Cubism : Tottwo O Charchar Itibritto
₹ 280.00
In Stockশান্তনু গঙ্গোপাধ্যায়
কি উ বি জ ম : তত্ত্ব ও চর্চার ইতিবৃত্ত
সাধারণ বিচারে আধুনিক শিল্পকলার শুরু কিউবিজম থেকে। আদি পর্বের রেনেসাঁস শিল্প যেমন বিপ্লব ঘটায় সে-আমলে প্রচলিত শিল্পকলার বিরুদ্ধে, আধুনিক পর্বে কিউবিজমও তেমন ভাবেই শিল্পকলার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটায়। কিন্তু কিউবিজম ঠিক সচেতন ‘আন্দোলন’ হিসেবে শুরু হয়নি। বরং তা ছিল সচেতন ভাবে ব্যক্তিগত, মূলগত ভাবে নিগূঢ়, যার স্রষ্টা ব্রাক এবং পিকাসো। ঐতিহ্যবাহী চিত্রকলা নিঃশেষিত— টের পেয়ে তাঁরা বেছে নেন চিত্রকলার মৌলিক সব উপাদান : গঠন, পরিসর, বর্ণ ও শৈলী। এবং তারপর এর প্রতিটির সাবেকি ব্যবহারের বিকল্প হিসেবে নিজেদের নতুন ভাবনা ও ব্যাখ্যাপ্রসূত রীতিনীতি নিয়ে আসেন। এ ভাবেই কিউবিজম হয়ে ওঠে এক সম্পূর্ণ নতুন চিত্রভাষা, বহির্জগৎকে দেখার এক সম্পূর্ণ নতুন পদ্ধতি, এবং এক সুনির্দিষ্ট নন্দনতত্ত্ব।
পরিশিষ্টে রয়েছে কিউবিজম সম্পর্কে গিয়ম আপোলিন্যের, জর্জ ব্রাক ও ফেরনাঁ লেজে-র তিনটি মৌলিক রচনার অনুবাদ।
প্রথম সংস্করণ
সচিত্র ১৪০ পৃষ্ঠা
Description
শান্তনু গঙ্গোপাধ্যায়

You must be logged in to post a review.
Related products
-
পৃথিবীর শিল্প-ইতিহাসে সর্বকালের জনপ্রিয়তম দুটি ছবি, ‘মোনা লিসা’ ও ‘লাস্ট সাপার’-এর স্রষ্টা লিওনারদো দা ভিঞ্চি শুধু চিত্রকর হিসেবেই নয়, সেই সঙ্গে ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিচিত্র বিদ্যায় নির্মাণ কুশলী কারিগর, এমনকী জল প্রণালীর পরিকল্পক, গণিতজ্ঞ ও সামরিক প্রযুক্তিবিদ হিসেবেও একই রকম খ্যাত কীর্তি ছিলেন। এ সমস্ত বিষয়েই নানান পর্যবেক্ষণ, পরীক্ষানিরীক্ষার বর্ণনা, ফলাফল ও সিদ্ধান্ত তিনি বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন পৃষ্ঠায় বা বাঁধানো খাতায় লিখে রাখলেও জীবদ্দশায় তা সর্বসাধারণের গোচরে আনেননি। দীর্ঘ কাল পরে অনেক বাধা কাটিয়ে তা প্রথম প্রকাশ করেন মহাশয় জাঁ পোল রিষটার। উইলিয়াম রিষটার সম্পাদিত ঐ মহাগ্রন্থ থেকে শুধু শিল্পকলা বিষয়ক অংশের অনুবাদই এ বইয়ের উপজীব্য।
₹ 50.00Notebook: Bijnaner Neeti Shilper Sutro_e-version

