Matir Manush Bidyasagar
₹ 250.00
In Stockমধুপ দে
মাটির মানুষ বিদ্যাসাগর
এক স্পর্ধিত ব্যতিক্রমী চরিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পথের ধুলো থেকে গগনচুম্বী পাহাড়-চূড়া পর্যন্ত বিস্তৃত তাঁর মহাকাব্যিক জীবন। সূর্যতেজে দীপ্যমান, মহাতেজস্বী, প্রবল জাত্যভিমানী, অহঙ্কারী, স্থিরপ্রতিজ্ঞ বিশালহৃদয় বিদ্যাসাগর ছিলেন জ্ঞান, কর্ম, প্রেম ও পৌরুষের জ্বলন্ত প্রতিমূর্তি। অনেক সাগর মিলে হয় মহাসাগর। দয়ার সাগর, করুণার সাগর, দানের সাগর, বিদ্যার সাগর মিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মহাসাগর।
এই ক্ষুদ্র গ্রন্থের পাতায় তাঁকে পূর্ণ রূপে বিধৃত করা সম্ভব নয়। তবু, মিথ-এর নির্মোকমুক্ত তথ্যের আলোকে উদ্ভাসিত মাটির মানুষ বিদ্যাসাগরকে পূর্ণ রূপে দেখার প্রচেষ্টা আছে এখানে। নবীন হৃদয়ে বিদ্যাসাগরের সত্য রূপ প্রতিষ্ঠা করাই এই গ্রন্থের লক্ষ্য।
2 in stock
Description
মধুপ দে

প্রথম সংস্করণ, ১৭৬ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
শ্রীগিরিশচন্দ্র বেদান্ততীর্থ
বঙ্গে দুর্গোৎসব১৩৩৩ বঙ্গাব্দে প্রকাশিত এই পুস্তকের নিবেদন অংশে গিরিশচন্দ্র বেদান্ততীর্থ লিখেছিলেন, “বাঙ্গালী পাঠকপাঠিকাগণ ইহা পাঠ করিয়া দুর্গাপূজা–রহস্য ও বাঙ্গালীর পুরাতন অবস্থা কিয়ৎপরিমাণে পরিজ্ঞাত হইলেও স্বকীয় পরিশ্রম… সফল মনে করিব।”
গিরিশচন্দ্রের জন্ম ময়মনসিংহে। অধ্যাপনা করেছেন রাজশাহীর রানি হেমন্তকুমারী সংস্কৃত কলেজে। রাজশাহীর বরেন্দ্র অনুসন্ধান সমিতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এই পুস্তকে তিনি মহিষাসুরের জন্মবৃত্তান্ত, কাত্যায়নী নাম-নিরুক্তি, মহিষাসুরের স্বপ্নবৃত্তান্ত, ব্রহ্মশাপবৃত্তান্ত, দেবীর বর্ণ, মৃন্ময়ী মূর্ত্তিতে দুর্গাপূজা, বিসর্জ্জন, দেবীপুরাণ ও কালিকাপুরাণ, দুর্গোৎসবের কাল, নবদুর্গা, পদ্ধতিবিবরণ, দুর্গারহস্য ইত্যাদি বিবিধ বিষয়ে আলোচনা করেছেন।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ : কৌলীন্যমার্গ রহস্য, সরস্বতী তন্ত্র, প্রাচীন শিল্প পরিচয়। সম্পাদনা করেছেন : পুরুষোত্তম ভাষাবৃত্তি, তারাতন্ত্র, কুলচূড়ামণিতন্ত্র ইত্যাদি। ‘তত্ত্ববোধিনী পত্রিকা’তে প্রকাশিত হয়েছে তাঁর নানা প্রবন্ধ।
প্রথম বইপত্তর সংস্করণ, ৬৪ পৃষ্ঠা
₹ 100.00Bonge Durgotsob

