Gaan Chara Jani Na Kichui
₹ 75.00
জন লেনন
গান ছাড়া জানি না কিছুই
দুনিয়া-কাঁপানো গানের দল বিটল্স-এর অন্যতম সদস্য জন লেনন এখন প্রায় এক কিংবদন্তির চরিত্র। তাঁর গান, তাঁর জীবনযাপন, এমনকী তাঁর অকালমৃত্যু– সবই তার অন্তর্গত। লেনন-এর দীর্ঘ তিনটি সাক্ষাৎকার, নির্বাচিত গানের কথা ও বিস্তারিত জীবনপঞ্জি নিয়ে এই বই।
Out of stock
Description

৯২ পৃষ্ঠা, নতুন মুদ্রণ।
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত
একটি দেওয়ালছবির জন্মকথা“শিল্পরচনার প্রধান ভূমি ঢাকার শহিদ মিনার চত্বর। শিল্পের প্রতি, বিশেষত রাজনীতিক শিল্পের প্রতি ভালোবাসায় আমি শহিদ মিনার চত্বরে ঘুরে-ঘুরে সেবার ছবি আঁকা দেখছিলাম। শিশির ভট্টাচার্য একটি দেওয়ালে ছবি আঁকছিল। দুটি কারণে আমি দাঁড়িয়ে গেলাম। এক, শিশির দেওয়ালে ছবি আঁকছে, ওর এই পরিচয় আমি আগে পাইনি। দুই, আমি নিজে একসময় দেওয়াল আঁকায় নয়, দেওয়াল লেখায় থাকতাম, একা নয়, দলের সঙ্গে। সেই টানেই শিশিরের আঁকার সামনে দাঁড়িয়ে যাই। শহিদ মিনার চত্বরে ২১শে ফেব্রুয়ারির জন্য ক’দিন ধরে দেওয়াল আঁকা চলে। শেষদিনে আমি ঠিকই করেছিলাম যতক্ষণ শিশির দেওয়ালে ছবি বানাবে, আমি দেখব। সকালদুপুরবিকেলসন্ধেরাত যতক্ষণ শিশির ছবি এঁকেছে, আমি দাঁড়িয়ে, বসে দেখেছি। একটা শিল্পের জন্ম নেওয়ার সাক্ষী থাকতে।”
এই বইতে আছে লেখকের সেই অভিজ্ঞতার বয়ান, একটি দেওয়ালছবির জন্মকথা। সঙ্গে লেখকেরই নিজের হাতে তোলা প্রায় ২০ পৃষ্ঠা রঙিন ছবি।
₹ 160.00Ekti Deoyalchobir Janmokotha

₹ 160.00 -
বধ্যভূমি গাজা
প্রত্যক্ষ অভিজ্ঞতার বয়ানসংকলন ও ভাষান্তর : ত্রিয়াশা লাহিড়ী
পালেস্তাইন ও ইজরায়েলের সংঘাত ও সংঘর্ষের ইতিহাস আজকের নয়। গত বছর ইজরায়েলের দিক থেকে তা সংঘর্ষের নতুন স্তরে পৌঁছয়।
কিন্তু যুদ্ধের তথ্যগত রিপোর্ট পড়া এক, আর যুদ্ধের নির্মমতায় দিনযাপন করা আর-এক। এই বইতে মনুষ্যেতর দিনযাপনের সেই অভিজ্ঞতার বয়ানই রয়েছে।
এখানে যাঁদের লেখা আছে তাঁদের মধ্যে একেবারে অল্পবয়সী পড়ুয়া থেকে সাংবাদিক, গায়ক, লেখক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, মানবাধিকার আন্দোলনের কর্মী— অনেকেই রয়েছেন। যাঁদের জবানবন্দি একত্র করা হয়েছে, খোঁজ নিলে দেখা যাবে আর-পাঁচজন নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনির মতো তারা অনেকে হয়তো ইতিমধ্যেই শহিদ হয়েছেন! অথবা অনেকে রাজনৈতিক বন্দির তকমা পেয়ে এখন জেলের গরাদের ওপারে!
তবু পালেস্তাইনের অধিবাসীরা সাহসের সঙ্গে কলম ধরেছেন। নিজেদের কথা জোরের সঙ্গে জানিয়েছেন। তাঁরা প্রমাণ করেছেন, ইজরায়েলি সৈন্যরা প্রতিবাদী জনতার কণ্ঠস্বরকে শেষ পর্যন্ত রুদ্ধ করতে অক্ষম। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানিকে অস্বীকার করে, স্রেফ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাঁদের এই নিরন্তর লড়াইয়ের স্পর্ধাকে সেলাম। তাঁদের লেখা সমস্ত অক্ষর সীমান্ত পেরিয়ে যেন সকলের কাছে পৌঁছয়, এই এ-বইয়ের উদ্দেশ্য। ফিলিস্তিনিদের প্রতিরোধই পারে, এই বর্বর গণহত্যা বন্ধ করতে, যুদ্ধ বন্ধ করতে, সর্বোপরি পালেস্তাইনকে স্বাধীন করতে।
₹ 180.00Bodhyobhumi Gaza

