Eso Brishti_e-edition
₹ 50.00
In Stockবিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টি
বিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। সর্বার্থেই তিনি নিষ্ঠাবান ও দায়বদ্ধ।
বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।
Description
বিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টি
বিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। সর্বার্থেই তিনি নিষ্ঠাবান ও দায়বদ্ধ।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মহাকাব্যর প্রথম পাত’ (মহাকাব্যের প্রথম পাতা)-র ভূমিকায় প্রখ্যাত কবি নবকান্ত বরুয়া একটা দামি কথা বলেছিলেন, “অসমিয়া নামের একটি ভাষা। তার জনসংখ্যাও বেশি নয়। কিন্তু সে ভাষা যে বিশ্বচিন্তা বিশ্ববীক্ষার ভাষা হতে পারে, এই কথাটা এই তরুণ কবির ছোট বইটি ঘোষণা করছে। বিপুলদের মতো কবির কবিতা পড়ার জন্যই হয়তো লোকে সাগ্রহে অসমিয়া ভাষার অনুশীলন করবে।”
নবকান্ত বরুয়ার এই কথায় যে-সত্য নিহিত, হয়তো তা প্রমাণ করার জন্যই এই বইটি। বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।
ই-সংস্করণ, ৭৪৩ কেবি
You must be logged in to post a review.
Related products
-
উইলিয়াম শেক্সপীয়ার
মার্চেন্ট অফ ভেনিসষোড়শ শতকের অন্তিমে লেখা এই নাটক অসামান্য গঠন আর মননের কারণে আজও সমান প্রাসঙ্গিক। শেক্সপীয়ারের যাবতীয় চরিত্রের মধ্যে এ নাটকের শাইলক অনবদ্য। যদিও পাঠক বা দর্শক শাইলককে বরাবর খলচরিত্র হিসেবেই দেখেছে, এবং এ নাটককে কমেডি ছাড়া কিছু ভাবেনি, তবু অন্তর্নিহিত পাঠ বা subtext বদলায় না। একদিকে পোর্শিয়ার ক্ষুরধার বুদ্ধি, আর অন্যদিকে ভেনিসবাসী এক ব্যবসায়ীর (নামচরিত্র?) চরম বিপর্যয়ের ট্র্যাজেডি এই নাটককে স্মরণীয় করে রেখেছে। সিদ্ধার্থ বিশ্বাসের অসাধারণ ভাষান্তরে চিরকালের নাটক নতুন করে উপস্থাপিত এ কালের পাঠকদের জন্য।
₹ 60.00Version : ebook - hardcopyMerchant of Venice

Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 60.00 -
মানিক দাস
সোঅনশিরি আর জোনবেলি : অসমের মিসিং জনগোষ্ঠীর মৌখিক কবিতামিসিং অসমের একটি প্রধান উপজাতি। মিসিংদের নিজস্ব লিপি নেই, কিন্তু তা না থাকলেও তাঁদের আছে এক সমৃদ্ধ মৌখিক ভাষা। আছে সাহিত্য : গান, কবিতা ও লোককথা। জীবন নরহ মিসিংদের কবিতা প্রথম সংকলন করেন, তিনি নিজে ঐ জনজাতির লোক। এ বইয়ে আছে শতাধিক মৌখিক কবিতা, বাংলায় যা প্রথম অনূদিত হল। মিসিংদের সার্বিক পরিচয়-সহ ভাষান্তর : মানিক দাস।
₹ 60.00Soanshiri ar Jonbeli

