Khudhashilper Desh : Afganistan_e-version
₹ 25.00
In Stock‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
Description
মহসেন মখমলবাফ
ক্ষুধাশিল্পের দেশ : আফগানিস্তান
এক চলচ্চিত্রকারের অভিজ্ঞতা
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা। সন্দীপন ভট্টাচার্যের অনুবাদ।
ই-সংস্করণ, ৩৭৪ কেবি
Additional information
| Version | ebook, hardcopy |
|---|
You must be logged in to post a review.
Related products
-
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00Rupantorito Bishwo: Bibhinno Drishyo
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00 -
ভরত মনসাতা
প্রাকৃতিক কৃষির দর্শনএই বইয়ে ‘প্রাকৃতিক কৃষির গান্ধি’ নামে সুখ্যাত ভাস্কর সাভে তাঁর সাত দশকের ব্যক্তিগত অভিজ্ঞতায় গড়ে-ওঠা জ্ঞান ও প্রত্যয় নিয়ে কথা বলেছেন। তাঁর কৃষি খামারটি বস্তুত এক খাদ্য-বন, এবং তা শুধু অঞ্চলের বাস্তুতন্ত্রের উপভোক্তা নয়; বরং সেখানে সমূহ জল, শক্তি ও উর্বরতার যোগানদার। কিংবদন্তি-প্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা সাভে-র খামারটিকে ‘দুনিয়ার সেরা’ বলে অভিহিত করেছিলেন।
প্রকৃতির মধ্যে অন্যোন্যজীবী সম্পর্কের গভীর উপলব্ধি থেকে জাত ভাস্কর সাভে-র কৃষিপদ্ধতি এবং তার শিক্ষা এ বইয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে। আর তা করা হয়েছে তাঁর নিজেরই সরল ও মেঠো ভাষায়।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস তাঁকে ‘ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ দিয়ে সম্মানিত করেছে। এই পুরস্কারের বিচারকরা তাঁকে ‘জৈব জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছেন।₹ 295.00Prakritik Krishir Dorshon
ভরত মনসাতা
প্রাকৃতিক কৃষির দর্শনএই বইয়ে ‘প্রাকৃতিক কৃষির গান্ধি’ নামে সুখ্যাত ভাস্কর সাভে তাঁর সাত দশকের ব্যক্তিগত অভিজ্ঞতায় গড়ে-ওঠা জ্ঞান ও প্রত্যয় নিয়ে কথা বলেছেন। তাঁর কৃষি খামারটি বস্তুত এক খাদ্য-বন, এবং তা শুধু অঞ্চলের বাস্তুতন্ত্রের উপভোক্তা নয়; বরং সেখানে সমূহ জল, শক্তি ও উর্বরতার যোগানদার। কিংবদন্তি-প্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা সাভে-র খামারটিকে ‘দুনিয়ার সেরা’ বলে অভিহিত করেছিলেন।
প্রকৃতির মধ্যে অন্যোন্যজীবী সম্পর্কের গভীর উপলব্ধি থেকে জাত ভাস্কর সাভে-র কৃষিপদ্ধতি এবং তার শিক্ষা এ বইয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে। আর তা করা হয়েছে তাঁর নিজেরই সরল ও মেঠো ভাষায়।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস তাঁকে ‘ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ দিয়ে সম্মানিত করেছে। এই পুরস্কারের বিচারকরা তাঁকে ‘জৈব জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছেন।₹ 295.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00 -
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00Swapner Santiniketan O Anyanyo Rachana
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00 -
সুহৃদকুমার ভৌমিক
ঝাড়খণ্ডে মহাপ্রভুঝাড়খণ্ড নামটি নূতন নয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই অঞ্চল এই নামেই পরিচিত ছিল। ২৩শ জৈন তীর্থঙ্কর পাশ্বর্ণনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন। ২৪শ জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানস্বামী জৈন ধর্ম প্রচারকল্পে শিষ্যবৃন্দ-সহ বারো বছর ‘লাড়া’ বা ‘রাঢ়’ভূমিতে ভ্রমণ করেছিলেন। ৫৪৭-সংখ্যক বিশ্বম্ভর জাতকের কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ পূর্বজন্মে বঙ্কুগিরি পাহাড়ে তপস্যারত অবস্থায় মারা যান। বঙ্কুগিরি বর্তমান বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বুদ্ধদেব বোধিলাভের পর এই পাহাড়ে এসেছিলেন। জনশ্রুতি যে রাঁচি জিলার নির্জন জনহা জলপ্রপাতের এক গুহায় গৌতম বুদ্ধ কিছুদিন তপস্যা করেছিলেন। ভগবান বুদ্ধের বহু কাল পরে শ্রীচৈতন্যও তাঁর ধর্মপ্রচারের ক্ষেত্র হিসাবে রাঢ়ভূমি তথা ঝাড়খণ্ডকে গ্রহণ করেছিলেন। কেন মহাপ্রভু অবহেলিত আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে প্রেমধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কী তার পটভূমি আর তাঁর প্রভাবই বা কত স্থায়ী হয়েছিল– তারই ঐতিহাসিক ও তুলনামূলক আলোচনা এই গ্রন্থের বিষয়।
₹ 160.00Jharkhande Mahaprobhu

