Jat Gelo Jat Gelo Bole
₹ 200.00
In Stockজাত গেল জাত গেল বলে
সাম্প্রদায়িকতা বিরোধী বাউল গানের সংকলন
সংগ্রহ ও সম্পাদনা : শক্তিনাথ ঝা
Description
জাত গেল জাত গেল বলে
সাম্প্রদায়িকতা বিরোধী বাউল গানের সংকলন
সংগ্রহ ও সম্পাদনা : শক্তিনাথ ঝা
You must be logged in to post a review.
Related products
-
সন্দীপ মুখোপাধ্যায়
জঙ্গলমহলের জার্নালএই জার্নালের লেখক পুরুলিয়া জেলায় নাবার্ড-এর অ্যাঙ্কর এনজিও-র একজন ব্লক সুপারভাইজার হিসাবে ২০১২ সালে পুরুলিয়ায় প্রথম পা রাখেন। তারপর গোটা প্রজেক্টের কো-অর্ডিনেটর হিসাবে পুরুলিয়ার বহু গ্রামে বহু বার যাওয়া-আসা করেছেন। আর সেই সূত্রে খুব কাছ থেকে, বলা যেতে পারে, একেবারে নিচুতলা থেকে দেখেছেন জঙ্গলমহলকে। স্বনির্ভর দলের চশমায় জঙ্গলমহলের খিদে, অনুন্নয়ন, অপুষ্টি, পিছিয়ে থাকা (রাখা), তার গর্ব, অভিমান, তার ঠকে যাওয়া আর হেরে যাওয়ার ইতিহাস, তার বেঁচে থাকা আর টিকে থাকার গল্প– ইত্যাদি প্রায় স-ব। সন্ত্রাস আর নৈরাজ্যের দিনগুলি পেরিয়ে এক গ্রাম থেকে আর-একটা গ্রাম, এক গুচ্ছ জীবন থেকে আর-এক গুচ্ছ জীবন, একটা ইতিহাস থেকে আর-একটা ইতিহাসের দিকে যেতে-যেতে তাঁর এই দু’ বছরের জার্নি-র গায়ে লেগে আছে জঙ্গলমহলের গাঁ-গেরাম থেকে উঠে-আসা ধুলোমাটি, আর তার স্যাঁতসেতে উন্নয়নের গন্ধ।
₹ 60.00Jangalmahaler Journal_e-version

₹ 60.00 -
শক্তিনাথ ঝা সম্পাদিত
বাউল ফকির পদাবলি ১চর্যাপদের আবিষ্কার থেকেই প্রমাণিত হয় যে হাতে লিখে সাধনসঙ্গীতের সংগ্রহ, টীকা, ব্যাখ্যা ইত্যাদি সঞ্চালিত হত। অর্থাৎ তার গীতিরূপের অতিরিক্ত ছিল বিষয়-বস্তুর গুরুত্ব। সাধকেরা আসলে ‘গানে জ্ঞানে’র নির্দেশ দেন। চর্যাপদের সময়কাল থেকেই এ দেশে মহাজনদের পদ সংগ্রহের রীতি গড়ে ওঠে, বৈষ্ণব তাত্ত্বিকরাও উভয় বঙ্গে বৈষ্ণব পদ সংগ্রহের অনন্য দৃষ্টান্ত রেখেছেন। সেই ঐতিহ্য মেনেই এই সংগ্রহ। সংকলক-সম্পাদকের দীর্ঘ ভূমিকা, দুই বঙ্গের প্রায় শতাধিক পদকর্তার বিশদ পরিচয় আর আলোকচিত্র, প্রতিটি গানের শব্দার্থ ও টীকা, এবং পারিভাষিক শব্দকোষ-সহ প্রায় এক সহস্র পদের এই সংকলন। নতুন সংস্করণ।
₹ 725.00Baul-Fakir Padabali 1

₹ 725.00 -
বব ডিলান
গিটার আর একটা অন্ধকার রাস্তা“একজন সঙ্গীতজ্ঞকে, যেখানে ঠিক সে দাঁড়িয়ে রয়েছে, তার গভীরে প্রবেশ করতে হয়, অবশ্য তা নির্ভর করছে কত দূর সে যেতে পারবে, তার ওপর। সেই গভীরতায় পৌঁছনোর জন্য সে সব কিছু করতে প্রস্তুত থাকে। তার কারণ সঙ্গীত এক তাৎক্ষণিক ব্যাপার, ক্যানভাসে রং চড়ানোর মতো সেটা ঠিক ভেবেচিন্তে করা যায় না। তুমি যখন গাইছ বা বাজাচ্ছ, তখন তোমার আত্মা উড়ে চলে। ফলে সঠিক সুরটা খুঁজে পাওয়ার জন্য তোমাকে তোমার নিজেরই গভীর অন্তঃস্থলে চোখ মেলে তাকাতে হয়।”
গত শতকের ছয়ের দশকে বব ডিলান-এর আবির্ভাব, তার পর থেকে গত কয়েক দশকে তাঁর গান কখনও শোনেননি, এমন লোক বোধ হয় গোটা বিশ্বেই দুর্লভ।
এই বইয়ে তাঁর ছ-টি সাক্ষাৎকারের বয়ান, তাঁর কবিতা, তাঁর নোবেল বক্তৃতার সূত্রে মিলবে ডিলানের এক সার্বিক পরিচয়।
পরিবর্ধিত ও পরিমার্জিত বইপত্তর সংস্করণ, ১১৬ পৃষ্ঠা
₹ 220.00Guitar Ar Ekta Andhokar Rasta

