E-Ami Se-Ami noi_e-version
₹ 50.00
In Stockমানিক দাস
এ-আমি সে-আমি নই
মানিক দাস থাকেন অসম-এ, লেখেন দু-হাতে, বাংলা এবং অসমিয়ায়। লেখার জন্যই দামি চাকরি ছেড়ে এখন পুরো সময়ের লেখক। গল্প-উপন্যাস বা প্রবন্ধ যখন লেখেন, তাঁর বিষয় স্বতই আবর্তিত হয় সমসময়ের শিকড়হীনতায়। আবার যখন অনুবাদ করেন, তখন ফিরে যান শিকড়ের টানে : লোককথা, লোকগানে। এ দুয়ের টানাপোড়েনেই তাঁর যাপন, যেমন হয়তো আরও অনেকের। মানিকবাবুর এই গল্পগুলিতে রয়েছে ঐ টানাপোড়েনেরই বিবরণ। তার মধ্যে বড় হয়ে ওঠে শিকড়হীনতার বেদনা, প্রকাশের সময়ে আপাত-কৌতুকের আবরণ থেকে ক্রমে যা বেঁকে গেছে ব্যঙ্গে আর শ্লেষে। কিন্তু নিরাবেগ তার ধরন, যদি তার থেকে কোন আবেগ তৈরি হয়, তা হোক পাঠকের মনে, পাঠকই ঠিক করুন কী হবে এই গল্পপাঠের ভবিষ্যৎ।
Description
মানিক দাস

ই-সংস্করণ, ১.১০ এমবি
You must be logged in to post a review.
Related products
-
“বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।
₹ 50.00Version : ebook - hardcopyAmar Kolkata_e-version
“বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।
₹ 50.00 -
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00Version : ebook - hardcopyKhudhashilper Desh : Afganistan_e-version
‘কান্দাহার’ এবং ‘দ্য সাইক্লিস্ট’-এর মতো ছবির স্রষ্টা, ইরানের খ্যাতনামা ও বিতর্কিত চলচ্চিত্র-পরিচালক মহসেন মখমলবাফ এখানে, এই লেখার পরিসরে একটু ভিন্ন ভাবে উপস্থিত। আফগানিস্তান সম্পর্কে যে-লেখাটি এ বইয়ের মূল উপজীব্য, যদিও তা লেখা হয়েছিল বামিয়ান-এর বিখ্যাত বুদ্ধমূর্তি তালিবানদের হাতে ধ্বংস হওয়ার কিছু পরে, কিন্তু পাঠক দেখবেন আজও তার প্রাসঙ্গিকতা কিছু মাত্র কমেনি। তার কারণ আফগানিস্তানের পরিস্থিতি আজও কিছু মাত্র বদালায়নি। সাম্প্রতিক কালে এই লেখার মতো হিউম্যান ডকুমেন্ট বোধ হয় খুব বেশি রচিত হয়নি। তার সঙ্গে রয়েছে প্রায় অজানা এক দেশের বিস্তারিত পরিচয়, আর তা লেখা হয়েছে ব্যাক্তিগত অনুভব-বর্জিত কোন সাংবাদিক বা পেশাদার লেখকের বয়ানে নয়, গভীর ব্যাক্তিগত উপলব্ধি থেকে। বারবার পড়ার মতো এ লেখা।
₹ 25.00 -
উইলিয়াম শেক্সপীয়ার
মার্চেন্ট অফ ভেনিসষোড়শ শতকের অন্তিমে লেখা এই নাটক অসামান্য গঠন আর মননের কারণে আজও সমান প্রাসঙ্গিক। শেক্সপীয়ারের যাবতীয় চরিত্রের মধ্যে এ নাটকের শাইলক অনবদ্য। যদিও পাঠক বা দর্শক শাইলককে বরাবর খলচরিত্র হিসেবেই দেখেছে, এবং এ নাটককে কমেডি ছাড়া কিছু ভাবেনি, তবু অন্তর্নিহিত পাঠ বা subtext বদলায় না। একদিকে পোর্শিয়ার ক্ষুরধার বুদ্ধি, আর অন্যদিকে ভেনিসবাসী এক ব্যবসায়ীর (নামচরিত্র?) চরম বিপর্যয়ের ট্র্যাজেডি এই নাটককে স্মরণীয় করে রেখেছে। সিদ্ধার্থ বিশ্বাসের অসাধারণ ভাষান্তরে চিরকালের নাটক নতুন করে উপস্থাপিত এ কালের পাঠকদের জন্য।
₹ 60.00Version : ebook - hardcopyMerchant of Venice

Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 60.00 -
সুহৃদকুমার ভৌমিক
শব্দ ও বানানশব্দ ও বানান প্রসঙ্গে নামপ্রবন্ধে এ দুটি শব্দের উৎস ও প্রাথমিক অর্থ থেকে লেখক ক্রমে চলে গেছেন ভাষাতত্ত্বের আলোচনায়। এ দেশের বিভিন্ন আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর ভাষায় তাঁর সহজ যাতায়াত। এরকম বেশ কয়েকটি ভাষার পঠন-পাঠন ও চর্চায় তাঁর ভূমিকা প্রশ্নাতীত। ফলে এ বিষয়ে তাঁর আলোচনা একেবারেই ভিন্ন গোত্রের এবং দিকনির্দেশক। এ বইতে রয়েছে ভাষা ও ভাষাতত্ত্ব সংশ্লিষ্ট এরকম আরও কয়েকটি প্রবন্ধ। যেমন উরাঁউ বা ওরাঁওদের ভাষা নিয়ে একটি প্রবন্ধে ভাষার দিক দিয়ে তিনি তাঁদের শ্রেণিবিভাগ করেছেন। আবার র-প্রত্যয়ের উৎস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি অসুর সম্প্রদায়ের কথা বিশদে বলেছেন। বাঙালি ও বঙ্গাব্দের উৎস একটি প্রবন্ধে তিনি যেমন বঙ্গাব্দের উৎস চিহ্নিত করেছেন, তেমনি মেঘদূত-এর ছন্দ নিয়ে আলোচনার সূত্রে এই কাব্যের পরিচিত কয়েকটি শব্দ নিয়ে সংগত প্রশ্ন তুলেছেন। আরেকটি প্রবন্ধে ‘গান্ধী’কে ‘গাঁধী’ লেখার যে কোন যুক্তিই থাকতে পারে না, তা স্পষ্ট করেছেন।
₹ 60.00Shobdo O Banan

₹ 60.00 -
মধুপ দে
চন্দ্ররেখাগড়ের কাহিনিচন্দ্ররেখাগড়ের কাহিনি স্থানীয় লোক-ইতিহাস অবলম্বনে রচিত। কিছুটা পড়া, অনেকটা শোনা, বাকিটা বোনা। প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা জানার কোন উপায় নেই। কিন্তু, এখানকার প্রায় পাঁচশো বছর আগের ভৌগোলিক অবস্থান, ছিন্নভিন্ন ঐতিহাসিক উপাদান, অসূর্যম্পশ্যা অরণ্যভূমি, জীবনদাত্রী সুবর্ণরেখা এবং আর্য-অনার্য মানুষের নিকট-অবস্থানে যা সত্যি-সত্যি ঘটেছিল বা ঘটা সম্ভব ছিল, সেই সত্য দর্শন থেকেই উঠে এসেছে এই উপন্যাসের ঘটনাধারা এবং চরিত্ররা। নয়াগ্রামের দক্ষিণাংশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গড়বাড়ির ধ্বংসস্তূপ, ভগ্ন প্রাচীর, পরিখাচিহ্ন, মজে যাওয়া দিঘি, গভীর অরণ্যভূমি, ধূ-ধূ প্রান্তর, নদী এবং নদীতীরে দাঁড়ালে যে-অলিখিত ইতিহাস আর অকথিত কাহিনি শোনা যায়, তার সঙ্গে দেশ-কালের ইতিহাস জুড়ে গঠিত হয়েছে চন্দ্ররেখাগড়ের এই আখ্যান।
₹ 110.00Chandrarekhagarher Kahini

₹ 110.00 -
সলিল বিশ্বাস
অন্তর্ঘাত ও অন্যান্য কাহিনিএখানে একত্রিত আখ্যানগুলিকে কতটা গল্প বলা যাবে তা নিয়ে বিতর্ক থাকতে পারে। একটি বাদে সব ক-টি বিবরণই কোন-না-কোন ঘটনার কথা-চিত্র। সাজিয়ে নেয়া; স্থান-কাল-পাত্র, নামকরণে এবং নির্দেশনায় খানিকটা কেবল কল্পনার মোড়ক। কোন ঘটনা দেখা, কোন ঘটনা শোনা, কোনটা আবার তির্যক ভাবে জানা। অবশ্য সবাই জানে, যা ঘটেছে তা নিপাট বলে গেলে খুব ম্যাড়ম্যাড়ে লাগে। আসলে সত্যি কথা শুনে যে কোন লাভ নেই, সে কথাও সবাই জানে। তাই বানানো কথাই শুনতে আর পড়তে চায় লোকে। মহাজনের পথে হেঁটে এগুলোকে তাই বলা হয়েছে কাহিনি। এরকম আটটি কাহিনি নিয়ে এই সংকলন।
₹ 120.00Antorghaat O Anyanyo Kahini

Categories: Books, ছোটগল্পের সংকলন, সাহিত্য₹ 120.00

Reviews
There are no reviews yet.