Meyeder Har Meyeder Jit
₹ 160.00
In Stockসিমন দ্য বোভোয়া
মেয়েদের হার মেয়েদের জিত
এই বই শুরু হচ্ছে লেখিকার আত্মজীবনীর (১৯৬৩) নির্বাচিত অংশ দিয়ে এবং তারপর রয়েছে ১৯৬৫ থেকে ১৯৭৬ পর্যন্ত ক্রমান্বয়ে তিনটি সাক্ষাৎকারের বয়ান। আত্মজীবনের প্রসঙ্গে এবং সংযোজিত সাক্ষাৎকারের বয়ানে মেয়েদের জীবন ও সংগ্রামের নানা দিক নিয়ে বিশদে আলোচনা করেছেন সিমন, এসেছে তাঁর প্রবাদপ্রতিম বই ‘দ্য সেকেন্ড সেক্স’-এর কথা, আধুনিক নারীবাদের সূচনা ও পরবর্তী বিকাশের কথা, সেই সঙ্গে তাঁর সারা জীবনের লেখাপত্র নিয়েও কথা বলেছেন তিনি। নতুন এই সংস্করণে আরও সংযোজিত হয়েছে বিশ্বজোড়া নারী-আন্দোলনের বেশ কিছু পোস্টারের প্রতিলিপি।
Description
সিমন দ্য বোভোয়া

নতুন বইপত্তর সংস্করণ, সচিত্র ৯২ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00Swapner Santiniketan O Anyanyo Rachana
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00 -
রামকিঙ্কর বেইজ
আমি চাক্ষিক, রূপকার মাত্রবিশ শতকের প্রথম ভাগে এদেশে শিল্পকলার ক্ষেত্রে আধুনিকতার সূচনা হয়েছিল যাঁদের হাত ধরে, রামকিঙ্কর বেইজ তাঁদের অন্যতম। চিত্রকলা এবং ভাস্কর্য, উভয় মাধ্যমেই তাঁর কাজের পরিমাণ ও গুণমান বিস্ময়কর।
রামকিঙ্করকে বোঝার জন্য তাঁর কাজই যে বার-বার দেখতে হবে, বহু বার বহু সময় নিয়ে দেখতে হবে, তা বলাই বাহুল্য। সেই সঙ্গে ভালো হয় যদি তাঁর শিল্পদৃষ্টি ও শিল্পচিন্তা সম্পর্কেও খানিক ধারণা থাকে।
এই বইয়ে সংকলিত তাঁর নিজের পাঁচটি রচনা, একটি বক্তৃতার বয়ান, কয়েকটি চিঠি, চারটি সাক্ষাৎকার, এবং সেই সঙ্গে কয়েকটি সাক্ষাৎকারের বয়ান ভেঙে বিষয় অনুযায়ী সাজিয়ে তৈরি করা একটি রচনায় মনে হয় সে-ধারণা তৈরির ক্ষেত্রে কিছুটা সাহায্য মিলবে।
₹ 250.00Ami Chakkhik, Rupokar Matro

₹ 250.00 -
নাইজেল হিউজ
মনীষার পাথরের বনমানুষ আবির্ভূত হওয়ার আগেও বাংলার একটা অতীত ছিল। প্রকৃতিকে জানার মাধ্যমে সেই অতীতকে কি জানা-বোঝা সম্ভব? মনীষা নামে ছোট্ট একটি মেয়ে তার সন্ধানী চোখ দিয়ে প্রকৃতিকে দেখেছে, কৌতূহলী মন নিয়ে তার তাৎপর্য বুঝতে চেয়েছে। এ বইয়ে গাছপাথরের জীবন্ত বনে তার রোমাঞ্চকর অভিযানের মধ্যে দিয়ে প্রায় ৫০ লক্ষ বছর আগে বাংলার বীরভূম জেলার অতীত মূর্ত হয়ে উঠেছে। বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে কিশোর-কিশোরীদের উপযোগী করে সচিত্র এ বই লিখেছেন নাইজেল হিউজ, ভূবিদ্যারই অধ্যাপক তিনি। ছবি : রতি বসু।
₹ 120.00Monishar Pathorer Bon

₹ 120.00 -
পাবলো পিকাসো
আমি : আমার ছবিআধুনিক শিল্পের ইতিবৃত্তে পিকাসো-কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। অবিশ্বাস্য কর্মপ্রেরণায় গোটা বিশ শতকের শিল্প-ইতিহাস মনে হয় তিনি একাই ধারণ করে আছেন তাঁর বৃষস্কন্ধে। এমনই প্রবল তাঁর ক্ষমতা, এমনই সর্বব্যাপী তাঁর প্রভাব যে তাঁকে উহ্য রেখে এ ইতিবৃত্ত সম্পূর্ণ হতেই পারে না।
সারা জীবন তিনি ছবি-ই এঁকেছেন, আর এঁকেছেনও অজস্র। এমন কোন মাধ্যম নেই, যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে বাকি রেখেছেন তিনি। ছবি আঁকা বা কাজ করা-ই যে তাঁর বিশ্রাম, নিজেই বলেছেন সে-কথা। বার-বার নিজেকে পালটে নতুন করে গড়েছেন, বিষয় খুব না-পালটালেও ছবির রূপে অবিরাম ভাঙচুর করেছেন। তাঁর ছবির দর্শক যখন তার
কোন এক রূপে ক্রমশ অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে, অনায়াসে অন্য কোন রূপের সন্ধানে যাত্রা করেছেন তিনি। পাশাপাশি নাটক ও কবিতা লিখেছেন, কিন্তু মজার ব্যাপার, শিল্পতত্ত্ব বা নিজের ছবি নিয়ে সে-ভাবে একটি বাক্যও কখনও লেখেননি। তার বদলে, তাঁর অনুরাগী ও অন্যান্য উৎসাহীদের কাছে মুখে-মুখে এ নিয়ে বলেছেন অজস্র কথা, সারা জীবনই বলেছেন। আর সে-সবই যত্ন করে রক্ষিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, তাঁর সমগ্র জীবৎকাল জুড়ে বিভিন্ন সাময়িকপত্রে তা প্রকাশিত হয়েছে, এমনকী পূর্ণাঙ্গ বইয়ের রূপ পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে স্বয়ং পিকাসো তাতে অনুমোদনের শিলমোহর দিয়েছেন। লেখা বাহুল্য যে, তাঁর ছবির মতোই তাঁর এ সমস্ত কথাও অমূল্য, অন্তত তাঁকে বোঝার জন্য তাঁর নিজের মুখের কথার চেয়ে মূল্যবান আর কী-ই বা হতে পারে!পিকাসো-কে জানার জন্য অপরিহার্য সেই সব কথা নিয়েই এই বই। সঙ্গে আছে অনেক শাদা-কালো ছবি।
₹ 300.00Ami : Amar Chobi

