদিকে ১৮৯৭ থেকে ১৯১৮ পর্যন্ত প্রায় নিয়মিত ডায়েরি লিখেছেন তিনি, যেখানে তাঁর ব্যক্তিগত শিল্প ও দর্শনভাবনার পরিচয় মেলে। এ বইয়ে তাঁর যোগ্য পুত্র ফেলিক্স ক্লে সম্পাদিত সেই দিনলিপির নির্বাচিত অংশের পাশাপাশি বিভিন্ন সময়ে লেখা তাঁর কবিতার ভাষান্তর সংকলিত হয়েছে। ক্লে-র আরও দুটি গুরুত্বপূর্ণ লেখাও এখানে আছে, আছে তাঁর কিছু নির্বাচিত ছবির শাদা-কালো প্রতিলিপি।
পাউল ক্লে-র ব্যাপক প্রভাব নানা ভাবে এদেশের শিল্পজগতে আমরা দেখতে পাই, কিন্তু তাঁর কাজ নিয়ে প্রকাশ্য চর্চা তেমন দেখি না। হয়তো এ বই সেই অভাব কিছুটা মেটাবে।
ভূমিকা ও ভাষান্তর : স্বর্ণেন্দু সেনগুপ্ত
প্রথম সংস্করণ, নতুন মুদ্রণ
₹ 350.00Padochinho Muche Jaay : Chitrokorer Dinolipi Kobita Lekha

₹ 350.00 -
স্বর্ণেন্দু সেনগুপ্ত সম্পাদিত
গুয়ান্তানামো : স্মৃতিকথা সাক্ষাৎকার কবিতা ছবিযে-কারাগারে বসে লেখা এই বইয়ে সংকলিত কবিতাগুলি, আঁকা এ বইয়ে ছাপা ছবিগুলি, যে-জেলখানাকে নিয়ে এই লেখা এই বইয়ের অন্তর্গত স্মৃতিকথা ও ডায়েরির সমূহ বয়ান, যাকে কেন্দ্র করে নেওয়া এ বইয়ের দুটি সাক্ষাৎকার— তার নাম গুয়ান্তানামো। কুখ্যাত এই সামরিক কারাগার কিউবা বা কুবা-র একটি দ্বীপ জোর করে দখলে রেখে বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র আমেরিকা।
যাঁরা খবরের কাগজ পড়েন, তাঁরা হয়তো পড়েছেন, শুনেছেন এই কারাগারের কথা। গুয়ান্তানামো কারাগারের কথা খবরের কাগজে শিরোনামে আসে তার ভয়ংকর, অত্যাচারী ব্যবস্থার কারণে। এই বই নির্দোষ নিরীহদের বিরুদ্ধে সেই অত্যাচার ও সন্ত্রাসের কথা নানা ভাবে বলে কবিতায়, গদ্যে, ছবিতে।২য় মুদ্রণ, ১২০ পৃষ্ঠা
₹ 200.00Guantanamo : Smritikotha Sakkhatkar Kobita Chobi

₹ 200.00 -
শক্তিনাথ ঝা সম্পাদিত
বাউল ফকির পদাবলি ১চর্যাপদের আবিষ্কার থেকেই প্রমাণিত হয় যে হাতে লিখে সাধনসঙ্গীতের সংগ্রহ, টীকা, ব্যাখ্যা ইত্যাদি সঞ্চালিত হত। অর্থাৎ তার গীতিরূপের অতিরিক্ত ছিল বিষয়-বস্তুর গুরুত্ব। সাধকেরা আসলে ‘গানে জ্ঞানে’র নির্দেশ দেন। চর্যাপদের সময়কাল থেকেই এ দেশে মহাজনদের পদ সংগ্রহের রীতি গড়ে ওঠে, বৈষ্ণব তাত্ত্বিকরাও উভয় বঙ্গে বৈষ্ণব পদ সংগ্রহের অনন্য দৃষ্টান্ত রেখেছেন। সেই ঐতিহ্য মেনেই এই সংগ্রহ। সংকলক-সম্পাদকের দীর্ঘ ভূমিকা, দুই বঙ্গের প্রায় শতাধিক পদকর্তার বিশদ পরিচয় আর আলোকচিত্র, প্রতিটি গানের শব্দার্থ ও টীকা, এবং পারিভাষিক শব্দকোষ-সহ প্রায় এক সহস্র পদের এই সংকলন। নতুন সংস্করণ।
₹ 725.00Baul-Fakir Padabali 1

₹ 725.00 -
জাত গেল জাত গেল বলে
সাম্প্রদায়িকতা বিরোধী বাউল গানের সংকলনসংগ্রহ ও সম্পাদনা : শক্তিনাথ ঝা
₹ 200.00Jat Gelo Jat Gelo Bole
জাত গেল জাত গেল বলে
সাম্প্রদায়িকতা বিরোধী বাউল গানের সংকলনসংগ্রহ ও সম্পাদনা : শক্তিনাথ ঝা
₹ 200.00 -
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00Jol Pori Pata Pori
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00 -
বিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টিবিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।
₹ 95.00Version : ebook - hardcopyEso Brishti

₹ 95.00

Reviews
There are no reviews yet.