₹ 220.00 -
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00Swapner Santiniketan O Anyanyo Rachana
শ্যামলী খাস্তগীর
স্বপ্নের শান্তিনিকেতন ও অন্যান্য রচনাশিল্পী সুধীর খাস্তগীরের কন্যা, আচার্য নন্দলাল বসুর ছাত্রী শ্যামলী শান্তিনিকেতনের শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠেছেন এবং সারা জীবন তাকেই অনুসরণ করেছেন মনে-প্রাণে। তবু তাঁর স্বপ্নের শান্তিনিকেতন শুধু ঐ ভৌগোলিক পরিসরেই সীমাবদ্ধ ছিল না কোন দিন। বাস্তবের শান্তিনিকেতনেও যখন তার ব্যত্যয় লক্ষ করেছেন তিনি, তখন প্রতিবাদে কঠোর হতেও তাঁর বাধেনি। শান্তিনিকেতনের ভেতর আর তার বাইরের শান্তিনিকেতন নিয়ে অসামান্য এই বই।
₹ 100.00 -
সুহৃদকুমার ভৌমিক
বঙ্গ-সংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্যবঙ্গ-সংস্কৃতির মধ্যে বিচিত্র জাতি-উপজাতির মিলিত চিন্তারাশি, চেতনাপ্রবাহ, ধ্যান ও ধারণা একাকার হয়ে লোকজীবনের সংস্কৃতিতে বিবর্তিত হচ্ছে। সহজ কথায় বলা যায় যে বঙ্গ-সংস্কৃতির গৌরব, বৈচিত্র্য এবং তার সমন্বয়িত রূপের অনেকটাই লোকসংস্কৃতি থেকে উঠে এসেছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর হাতে। এই সমন্বয়িত সংস্কৃতির বৈচিত্র্যসমূহের বীজ ও প্রাণশক্তিকে শনাক্ত একমাত্র উপায় হল বাঙলার প্রত্যন্ত ভূমিতে আদিবাসী নামাঙ্কিত যে-সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের রুদ্ধ দ্বারগুলিকে উদ্ঘাটিত করা।
এই আদি জনগোষ্ঠীর রুদ্ধ দ্বারসমূহ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁদের জীবন আর সংস্কৃতি বিষয়ে এক গুচ্ছ প্রামাণিক প্রবন্ধের সংকলন। যাঁর লেখা, এ বিষয়ে তাঁর চেয়ে ভালো বোধ করি আর কেউ জানেন না। সংযোজিত চিত্রনথির সংকলনটিও উল্লেখযোগ্য।
₹ 380.00Bango-Sanskritite Adibasi Oitihyo

₹ 380.00 -
শক্তিনাথ ঝা
বাউল-ফকির ধ্বংস-আন্দোলনের ইতিবৃত্তএই বইয়ের পূর্ববর্তী সংস্করণ ২০০১ সালে প্রকাশের আগে থেকেই ধর্মীয় নিপীড়ন নিয়ে নানা লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৯৯৭ সালে বাউল-ফকিরবিরোধী লেখা এবং তথ্যাদি প্রথম গ্রন্থভুক্ত হয়। নানা সাংবাদিক, প্রতিবেদক এবং অত্যাচারিতদের লেখা সেখানে সংকলিত হয়েছিল। সে-গ্রন্থ নিঃশেষিত হওয়ায় তার পুনর্মুদ্রণ চাইছিলেন অনেকে। পরিবর্ধিত এবং পরিমার্জিত বর্তমান সংস্করণের পঞ্চম অধ্যায়ে পরবর্তী কালের ঘটনা ও তথ্য বর্ণিত হয়েছে। বাউল-ফকির সংঘের সক্রিয় সহযোগিতায় রীতিমতো ক্ষেত্রসমীক্ষা এবং তদন্ত করে সত্যাসত্য যাচাইয়ের পরই এখানে নিপীড়নের ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। অত্যাচারিতের আবেদন এবং ক্ষেত্রসমীক্ষা-লব্ধ তথ্য নিয়ে এ গ্রন্থ রচিত হয়েছে। মধ্যবঙ্গের আঞ্চলিক ইতিহাসের নানা অজানা তথ্য উঠে এসেছে এই বিবরণীতে। ধর্ম-সংস্কৃতির লড়াই সমাজেরই দ্বন্দ্ব-সংঘাতের অন্য এক নাম। নিপীড়নের এই সমস্ত তথ্যে অত্যাচারিতদের অশ্রুজল আর রক্তের দাগ লেগে আছে।
₹ 400.00Baul-Fakir Dhwongso-Andoloner Itibritto

₹ 400.00

Reviews
There are no reviews yet.