₹ 50.00 -
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00Design: Uponibesher Reeti O Rashtrer Neeti
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদহিন্দুত্ববাদের সামাজিক কাঠামোয় নানান ধর্মীয় অনুশাসন, নানা বিধান, আচার-আচরণ, নিষেধের বেড়াজাল। হিন্দত্ববাদের রাজনৈতিক কাঠামোয় দেশপ্রেম, যা আসলে প্রশ্নহীন আনুগত্যের রকমফের। আমাদের দেশে এখন সেই হিন্দুত্ববাদীদের দাপট। তারাই এখন কেন্দ্রীয় শাসনে, ক্ষমতায়। সেই সূত্রেই আসছে নানান ফতোয়া, আনুগত্য প্রকাশের চাপ। তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। নানা রূপে, নানা ধরনে। একটা ধরন হল কার্টুন। আর সেখানেই পাওয়া গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর আঁকা কার্টুনের বিষয়ে আর এখনকার বিষয়ে দেখা যাচ্ছে আশ্চর্য মিল। একশো বছর আগেও যা সত্যি ছিল, দেখা যাচ্ছে এখনও তার কোন বদল ঘটেনি। দু-ভাগে সাজানো এই বইয়ে সংকলিত কার্টুনে পাঠকের তা খুঁজে নিতে অসুবিধে হবে না কোন।
নতুন মুদ্রণে ৮টি কালার প্লেট যুক্ত হল। বইপত্তর-এর বই।
₹ 150.00Gaganendranath Thakur-er Cartoone Hindutwobad

₹ 150.00 -
হারবার্ট রিড
শিল্পের সারার্থমহাশয় রিড ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের সাহিত্য সাময়িকী ‘দ্য লিসনার’-এর জন্য প্রথম এই বইয়ের কিছু-কিছু রচনা ধারাবাহিক ভাবে লেখেন, পরে ‘দ্য মিনিং অফ আর্ট’ নামে বই হিসেবে প্রকাশের সময় আরও অনেক বিষয় নতুন করে লিখে তার আদ্যোপান্ত নতুনতর যুক্তিক্রমে সাজান, তাত্ত্বিক ও ঐতিহাসিক সম্পূর্ণতার তাগিদে যার জের পরবর্তী কয়েক সংস্করণ জুড়ে চলতে থাকে। এখানে, মৃত্যুর আগে, তাঁর সর্বশেষ সংশোধিত পাঠেরই ভাষান্তর করা হয়েছে।
এই বইয়ের প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে শিল্পের সংজ্ঞা, সৌন্দর্যের সংজ্ঞা, শিল্পের ধ্রুপদী আদর্শ, শিল্প ও নন্দনতত্ত্ব, রূপবিন্যাসের সংজ্ঞা ও গড়নের সংজ্ঞা ইত্যাদির মতো শিল্পের তাত্ত্বিক ও নান্দনিক নানা বিষয়। পরের অধ্যায়ে আদিম শিল্প, লোকশিল্প, মিশর, চিন ও পারস্যের শিল্প হয়ে রেনেসাঁ, বারোক ও রোকোকো থেকে ইমপ্রেশনিজম ও এক্সপ্রেশনিজম হয়ে আধুনিকতম শিল্পের নানা পর্যায় নিয়ে রয়েছে বিস্তৃত আলোচনা। প্রথম দুটি অধ্যায়ে শিল্পের ইতিহাসকে দর্শকের দৃষ্টিকোণ থেকে দেখা হলেও শেষ অধ্যায়ে রয়েছে শিল্পীর দৃষ্টিকোণ থেকে তা দেখার প্রয়াস।
₹ 450.00Shilper Sarartho

