Ekti Chobir Janmo O Anyanyo
₹ 300.00
ফেদেরিকো ফেলিনি
একটি ছবির জন্ম ও অন্যান্য
নির্বাচিত রচনা বক্তৃতা সাক্ষাৎকার
চলচ্চিত্র-পড়ুয়াদের কাছে ইতালির মহত্তম পরিচালক ফেদেরিকো ফেলিনি (১৯২০-১৯৯৩) অবশ্যপাঠ্য। ‘লা স্ত্রাদা’, ‘লা দোলচে ভিতা’, ‘এইট অ্যান্ড হাফ’ বা ‘আমারকর্দ’-এর মতো আশ্চর্য সব কিংবদন্তি তৈরি হয়েছে তাঁর হাতে। অবশ্যপাঠ্য বলতে প্রথমত ফেলিনি-র ছবিই যে আগে পড়তে হবে, অর্থাৎ দেখতে হবে, সে-কথা বলা বাহুল্য। তার পরে আসে অন্যান্য সূত্র, অর্থাৎ তাঁর সম্পর্কে তাঁর নিজের এবং সমালোচকদের ভাষ্যপাঠের প্রশ্ন। কিন্তু সমালোচকরা কেউ তাঁকে বলেছেন ভণ্ড, ক্লাউন একটা, পাক্কা শয়তান। কেউ আবার বলেছেন, ওঃ যাদুকর লোক, পুরোদস্তুর কবি, সত্যিকারের প্রতিভাবান। বেশ। কিন্তু ফেলিনি নিজে কী বলছেন? নিজের জীবন, নিজের ছবি ইত্যাদি নিয়ে তাঁর নিজের ভাবনাটা কী? এ বইতে ঠিক সেই ভাবনার হদিশই রয়েছে ফেলিনি-র নিজের বয়ানে। আধুনিক চলচ্চিত্র নিয়ে উৎসাহী পাঠকের অবশ্যপাঠ্য।
Out of stock
Description
ফেদেরিকো ফেলিনি
একটি ছবির জন্ম ও অন্যান্য
নির্বাচিত রচনা বক্তৃতা সাক্ষাৎকার
চলচ্চিত্র-পড়ুয়াদের কাছে ইতালির মহত্তম পরিচালক ফেদেরিকো ফেলিনি (১৯২০-১৯৯৩) অবশ্যপাঠ্য। ‘লা স্ত্রাদা’, ‘লা দোলচে ভিতা’, ‘এইট অ্যান্ড হাফ’ বা ‘আমারকর্দ’-এর মতো আশ্চর্য সব কিংবদন্তি তৈরি হয়েছে তাঁর হাতে। অবশ্যপাঠ্য বলতে প্রথমত ফেলিনি-র ছবিই যে আগে পড়তে হবে, অর্থাৎ দেখতে হবে, সে-কথা বলা বাহুল্য। তার পরে আসে অন্যান্য সূত্র, অর্থাৎ তাঁর সম্পর্কে তাঁর নিজের এবং সমালোচকদের ভাষ্যপাঠের প্রশ্ন। কিন্তু সমালোচকরা কেউ তাঁকে বলেছেন ভণ্ড, ক্লাউন একটা, পাক্কা শয়তান। কেউ আবার বলেছেন, ওঃ যাদুকর লোক, পুরোদস্তুর কবি, সত্যিকারের প্রতিভাবান। বেশ। কিন্তু ফেলিনি নিজে কী বলছেন? নিজের জীবন, নিজের ছবি ইত্যাদি নিয়ে তাঁর নিজের ভাবনাটা কী?
এই বইতে ঠিক সেই ভাবনার হদিশই রয়েছে ফেলিনি-র নিজের বয়ানে। আধুনিক চলচ্চিত্র নিয়ে উৎসাহী পাঠকের অবশ্যপাঠ্য।
পরিমার্জিত বইপত্তর সংস্করণ, ১৪৪ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
ভোলানাথ ভট্টাচার্য
পট ও পটুয়া-কথা এবং অন্যান্য কথামালা‘পট’ শব্দের উৎস, তার ইতিহাস; পটের প্রকরণ ও পরিবর্তনের ধারা; অনুরূপ শিল্পনমুনার সঙ্গে তার সাযুজ্য ও সম্পর্ক; পটচিত্রকর বা পটুয়াশিল্পীর পরিচয় এবং আনুষঙ্গিক যাবতীয় বিষয় নিয়ে এই বইয়ের নাম-প্রবন্ধটির তুল্য সার্বিক আলোচনা বাংলাভাষায় আর নেই। সেই সঙ্গে এই বইয়ে বিশদে রয়েছে কালীঘাট পটের কথা, রয়েছে মৃৎশিল্পের খণ্ডচিত্র ও কুমারটুলির কথা। আছে লিপি ও লিখনশিল্প এবং দেহাঙ্গচিত্রণের কথা। প্রবীণ লেখক ও গবেষকের গুরুত্বপূর্ণ প্রবন্ধের সংকলন।
পরিবর্ধিত ও সচিত্র দ্বিতীয় সংস্করণ
₹ 160.00Pat O Patua-Katha