₹ 100.00 -
হারবার্ট রিড
শিল্পের সারার্থমহাশয় রিড ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের সাহিত্য সাময়িকী ‘দ্য লিসনার’-এর জন্য প্রথম এই বইয়ের কিছু-কিছু রচনা ধারাবাহিক ভাবে লেখেন, পরে ‘দ্য মিনিং অফ আর্ট’ নামে বই হিসেবে প্রকাশের সময় আরও অনেক বিষয় নতুন করে লিখে তার আদ্যোপান্ত নতুনতর যুক্তিক্রমে সাজান, তাত্ত্বিক ও ঐতিহাসিক সম্পূর্ণতার তাগিদে যার জের পরবর্তী কয়েক সংস্করণ জুড়ে চলতে থাকে। এখানে, মৃত্যুর আগে, তাঁর সর্বশেষ সংশোধিত পাঠেরই ভাষান্তর করা হয়েছে।
এই বইয়ের প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে শিল্পের সংজ্ঞা, সৌন্দর্যের সংজ্ঞা, শিল্পের ধ্রুপদী আদর্শ, শিল্প ও নন্দনতত্ত্ব, রূপবিন্যাসের সংজ্ঞা ও গড়নের সংজ্ঞা ইত্যাদির মতো শিল্পের তাত্ত্বিক ও নান্দনিক নানা বিষয়। পরের অধ্যায়ে আদিম শিল্প, লোকশিল্প, মিশর, চিন ও পারস্যের শিল্প হয়ে রেনেসাঁ, বারোক ও রোকোকো থেকে ইমপ্রেশনিজম ও এক্সপ্রেশনিজম হয়ে আধুনিকতম শিল্পের নানা পর্যায় নিয়ে রয়েছে বিস্তৃত আলোচনা। প্রথম দুটি অধ্যায়ে শিল্পের ইতিহাসকে দর্শকের দৃষ্টিকোণ থেকে দেখা হলেও শেষ অধ্যায়ে রয়েছে শিল্পীর দৃষ্টিকোণ থেকে তা দেখার প্রয়াস।
₹ 450.00Shilper Sarartho

₹ 450.00 -
সুপর্ণা লাহিড়ী বড়ুয়া
বদলে যাচ্ছে খাসি মায়েদের গল্পউত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি দেশ মেঘালয় – মেঘেদের বাড়ি। তিনটে পাহাড় দিয়ে ঘেরা এই দেশ – খাসি-গারো-জয়ন্তিয়া। মূল অধিবাসীরাও খাসি-গারো আর জয়ন্তিয়া জনজাতির। মেঘালয়ের সমস্ত জনজাতির সমাজই মাতৃপ্রধান, মায়ের বংশ-পরিচয়েই সেখানে সন্তানের পরিচয়। মায়েরাই মূলত বহন করে সন্তানের দায়িত্ব। পিতৃতান্ত্রিক পরিকাঠামোর বিপরীতে এই যে মাতৃপ্রাধান্যের সমাজ – কেমন সেই সমাজ? এ কথা জানার আগ্রহে এই বইয়ে আপাতত খাসি জনজাতির সমাজকে বেছে নিয়েছেন লেখিকা। গত কয়েক বছর ধরে এ জন্য তিনি খাসি লোককথা, গল্প, কবিতা, মেঘালয় থেকে প্রকাশিত খাসি খবরের কাগজ, পত্রপত্রিকা ইত্যাদি পড়েছেন; বারংবার মেঘালয়ে গেছেন, প্রত্যন্ত সব এলাকায় পাড়ি দিয়েছেন; সেখানকার মিউজিয়াম, বাজার, বইয়ের দোকানে গেছেন; খাসি সমাজের মানুষ, বিশেষত মেয়েদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন। এ বই তার ফসল। অতীত থেকে বর্তমান, খাসি সমাজের এক সার্বিক পরিচয় ধরা থাকল এই বইতে।
₹ 100.00Khasi Mayeder Golpo_e-edition

