Biswakarmar Sandhane
₹ 250.00
In Stockমীরা মুখোপাধ্যায়
বিশ্বকর্মার সন্ধানে
শিল্পকর্ম আর কারুকর্মের মধ্যে তৈরি-করা কোন রকম বিভেদ মানতেন না তিনি, এই বইয়ের লেখক, এ দেশের অন্যতম প্রধান ভাস্কর মীরা মুখোপাধ্যায়। সে কারণেই এক দীর্ঘ সময়কাল জুড়ে তিনি গভীর জিজ্ঞাসা নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন বিশ্বকর্মার সন্ধানে। বিশ্বকর্মা, যিনি বিশ্বের সকল কর্মের দেবতা। ভূমিকায় তিনি লিখেছেন, ‘আমার বিষয়বস্তুকে কোন ইতিহাসে পাইনি, যা পেয়েছি তা অস্পষ্ট এবং অলীক হিসেবে পুরাণ, মহাভারতে বিরাজ করেছে। যখন মুখে-মুখে ঘুরে-ঘুরে বিশ্বকর্মাদের কাছ থেকে কিছু-কিছু জেনেছি, তখন বুঝতে পেরেছি অতি গভীর তার মূল, প্রায় আমাদের জানিত সভ্যতার শুরু থেকেই এর সূচনা।’ এই বইয়ে তাই বাস্তবের সঙ্গে কল্পকাহিনী, ইতিহাসের সঙ্গে পুরাণ, সমকালের সঙ্গে লোককথা এমন ভাবে মিশে আছে যে ভ্রম হয় কোনটা প্রকৃত বাস্তব, আর কোনটাই বা আসল ইতিহাস। প্রকৃতপক্ষে মীরা মুখোপাধ্যায়ের জীবনব্যাপী জিজ্ঞাসা ও গবেষণার ফসল এ বই।
প্রথম বইপত্তর সংস্করণ, ১২৮ পৃষ্ঠা
Description
মীরা মুখোপাধ্যায়

You must be logged in to post a review.
Related products
-
সুহৃদকুমার ভৌমিক
ঝাড়খণ্ডে মহাপ্রভুঝাড়খণ্ড নামটি নূতন নয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই অঞ্চল এই নামেই পরিচিত ছিল। ২৩শ জৈন তীর্থঙ্কর পাশ্বর্ণনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন। ২৪শ জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানস্বামী জৈন ধর্ম প্রচারকল্পে শিষ্যবৃন্দ-সহ বারো বছর ‘লাড়া’ বা ‘রাঢ়’ভূমিতে ভ্রমণ করেছিলেন। ৫৪৭-সংখ্যক বিশ্বম্ভর জাতকের কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ পূর্বজন্মে বঙ্কুগিরি পাহাড়ে তপস্যারত অবস্থায় মারা যান। বঙ্কুগিরি বর্তমান বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বুদ্ধদেব বোধিলাভের পর এই পাহাড়ে এসেছিলেন। জনশ্রুতি যে রাঁচি জিলার নির্জন জনহা জলপ্রপাতের এক গুহায় গৌতম বুদ্ধ কিছুদিন তপস্যা করেছিলেন। ভগবান বুদ্ধের বহু কাল পরে শ্রীচৈতন্যও তাঁর ধর্মপ্রচারের ক্ষেত্র হিসাবে রাঢ়ভূমি তথা ঝাড়খণ্ডকে গ্রহণ করেছিলেন। কেন মহাপ্রভু অবহেলিত আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে প্রেমধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কী তার পটভূমি আর তাঁর প্রভাবই বা কত স্থায়ী হয়েছিল– তারই ঐতিহাসিক ও তুলনামূলক আলোচনা এই গ্রন্থের বিষয়।
₹ 160.00Jharkhande Mahaprobhu