₹ 450.00 -
বাঁকা আঁকা
ফিজবম্ব-এর অনুকরণে-অনুসরণে
শুভেন্দু দাশগুপ্তগ্যাংটকের রচনা বুক স্টোরের নিচের তলার কাফেতে পড়ার টেবিলে একটা বই পড়ে ছিল। ছোট মাপের লম্বায় পাঁচ ইঞ্চি, চওড়ায় সাড়ে-তিন ইঞ্চি। বইটার নাম দি স্টিক ব্লোকস (The Stick Blokes)। ছবির বই। এঁকেছেন ফিজবম্ব (Fizzbomb)। বইয়ের এক-একটা পাতায় এক-একটা চরিত্র আঁকা। সরু রেখায়। বইতে লেখা আছে, বাংলা অনুবাদে, ফিজবম্ব-এর আঁকা ‘এই চরিত্রগুলি পছন্দসই অপছন্দের।’ আরও লেখা আছে, ‘এই আঁকা কোথাও কোন দাগ কেটে দেয় না, দাগ রেখে যায় না, তবুও দর্শকদের মনে সরাসরি আটকে থাকে।’ লেখা আছে, ‘এঁকে রাখা চরিত্রগুলি দেখুন। তাদের সাথে দেখা করুন। অথবা আপনি আগেই দেখেছেন। দেখা করেছেন।’ আমার বেলাতে তা-ই হল। একবার দেখলাম, দু-বার দেখলাম। তারপর আর দেখা থামাতে পারি না। নেশা ধরে গেল। রোজ গিয়ে বইটা ওল্টাই। চরিত্রগুলোকে খুঁজে পাই। চিনতে পারি। আমার চারপাশেই রয়েছে। আমিও রয়েছি। চাইলেই খুঁজে পাওয়া, চিনে নেওয়া। যেখানেই যাই খাতা আর কলম থাকে সাথে। একদিন কাফেতে বসেই আঁকা শুরু করলাম। প্রথমে অনুকরণ। ফিজবম্বের দেওয়া চরিত্রের নামটা রেখেও নাম বসানো। তারপর অনুসরণ। ফিজবম্বের আঁকার ধরনে আমার অক্ষম নিজের আঁকা আর নাম বসানো। দুটো ছোট-ছোট খাতা ভরিয়ে ফেলি। এমন সব কাজের যা হাল হয় তা-ই, পড়ে থাকে, হারিয়ে ফেলি, খুঁজে পাই। এই ঘরবন্দি সময়ে এটা-সেটা ঘাঁটতে-ঘাঁটতে ছোট খাতা দুটো খুঁজে পেলাম। সেই থেকে এই ই-বই।
৯০ পৃষ্ঠা, ১০ এমবি
₹ 45.00Banka Anka_e-book

₹ 45.00 -
রবীন্দ্রনাথ ঠাকুর
আছে আমার ছবি : নির্বাচিত পত্রাংশে চিত্রকরের আত্মকথা“এই টলমলে অবস্থায় এখনো দুটো পাকা ঠিকানা পেয়েছি আমার বানপ্রস্থের— গান আর ছবি। এদের উপরে বাজারের বস্তাবন্দীর ছাপ পড়েনি।… কলার সকল বিভাগে আমি ব্রাত্য…। আছে… আমার ছবি। কোথা থেকে দেখা দিতে এসেছে এই শেষ বেলায়, যখন রোদ্দুর পড়ে এল। আমার এই রেখানাট্যের নটী আর কারো চোখে ধরা দেয় কিনা তার সঠিক খবর পাইনে।… প্রশংসা আমার মনকে আঁকড়ে ধরেনি… আমার ছবির প্রশংসা টেকসই কিনা সে তর্ক বাজারে ওঠেনি, আমার মনেও না। আমার চৈতন্য-অন্তঃপুরে রেখারূপের জাদু নর্তকীরা একদিন পর্দানশীন ছিল, আজ পর্দা সরিয়ে বেরিয়ে এসেছে। আমার কাছে এই অদ্ভুত প্রকাশলীলার আনন্দই যথেষ্ট।… আমার ছবির খ্যাতির সম্বন্ধেও সেই কথা।… তার… অখ্যাতির গৌরবে সে আছে ভালো…।”
প্রায় পঞ্চাশ বছর ধরে ছবি নিয়ে তাঁর এমনই সব অনুভব, ভাবনা, উপলব্ধি, উদ্বেগ, হতাশা আর উৎফুল্লতার কথা তিনি লিখেছেন অন্তরঙ্গজনকে লেখা তাঁর অজস্র চিঠিতে। তার থেকে নির্বাচন করে এই সংকলন– চিত্রকর রবীন্দ্রনাথের আত্মকথা।
সংকলন ও বিন্যাস : সন্দীপন ভট্টাচার্য।
₹ 240.00Ache Amar Chobi

₹ 240.00

Reviews
There are no reviews yet.