Categories: Books, কবিতা, লোকসাহিত্য₹ 60.00 -
বেলা চক্রবর্তী।। ভোলানাথ ভট্টাচার্য
মৃত্যু দাহ সমাধিভাববাদী হিন্দু ধর্মে মৃত্যুচিন্তা এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মৃত্যুকে ভাববাদীরা কখনওই জীবনের শেষ বলে মানেননি। মৃত্যু তাঁদের কাছে এক তীর্থের পান্থনিবাস ছেড়ে আর-এক তীর্থের অভিমুখে যাওয়া, জীর্ণবাস ছেড়ে নতুনতর পোশাক পরা। মৃত্যুচিন্তার এই প্রসারিত ভূমি কিন্তু ভারতীয় বস্তুবাদী দৃষ্টিতে মেলে না। শুধু মেলে না নয়, যাবতীয় প্রেতকৃত্যকে বস্তুবাদীরা ব্রাহ্মণদের চাতুরী ছাড়া অন্য কিছু ভাবেন না সেভাবে দেখলে এ দৃষ্টিতেও কিন্তু মৃত্যুকে নিরঙ্কুশ নঞর্থক ভাবা সমীচীন নয়। মানুষ মারা গেলে দেহ নামক বস্তুর অপসারণ ঘটে ঠিকই, কিন্তু বস্তু অপসৃত হলেও থেকে যায় তার মানসিকতা, যা ঐ বস্তুরই প্রতিফলন। বস্তুবাদীদের এই অক্ষয় মানসিকতা থেকে ভাববাদীদের অবিনশ্বর আত্মার সম্পর্ক তা হলে কি খুব দূরের? মৃত্যু মানে যে বিচ্ছিন্নতা নয়, বরং জগৎ আর জীবনের সঙ্গে সে এক অখণ্ড সূত্রে গ্রথিত, সেটা দেখানোই এ বইয়ের উদ্দেশ্য। এ বিষয়ে সুপণ্ডিত দুই লেখকের গ্রন্থনা।
₹ 60.00Version : ebook - hardcopyMrityu Daho Samadhi

₹ 60.00 -
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্যস্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
₹ 75.00Version : ebook - hardcopyKathputlir Katha

Categories: Books, ব্যক্তিগত গদ্য, সংস্কৃতি, সাহিত্য₹ 75.00 -
স্বর্ণেন্দু সেনগুপ্ত
পিতার জন্ম হয়স্বর্ণেন্দু সেনগুপ্তর কবিতা লেখা আরম্ভ নতুন শতকের শুরুর দশকে। বর্তমান সময়ের খণ্ডবৈচিত্র্যের ভিতরে তাঁর রচনাকে চেনা যায় ভিন্নতর প্রতিভায়, যাকে বলা যায় বি- কল্পনার রঙ, বলা যেতে পারে শ্বেতাভ প্রত্যয়। রূপকথা হয়ে ওঠা এসব লেখালেখি অমীমাংসিত প্রশ্নের মতো শূন্যতায় ফিরে যেতে চায়, সামান্যকে জানার ইচ্ছে নিয়ে তারা আবার ফিরে আসতে চায় কথার অভ্যন্তরে। যাতায়াতের এই রাস্তা যেন ছোট-ছোট কাগজের কুঁচি দিয়ে গড়ে দেন স্বর্ণেন্দু।
₹ 70.00Pitar Janmo Hoy

₹ 70.00 -
স্বর্ণেন্দু সেনগুপ্ত
পিতার জন্ম হয়স্বর্ণেন্দু সেনগুপ্তর কবিতা লেখা আরম্ভ নতুন শতকের শুরুর দশকে। বর্তমান সময়ের খণ্ডবৈচিত্র্যের ভিতরে তাঁর রচনাকে চেনা যায় ভিন্নতর প্রতিভায়, যাকে বলা যায় বি-কল্পনার রঙ, বলা যেতে পারে শ্বেতাভ প্রত্যয়। রূপকথা হয়ে ওঠা এসব লেখালেখি অমীমাংসিত প্রশ্নের মতো শূন্যতায় ফিরে যেতে চায়, সামান্যকে জানার ইচ্ছে নিয়ে তারা আবার ফিরে আসতে চায় কথার অভ্যন্তরে। যাতায়াতের এই রাস্তা যেন ছোট-ছোট কাগজের কুচি দিয়ে গড়ে দেন স্বর্ণেন্দু।
₹ 30.00Pitar Janmo Hoy_e-edition

₹ 30.00

Reviews
There are no reviews yet.