₹ 160.00 -
হৃদয়ে তাঁর আগুন, পিঠে জ্বালানি কাঠের বোঝা
হিমালয়ের ধর্মযোদ্ধা সুন্দরলাল বহুগুনা-র লেখা ও সাক্ষাৎকার
এবং তাঁর সম্পর্কে লেখার সংকলনসম্পাদন ও ভাষান্তর : মধুশ্রী বসু
বাসভূমি ধ্বংস-এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের এক তুলনাহীন নজির চিপকো আন্দোলন। সত্তর দশকের শেষের দিকে কয়েকশো নারী ও বালক-বালিকা হিমালয়ের এক বন ঘিরে মানবশৃঙ্খল রচনা করেছিলেন, যাতে তা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সুন্দরলাল বহুগুনা। যিনি এর আগে-পরে পরিবেশ বাঁচানোর বহু আন্দোলন গড়ে তুলেছেন, তার নেতৃত্ব দিয়েছেন।
এই বইয়ে তাঁর নির্বাচিত কিছু লেখা ও সাক্ষাৎকারের সূত্রে তার বিশদ পরিচয় পাওয়া যাবে। এর সঙ্গে আছে তাঁর সম্পর্কে কিছু লেখা, যাতে আমাদের ধারণা আরও স্বচ্ছ হবে।
আজ যখন বিবেচনাহীন উন্নয়ন ও শিল্পের অবাধ প্রসার প্রতি মুহূর্তে প্রকৃতির আরও বিপদ ডেকে আনছে, পরিবেশ আন্দোলনের গুরুত্ব তখন অনেক বেড়ে গেছে।
আগামীর আন্দোলনে এই বই হয়তো আলো দেখানোর কাজ করবে।
প্রথম সংস্করণ
পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠা₹ 360.00Hridoye Tanr Agun, Pithe Jwalani Kather Bojha

পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠাBrand: Boipattor Categories: Books, পরিবেশ, পরিবেশ আন্দোলন, প্রবন্ধ, সমকাল, সমাজ, সাক্ষাৎকার Brands: Boipattor₹ 360.00 -
রবীন বন্দ্যোপাধ্যায়
নগরনটীকথাএই গ্রন্থের প্রথম ভাগে ঐতিহাসিক পটভূমিকায় স্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা-সহ লেখক যে-চার জন অবাঙালি বাইজির জীবনকাহিনী পরিবেশন করেছেন, তাঁরা হলেন নিকি, মালকাজান, গহরজান ও জদ্দন বাই। দ্বিতীয় ভাগে তিনি লিখেছেন রাজকুমারী, কাদম্বিনী, যাদুমণি, বনবিহারিণী, গঙ্গামণি, প্রমদাসুন্দরী, হরিসুন্দরী, রানীসুন্দরী, শশীমুখী প্রমুখ নটীদের কথা। নগরনটীদের কথা এই গ্রন্থের সীমিত পরিসরে বেঁধে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন লেখক। তা হলেও এ বিষয়ে তিনি নিশ্চিত যে, যেটুকু তিনি তুলে ধরছেন, পরবর্তী কালে গবেষকদের কাজে লাগবে তা। লেখকের এই প্রত্যয়ের সঙ্গে আমরা একমত। নতুন মুদ্রণ।
₹ 180.00Nagarnatikatha

₹ 180.00 -
শুভেন্দু দাশগুপ্ত
দেওয়াল লেখার আত্মকথা‘একটা দেওয়াল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমরা, কমরেড, পার্টি। দেওয়ালে শাদা রঙের পোঁচ লাগিয়ে দিচ্ছে আমাদের বিশ্বাস। গুঁড়ো নীলে সুতলি চুবিয়ে লাইন দাগিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন। রঙ-ভরা টিন ধরে থাকছে আমাদের রাজনীতি। এগিয়ে দিচ্ছে আমাদের লড়াই। দেওয়ালে আঁকা হয়ে যাচ্ছে আমাদের মুক্তাঞ্চল। আমাদের দেশ। ওয়ালিং শেষ করে মুঠো-করা হাত তুলে বলে উঠলাম, লাল সেলাম।’ এই ভাবে সত্তরের আগুন-ঝরা দিনে দেওয়াল লেখার মন মেজাজ ভয় উদ্বেগ আনন্দ থেকে তার রীতি প্রকরণ রাজনীতি ও নন্দনতত্ত্ব পর্যন্ত বিশদ করেছেন লেখক। এ তাঁর একার আত্মকথা নয় তাই, হয়ে উঠেছে সময়েরই সচিত্র আত্মকথন।
₹ 120.00Deoyal Lekhar Atmokatha