₹ 300.00 -
বেলা চক্রবর্তী।। ভোলানাথ ভট্টাচার্য
মৃত্যু দাহ সমাধিভাববাদী হিন্দু ধর্মে মৃত্যুচিন্তা এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মৃত্যুকে ভাববাদীরা কখনওই জীবনের শেষ বলে মানেননি। মৃত্যু তাঁদের কাছে এক তীর্থের পান্থনিবাস ছেড়ে আর-এক তীর্থের অভিমুখে যাওয়া, জীর্ণবাস ছেড়ে নতুনতর পোশাক পরা। মৃত্যুচিন্তার এই প্রসারিত ভূমি কিন্তু ভারতীয় বস্তুবাদী দৃষ্টিতে মেলে না। শুধু মেলে না নয়, যাবতীয় প্রেতকৃত্যকে বস্তুবাদীরা ব্রাহ্মণদের চাতুরী ছাড়া অন্য কিছু ভাবেন না সেভাবে দেখলে এ দৃষ্টিতেও কিন্তু মৃত্যুকে নিরঙ্কুশ নঞর্থক ভাবা সমীচীন নয়। মানুষ মারা গেলে দেহ নামক বস্তুর অপসারণ ঘটে ঠিকই, কিন্তু বস্তু অপসৃত হলেও থেকে যায় তার মানসিকতা, যা ঐ বস্তুরই প্রতিফলন। বস্তুবাদীদের এই অক্ষয় মানসিকতা থেকে ভাববাদীদের অবিনশ্বর আত্মার সম্পর্ক তা হলে কি খুব দূরের? মৃত্যু মানে যে বিচ্ছিন্নতা নয়, বরং জগৎ আর জীবনের সঙ্গে সে এক অখণ্ড সূত্রে গ্রথিত, সেটা দেখানোই এ বইয়ের উদ্দেশ্য। এ বিষয়ে সুপণ্ডিত দুই লেখকের গ্রন্থনা।
₹ 60.00Version : ebook - hardcopyMrityu Daho Samadhi

₹ 60.00 -
রবীন্দ্রনাথ ঠাকুর
আছে আমার ছবি : নির্বাচিত পত্রাংশে চিত্রকরের আত্মকথা“এই টলমলে অবস্থায় এখনো দুটো পাকা ঠিকানা পেয়েছি আমার বানপ্রস্থের— গান আর ছবি। এদের উপরে বাজারের বস্তাবন্দীর ছাপ পড়েনি।… কলার সকল বিভাগে আমি ব্রাত্য…। আছে… আমার ছবি। কোথা থেকে দেখা দিতে এসেছে এই শেষ বেলায়, যখন রোদ্দুর পড়ে এল। আমার এই রেখানাট্যের নটী আর কারো চোখে ধরা দেয় কিনা তার সঠিক খবর পাইনে।… প্রশংসা আমার মনকে আঁকড়ে ধরেনি… আমার ছবির প্রশংসা টেকসই কিনা সে তর্ক বাজারে ওঠেনি, আমার মনেও না। আমার চৈতন্য-অন্তঃপুরে রেখারূপের জাদু নর্তকীরা একদিন পর্দানশীন ছিল, আজ পর্দা সরিয়ে বেরিয়ে এসেছে। আমার কাছে এই অদ্ভুত প্রকাশলীলার আনন্দই যথেষ্ট।… আমার ছবির খ্যাতির সম্বন্ধেও সেই কথা।… তার… অখ্যাতির গৌরবে সে আছে ভালো…।”
প্রায় পঞ্চাশ বছর ধরে ছবি নিয়ে তাঁর এমনই সব অনুভব, ভাবনা, উপলব্ধি, উদ্বেগ, হতাশা আর উৎফুল্লতার কথা তিনি লিখেছেন অন্তরঙ্গজনকে লেখা তাঁর অজস্র চিঠিতে। তার থেকে নির্বাচন করে এই সংকলন– চিত্রকর রবীন্দ্রনাথের আত্মকথা।
সংকলন ও বিন্যাস : সন্দীপন ভট্টাচার্য।
₹ 240.00Ache Amar Chobi

₹ 240.00

Reviews
There are no reviews yet.