Baul-Fakir Padabali 2
₹ 675.00
শক্তিনাথ ঝা সম্পাদিত
বাউল-ফকির পদাবলি ২
বঙ্গদেশের বৈষ্ণব আন্দোলন একক বৃহত্তম এক ধর্মগোষ্ঠী সৃষ্টি করে এক সমৃদ্ধ সাহিত্যের সূচনা করেছিল। বাঙালি কবিরা প্রায় দশ হাজার বৈষ্ণব পদ রচনা করেছিলেন। কিন্তু বঙ্গের বৈষ্ণব এবং সুফি-পীর নামে চিহ্নিত মানুষজনের এক বৃহদংশ বাউল-ফকির চর্যাচর্য পালন করেন। এই গোষ্ঠীর মহাজনদের লেখা পদের যথাযথ সংকলন হলে দেখা যাবে যে, তাঁদের পদাবলি এবং পদকর্তার সংখ্যা বৈষ্ণব পদ আর পদকর্তাদেরও ছাড়িয়ে যাবে। বঙ্গের এমন কোন জেলা নেই, যেখানে বাউল ও ফকিরি গানের গায়ক ও পদকর্তার সন্ধান মেলে না। বহু বছর ধরে নিঃশব্দে সংগৃহীত এ রকম সহস্রাধিক পদ প্রকাশিত হয়েছে এই দ্বিতীয় খণ্ডে। সঙ্গে সম্পাদকের দীর্ঘ ভূমিকা, পদকর্তাদের পরিচয় ও আলোকচিত্র এবং প্রতিটি গানের শব্দার্থ ও টীকা। এ খণ্ডের বিশেষ আকর্ষণ বাউল-ফকির মহাজনদের নিজ হাতে লেখা খাতা ও পুথির বহু আলোকচিত্র, যার অনেকটাই এই সংকলন গড়ে ওঠার নেপথ্যে রয়েছে।
Out of stock
Description

ISBN: 978-93-80542-35-5
প্রথম সংস্করণ, ৬১২ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00 -
ঋত্বিককুমার ঘটক-এর জীবন ও চলচ্চিত্র : নির্বাচিত রচনা ও সাক্ষাৎকার
ঋত্বিক-চরিতঋত্বিককুমার ঘটক সম্পর্কে এ হল আমাদের প্রিয় কয়েকটি লেখা আর কথালাপের সংগ্রহ, হারিয়ে-যাওয়া পত্রিকা আর ফুরিয়ে-যাওয়া বই থেকে আহরিত। এ বইয়ের এক দিকে আছে ঋত্বিকের সঙ্গে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের স্মৃতিচারণ। যথা দীনেন গুপ্ত, বেবি ইসলাম, রমেশ যোশি, উস্তাদ বাহাদুর খাঁ, রণেন রায়চৌধুরী এবং বিজন ভট্টাচার্য। আর-এক দিকে আছে তাঁর অনুরাগীদের বিশ্লেষণ। যথা কুমার সাহানি, নিমাই ঘোষ, পার্থপ্রতিম চৌধুরী, জন আব্রাহাম, দীপক মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায়, উদয়ন ঘোষ, জ্যোৎস্নাময় ঘোষ, অরূপরতন বসু ও নবারুণ ভট্টাচার্য । সব মিলিয়ে ঋত্বিক-চরিতের এ এক আন্তরিক উন্মোচন।
পরিবর্ধিত ও সচিত্র বইপত্তর সংস্করণ
₹ 300.00Ritwik Charit

₹ 300.00 -
সুহৃদকুমার ভৌমিক
বঙ্গ-সংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্যবঙ্গ-সংস্কৃতির মধ্যে বিচিত্র জাতি-উপজাতির মিলিত চিন্তারাশি, চেতনাপ্রবাহ, ধ্যান ও ধারণা একাকার হয়ে লোকজীবনের সংস্কৃতিতে বিবর্তিত হচ্ছে। সহজ কথায় বলা যায় যে বঙ্গ-সংস্কৃতির গৌরব, বৈচিত্র্য এবং তার সমন্বয়িত রূপের অনেকটাই লোকসংস্কৃতি থেকে উঠে এসেছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর হাতে। এই সমন্বয়িত সংস্কৃতির বৈচিত্র্যসমূহের বীজ ও প্রাণশক্তিকে শনাক্ত একমাত্র উপায় হল বাঙলার প্রত্যন্ত ভূমিতে আদিবাসী নামাঙ্কিত যে-সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের রুদ্ধ দ্বারগুলিকে উদ্ঘাটিত করা।
এই আদি জনগোষ্ঠীর রুদ্ধ দ্বারসমূহ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁদের জীবন আর সংস্কৃতি বিষয়ে এক গুচ্ছ প্রামাণিক প্রবন্ধের সংকলন। যাঁর লেখা, এ বিষয়ে তাঁর চেয়ে ভালো বোধ করি আর কেউ জানেন না। সংযোজিত চিত্রনথির সংকলনটিও উল্লেখযোগ্য।
₹ 380.00Bango-Sanskritite Adibasi Oitihyo