₹ 160.00 -
সুহৃদকুমার ভৌমিক
ঝাড়খণ্ডে মহাপ্রভুঝাড়খণ্ড নামটি নূতন নয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই অঞ্চল এই নামেই পরিচিত ছিল। ২৩শ জৈন তীর্থঙ্কর পাশ্বর্ণনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন। ২৪শ জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানস্বামী জৈন ধর্ম প্রচারকল্পে শিষ্যবৃন্দ-সহ বারো বছর ‘লাড়া’ বা ‘রাঢ়’ভূমিতে ভ্রমণ করেছিলেন। ৫৪৭-সংখ্যক বিশ্বম্ভর জাতকের কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ পূর্বজন্মে বঙ্কুগিরি পাহাড়ে তপস্যারত অবস্থায় মারা যান। বঙ্কুগিরি বর্তমান বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বুদ্ধদেব বোধিলাভের পর এই পাহাড়ে এসেছিলেন। জনশ্রুতি যে রাঁচি জিলার নির্জন জনহা জলপ্রপাতের এক গুহায় গৌতম বুদ্ধ কিছুদিন তপস্যা করেছিলেন। ভগবান বুদ্ধের বহু কাল পরে শ্রীচৈতন্যও তাঁর ধর্মপ্রচারের ক্ষেত্র হিসাবে রাঢ়ভূমি তথা ঝাড়খণ্ডকে গ্রহণ করেছিলেন। কেন মহাপ্রভু অবহেলিত আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে প্রেমধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কী তার পটভূমি আর তাঁর প্রভাবই বা কত স্থায়ী হয়েছিল– তারই ঐতিহাসিক ও তুলনামূলক আলোচনা এই গ্রন্থের বিষয়।
₹ 160.00Jharkhande Mahaprobhu

মার্গারেট র্যান্ডাল
ভাবনা জুড়ে চে
ভূমিকা ও ভাষান্তর : সলিল বিশ্বাসসাম্রাজ্যবাদ আজও তাঁকে দেখে অসীম ভীতি আর অসীম ঘৃণায়। কেননা, যে-স্বাধীনতা আর মানবিকতার তারা চিরশত্রু, তারই পরম মিত্র আর চিরস্থায়ী প্রতীক হলেন চে। তৎকালীন বলিভিয়া সরকার আর সিআইএ তাঁকে খুন করে গোপন কবরে লুকিয়ে ফেলেছিল তাঁর মৃতদেহ। সাম্রাজ্যবাদ এতই সন্ত্রস্ত যে চে-র সব স্মৃতি মুছে ফেলতে চেয়েছে তারা। কিন্তু স্বপ্ন আর দৃষ্টান্তকে যে খুন করা যায় না, তার অমর উদাহরণ স্বয়ং চে।
এই বইয়ের লেখক মার্গারেট র্যান্ডাল নারীবাদী কবি, লেখক, আলোকচিত্রী এবং সমাজ-পরিবর্তনের লড়াইয়ে দীর্ঘদিনের সৈনিক। কিউবা বিপ্লবের দ্বিতীয় দশকে ঐ দেশে তিনি বাস করেছেন। চে-র পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এই বই লেখা, কিন্তু তা সত্ত্বেও এখানে চে-র নিছক বন্দনা করেননি তিনি, প্রয়োজনে সমালোচনা করেছেন, ভুলত্রুটি নিয়ে মুক্তমনে সমালোচনা করেছেন, করেছেন গভীর আন্তরিকতা আর ভালোবাসার সঙ্গে, বুঝতে চেষ্টা করেছেন চে-র জীবন ও সংগ্রামকে। এ কারণেই এই বইটিকে ভাষান্তরের জন্য বেছে নিয়েছেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক সলিল বিশ্বাস। চে-অনুরাগী সকলেরই এ বই অবশ্যপাঠ্য।
নতুন মুদ্রণ, ১৬০ পৃষ্ঠা
₹ 280.00Bhabna Jure CHE

₹ 280.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদহিন্দুত্ববাদের সামাজিক কাঠামোয় নানান ধর্মীয় অনুশাসন, নানা বিধান, আচার-আচরণ, নিষেধের বেড়াজাল। হিন্দত্ববাদের রাজনৈতিক কাঠামোয় দেশপ্রেম, যা আসলে প্রশ্নহীন আনুগত্যের রকমফের। আমাদের দেশে এখন সেই হিন্দুত্ববাদীদের দাপট। তারাই এখন কেন্দ্রীয় শাসনে, ক্ষমতায়। সেই সূত্রেই আসছে নানান ফতোয়া, আনুগত্য প্রকাশের চাপ। তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। নানা রূপে, নানা ধরনে। একটা ধরন হল কার্টুন। আর সেখানেই পাওয়া গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর আঁকা কার্টুনের বিষয়ে আর এখনকার বিষয়ে দেখা যাচ্ছে আশ্চর্য মিল। একশো বছর আগেও যা সত্যি ছিল, দেখা যাচ্ছে এখনও তার কোন বদল ঘটেনি। দু-ভাগে সাজানো এই বইয়ে সংকলিত কার্টুনে পাঠকের তা খুঁজে নিতে অসুবিধে হবে না কোন।
নতুন মুদ্রণে ৮টি কালার প্লেট যুক্ত হল। বইপত্তর-এর বই।
₹ 150.00Gaganendranath Thakur-er Cartoone Hindutwobad

₹ 150.00 -
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00Version : ebook - hardcopyKhudhashilper Desh : Afganistan_e-version
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00

Reviews
There are no reviews yet.