₹ 160.00 -
মাঝি রামদাস টুডু রেস্কা
খেরওয়াল বংশা ধরম পুথি বা সাঁওতাল জাতির ধর্মপুস্তকমূল বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ বাংলা অনুবাদ : সুহৃদকুমার ভৌমিক
ভারতীয় আদিবাসী সমাজে আত্মানুসন্ধানের ইতিহাস খুব দীর্ঘ নয়। এ দেশের আদিবাসীদের মধ্যে অগ্রণী সাঁওতাল সমাজের যে-কয়জন মহাপুরুষ প্রথম থেকেই তাঁদের ধর্ম-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে সচেতন হয়েছিলেন, মাঝি রামদাস তাঁদের অন্যতম। তিনি লক্ষ করেছিলেন সাঁওতাল সমাজে তাঁদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে অনেক কাহিনী, গাথা ও গান প্রচলিত থাকলেও তা লিখে রাখার কোন উদ্যোগ নেওয়া হয়নি। অফুরন্ত এই মৌখিক সাহিত্যের ভাণ্ডার সম্পর্কে লোকের কোন ধারণা নেই। এই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে প্রায় বারো বছর তিনি সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে ঘুরে তথ্য সংগ্রহ করেন, এবং প্রায় নিজের উদ্যোগে তা প্রকাশ করেন ১৮৯৪ সালে। এই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়-এর আন্তরিক আগ্রহে। তিনি স্বয়ং এর একটি ভূমিকাও লিখে দেন। ১৯৫১ সালে প্রকাশিত এই সংস্করণটি অবশ্য মাঝি রামদাস দেখে যেতে পারেননি। পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন-ও এই বইয়ের প্রকাশের ব্যাপারে বিশেষ ভাবে উৎসাহী ছিলেন। মহামূল্যবান এই বইয়ের অবিকল পুনর্মুদ্রণ-সহ এটি অনুবাদ করে বাংলাভাষী পাঠকদের হাতে তুলে দিলেন আদিবাসী ভাষা-বিশেষজ্ঞ স্বনামধন্য সুহৃদকুমার ভৌমিক। এই অনুবাদের দায়িত্ব স্বয়ং সুনীতিকুমার-ই তাঁকে একদা দিয়ে গিয়েছিলেন। বলা যায়, এত দিনে সেই আরব্ধ কাজ সম্পন্ন হল।
₹ 450.00Kherwal Bongsha Dharom Puthi

₹ 450.00

Reviews
There are no reviews yet.