চন্দ্ররেখাগড়ের কাহিনিচন্দ্ররেখাগড়ের কাহিনি স্থানীয় লোক-ইতিহাস অবলম্বনে রচিত। কিছুটা পড়া, অনেকটা শোনা, বাকিটা বোনা। প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা জানার কোন উপায় নেই। কিন্তু, এখানকার প্রায় পাঁচশো বছর আগের ভৌগোলিক অবস্থান, ছিন্নভিন্ন ঐতিহাসিক উপাদান, অসূর্যম্পশ্যা অরণ্যভূমি, জীবনদাত্রী সুবর্ণরেখা এবং আর্য-অনার্য মানুষের নিকট-অবস্থানে যা সত্যি-সত্যি ঘটেছিল বা ঘটা সম্ভব ছিল, সেই সত্য দর্শন থেকেই উঠে এসেছে এই উপন্যাসের ঘটনাধারা এবং চরিত্ররা। নয়াগ্রামের দক্ষিণাংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গড়বাড়ির ধ্বংসস্তূপ, ভগ্ন প্রাচীর, পরিখাচিহ্ন, মজে যাওয়া দিঘি, গভীর অরণ্যভূমি, ধূ-ধূ প্রান্তর, নদী এবং নদীতীরে দাঁড়ালে যে-অলিখিত ইতিহাস আর অকথিত কাহিনি শোনা যায়, তার সঙ্গে দেশ-কালের ইতিহাস জুড়ে গঠিত হয়েছে চন্দ্ররেখাগড়ের এই আখ্যান।
₹ 110.00Chandrarekhagarher Kahini

₹ 110.00 -
সৌম্যেন্দ্রনাথ ঠাকুর
ফ্যাসিজমসৌম্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বই বাংলা ভাষায় লিখিত, মুদ্রিত ও প্রকাশিত প্রথম ফ্যাসিবিরোধী বই। ১৯৩৪ সালে প্রকাশিত হলেও এর প্রস্তুতি চলেছিল ইতালিতে সৌম্যেন্দ্রনাথের বসবাসকালে। সোভিয়েত রাশিয়ার পর তাঁর রাজনৈতিক কাজকর্মের মূল কেন্দ্র ছিল জার্মানি। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তিনি ইতালির আল্পস ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্যানাটরিয়ামে চিকিৎসার জন্য আসেন ১৯৩১ সালের শেষার্ধে। ইতালিতে তখন ঘোর ফ্যাসিস্ট যুগ। ফ্যাসিস্ট তত্ত্ব ও প্রয়োগের অনুসন্ধানে ব্যাপৃত হয়ে তার ফাঁকির দিকটা বুঝে নিতে তাঁর দেরি হয়নি।
মার্কসবাদী দৃষ্টিতে নিটোল যুক্তিতে ফ্যাসিস্ট তত্ত্বকে খণ্ডন করার সূত্রে এ বই আজ ঐতিহাসিক দলিল।
আমাদের দুর্ভাগ্য যে এ বইয়ের পুনঃপ্রকাশ ও পুনঃপাঠ বারে-বারেই জরুরি হয়ে পড়ে।
₹ 220.00Fascism

₹ 220.00 -
সৌম্যেন্দ্রনাথ ঠাকুর
লেনিন“লেনিনের জীবন আলোচনা করার মানে হচ্ছে, রাশিয়ার প্রোলেটারিয়ান বিপ্লব-আন্দোলনের ইতিহাস ও বিপ্লবের পরবর্তী কালের ইতিহাসের আলোচনা করা। লেনিন ও রুশীয় বিপ্লব অভেদ্য যোগসূত্রে বদ্ধ। এদের পরস্পরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব।” এই বইটিতে সেই ইতিহাস আর যোগসূত্রের কথাই বর্ণনা করেছেন লেখক।
আজ থেকে প্রায় নব্বই বছর আগে প্রকাশিত এই বই নতুন করে ছাপা হল সেই ইতিহাসের কথাই মনে করিয়ে দেওয়ার জন্য।
₹ 125.00Lenin

₹ 125.00

Reviews
There are no reviews yet.