₹ 180.00 -
মে য়ে দে র জ বা ন
গ্রন্থনা : শুভেন্দু দাশগুপ্তকথাগুলো মেয়েদের, মেয়েদের কাছ থেকেই নেওয়া। গল্পের আকারে, সংলাপের আকারে সাজিয়ে দেওয়া মাত্র। কথাগুলো আসলে মেয়েদের অধিকারের, অধিকার রক্ষার, আসলে ছেলে আর মেয়েদের মধ্যে চলিত নানা রকম বৈষম্যের। সবই আমাদের জানা, জানা থাকলেও ভুলে যাই আমরা, ভুলে যাতে না-যাই, সে-জন্য এখানে একসঙ্গে রাখা। এর বাইরেও আরও অনেক কথা আছে, থাকা স্বাভাবিক, সেই সব কথার কিছু-কিছু মেয়েরাই এগিয়ে এসে বলেছেন, আরও বলবেন, যত বেশি বলা যাবে, তত এই জগদ্দল একটু-একটু নড়বে। সমাজও সুস্থতার দিকে এগোবে। দায়িত্ব সকলের।
আইন দরকার, বিচার দরকার, শাস্তি দরকার, কিন্তু তাতেই সব হিংসা, সব অত্যাচার, সব বৈষম্যের অবসান হবে না। দরকার লাগাতার আন্দোলন। মেয়েদের স্বাধীনতার আন্দোলন, স্বাধীন পরিসরের জন্য আন্দোলন।
₹ 80.00Meyeder Joban

₹ 80.00 -
হৃদয়ে তাঁর আগুন, পিঠে জ্বালানি কাঠের বোঝা
হিমালয়ের ধর্মযোদ্ধা সুন্দরলাল বহুগুনা-র লেখা ও সাক্ষাৎকার
এবং তাঁর সম্পর্কে লেখার সংকলনসম্পাদন ও ভাষান্তর : মধুশ্রী বসু
বাসভূমি ধ্বংস-এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের এক তুলনাহীন নজির চিপকো আন্দোলন। সত্তর দশকের শেষের দিকে কয়েকশো নারী ও বালক-বালিকা হিমালয়ের এক বন ঘিরে মানবশৃঙ্খল রচনা করেছিলেন, যাতে তা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সুন্দরলাল বহুগুনা। যিনি এর আগে-পরে পরিবেশ বাঁচানোর বহু আন্দোলন গড়ে তুলেছেন, তার নেতৃত্ব দিয়েছেন।
এই বইয়ে তাঁর নির্বাচিত কিছু লেখা ও সাক্ষাৎকারের সূত্রে তার বিশদ পরিচয় পাওয়া যাবে। এর সঙ্গে আছে তাঁর সম্পর্কে কিছু লেখা, যাতে আমাদের ধারণা আরও স্বচ্ছ হবে।
আজ যখন বিবেচনাহীন উন্নয়ন ও শিল্পের অবাধ প্রসার প্রতি মুহূর্তে প্রকৃতির আরও বিপদ ডেকে আনছে, পরিবেশ আন্দোলনের গুরুত্ব তখন অনেক বেড়ে গেছে।
আগামীর আন্দোলনে এই বই হয়তো আলো দেখানোর কাজ করবে।
প্রথম সংস্করণ
পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠা₹ 360.00Hridoye Tanr Agun, Pithe Jwalani Kather Bojha

পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠাBrand: Boipattor Categories: Books, পরিবেশ, পরিবেশ আন্দোলন, প্রবন্ধ, সমকাল, সমাজ, সাক্ষাৎকার Brands: Boipattor₹ 360.00 -
সন্দীপ মুখোপাধ্যায়
জঙ্গলমহলের জার্নালএই জার্নালের লেখক পুরুলিয়া জেলায় নাবার্ড-এর অ্যাঙ্কর এনজিও-র একজন ব্লক সুপারভাইজার হিসাবে ২০১২ সালে পুরুলিয়ায় প্রথম পা রাখেন। তারপর গোটা প্রজেক্টের কো-অর্ডিনেটর হিসাবে পুরুলিয়ার বহু গ্রামে বহু বার যাওয়া-আসা করেছেন। আর সেই সূত্রে খুব কাছ থেকে, বলা যেতে পারে, একেবারে নিচুতলা থেকে দেখেছেন জঙ্গলমহলকে। স্বনির্ভর দলের চশমায় জঙ্গলমহলের খিদে, অনুন্নয়ন, অপুষ্টি, পিছিয়ে থাকা (রাখা), তার গর্ব, অভিমান, তার ঠকে যাওয়া আর হেরে যাওয়ার ইতিহাস, তার বেঁচে থাকা আর টিকে থাকার গল্প– ইত্যাদি প্রায় স-ব। সন্ত্রাস আর নৈরাজ্যের দিনগুলি পেরিয়ে এক গ্রাম থেকে আর-একটা গ্রাম, এক গুচ্ছ জীবন থেকে আর-এক গুচ্ছ জীবন, একটা ইতিহাস থেকে আর-একটা ইতিহাসের দিকে যেতে-যেতে তাঁর এই দু’ বছরের জার্নি-র গায়ে লেগে আছে জঙ্গলমহলের গাঁ-গেরাম থেকে উঠে-আসা ধুলোমাটি, আর তার স্যাঁতসেতে উন্নয়নের গন্ধ।
₹ 60.00Jangalmahaler Journal_e-version

₹ 60.00 -
শুভেন্দু দাশগুপ্ত
টোকাই আর রফিকুন নবীরফিকুন নবী ছবি আঁকেন, আর রনবী নামে কার্টুন আঁকেন। রনবীর কার্টুনের এক প্রধান চরিত্র ‘টোকাই’। টোকাই আসলে একটা ছোট্ট ছেলে। গোল মাথা, মাথায় খোঁচা-খোঁচা চুল। পরনে চেক লুঙ্গি, কখনও তা খুলে ফেলে উলঙ্গ। ১৯৭৮-৭৯ সালে ভোটের সময়ে বিলি-করা জামা গায়ে দিয়েছিল, ওর থেকে অনেক বড় তার সাইজ। কখনও তার কাঁধে বস্তা। এই বই সেই ‘টোকাই’কে নিয়ে। এখানে রয়েছে ‘টোকাই’কে নিয়ে শুভেন্দু দাশগুপ্তের চারটি লেখা আর বিভিন্ন সময়ে তাঁর নেওয়া রনবীর দুটি সাক্ষাৎকার। সঙ্গে আছে স্বয়ং শিল্পীর একটি লেখা ও তাঁর আর-একটি সাক্ষাৎকার। সঙ্গে টোকাইয়ের অজস্র মূল কার্টুনের প্রতিলিপি।
₹ 150.00Tokai ar Rafiqun Nabi

₹ 150.00

Reviews
There are no reviews yet.