₹ 120.00 -
ঋত্বিককুমার ঘটক-এর জীবন ও চলচ্চিত্র : নির্বাচিত রচনা ও সাক্ষাৎকার
ঋত্বিক-চরিতঋত্বিককুমার ঘটক সম্পর্কে এ হল আমাদের প্রিয় কয়েকটি লেখা আর কথালাপের সংগ্রহ, হারিয়ে-যাওয়া পত্রিকা আর ফুরিয়ে-যাওয়া বই থেকে আহরিত। এ বইয়ের এক দিকে আছে ঋত্বিকের সঙ্গে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের স্মৃতিচারণ। যথা দীনেন গুপ্ত, বেবি ইসলাম, রমেশ যোশি, উস্তাদ বাহাদুর খাঁ, রণেন রায়চৌধুরী এবং বিজন ভট্টাচার্য। আর-এক দিকে আছে তাঁর অনুরাগীদের বিশ্লেষণ। যথা কুমার সাহানি, নিমাই ঘোষ, পার্থপ্রতিম চৌধুরী, জন আব্রাহাম, দীপক মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায়, উদয়ন ঘোষ, জ্যোৎস্নাময় ঘোষ, অরূপরতন বসু ও নবারুণ ভট্টাচার্য । সব মিলিয়ে ঋত্বিক-চরিতের এ এক আন্তরিক উন্মোচন।
পরিবর্ধিত ও সচিত্র বইপত্তর সংস্করণ
₹ 300.00Ritwik Charit

₹ 300.00 -
সন্দীপ মুখোপাধ্যায়
জঙ্গলমহলের জার্নালএই জার্নালের লেখক পুরুলিয়া জেলায় নাবার্ড-এর অ্যাঙ্কর এনজিও-র একজন ব্লক সুপারভাইজার হিসাবে ২০১২ সালে পুরুলিয়ায় প্রথম পা রাখেন। তারপর গোটা প্রজেক্টের কো-অর্ডিনেটর হিসাবে পুরুলিয়ার বহু গ্রামে বহু বার যাওয়া-আসা করেছেন। আর সেই সূত্রে খুব কাছ থেকে, বলা যেতে পারে, একেবারে নিচুতলা থেকে দেখেছেন জঙ্গলমহলকে। স্বনির্ভর দলের চশমায় জঙ্গলমহলের খিদে, অনুন্নয়ন, অপুষ্টি, পিছিয়ে থাকা (রাখা), তার গর্ব, অভিমান, তার ঠকে যাওয়া আর হেরে যাওয়ার ইতিহাস, তার বেঁচে থাকা আর টিকে থাকার গল্প– ইত্যাদি প্রায় স-ব। সন্ত্রাস আর নৈরাজ্যের দিনগুলি পেরিয়ে এক গ্রাম থেকে আর-একটা গ্রাম, এক গুচ্ছ জীবন থেকে আর-এক গুচ্ছ জীবন, একটা ইতিহাস থেকে আর-একটা ইতিহাসের দিকে যেতে-যেতে তাঁর এই দু’ বছরের জার্নি-র গায়ে লেগে আছে জঙ্গলমহলের গাঁ-গেরাম থেকে উঠে-আসা ধুলোমাটি, আর তার স্যাঁতসেতে উন্নয়নের গন্ধ।
₹ 60.00Jangalmahaler Journal_e-version

₹ 60.00

Reviews
There are no reviews yet.