₹ 380.00 -
শুভেন্দু দাশগুপ্ত
টোকাই আর রফিকুন নবীরফিকুন নবী ছবি আঁকেন, আর রনবী নামে কার্টুন আঁকেন। রনবীর কার্টুনের এক প্রধান চরিত্র ‘টোকাই’। টোকাই আসলে একটা ছোট্ট ছেলে। গোল মাথা, মাথায় খোঁচা-খোঁচা চুল। পরনে চেক লুঙ্গি, কখনও তা খুলে ফেলে উলঙ্গ। ১৯৭৮-৭৯ সালে ভোটের সময়ে বিলি-করা জামা গায়ে দিয়েছিল, ওর থেকে অনেক বড় তার সাইজ। কখনও তার কাঁধে বস্তা। এই বই সেই ‘টোকাই’কে নিয়ে। এখানে রয়েছে ‘টোকাই’কে নিয়ে শুভেন্দু দাশগুপ্তের চারটি লেখা আর বিভিন্ন সময়ে তাঁর নেওয়া রনবীর দুটি সাক্ষাৎকার। সঙ্গে আছে স্বয়ং শিল্পীর একটি লেখা ও তাঁর আর-একটি সাক্ষাৎকার। সঙ্গে টোকাইয়ের অজস্র মূল কার্টুনের প্রতিলিপি।
₹ 150.00Tokai ar Rafiqun Nabi

₹ 150.00 -
হৃদয়ে তাঁর আগুন, পিঠে জ্বালানি কাঠের বোঝা
হিমালয়ের ধর্মযোদ্ধা সুন্দরলাল বহুগুনা-র লেখা ও সাক্ষাৎকার
এবং তাঁর সম্পর্কে লেখার সংকলনসম্পাদন ও ভাষান্তর : মধুশ্রী বসু
বাসভূমি ধ্বংস-এর বিরুদ্ধে মানুষের লড়াইয়ের এক তুলনাহীন নজির চিপকো আন্দোলন। সত্তর দশকের শেষের দিকে কয়েকশো নারী ও বালক-বালিকা হিমালয়ের এক বন ঘিরে মানবশৃঙ্খল রচনা করেছিলেন, যাতে তা ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এই আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সুন্দরলাল বহুগুনা। যিনি এর আগে-পরে পরিবেশ বাঁচানোর বহু আন্দোলন গড়ে তুলেছেন, তার নেতৃত্ব দিয়েছেন।
এই বইয়ে তাঁর নির্বাচিত কিছু লেখা ও সাক্ষাৎকারের সূত্রে তার বিশদ পরিচয় পাওয়া যাবে। এর সঙ্গে আছে তাঁর সম্পর্কে কিছু লেখা, যাতে আমাদের ধারণা আরও স্বচ্ছ হবে।
আজ যখন বিবেচনাহীন উন্নয়ন ও শিল্পের অবাধ প্রসার প্রতি মুহূর্তে প্রকৃতির আরও বিপদ ডেকে আনছে, পরিবেশ আন্দোলনের গুরুত্ব তখন অনেক বেড়ে গেছে।
আগামীর আন্দোলনে এই বই হয়তো আলো দেখানোর কাজ করবে।
প্রথম সংস্করণ
পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠা₹ 360.00Hridoye Tanr Agun, Pithe Jwalani Kather Bojha

পেপারব্যাক, ১৯২ পৃষ্ঠাBrand: Boipattor Categories: Books, পরিবেশ, পরিবেশ আন্দোলন, প্রবন্ধ, সমকাল, সমাজ, সাক্ষাৎকার Brands: Boipattor₹ 360.00 -
শক্তিনাথ ঝা
বাউল-ফকির ধ্বংস-আন্দোলনের ইতিবৃত্তএই বইয়ের পূর্ববর্তী সংস্করণ ২০০১ সালে প্রকাশের আগে থেকেই ধর্মীয় নিপীড়ন নিয়ে নানা লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৯৯৭ সালে বাউল-ফকিরবিরোধী লেখা এবং তথ্যাদি প্রথম গ্রন্থভুক্ত হয়। নানা সাংবাদিক, প্রতিবেদক এবং অত্যাচারিতদের লেখা সেখানে সংকলিত হয়েছিল। সে-গ্রন্থ নিঃশেষিত হওয়ায় তার পুনর্মুদ্রণ চাইছিলেন অনেকে। পরিবর্ধিত এবং পরিমার্জিত বর্তমান সংস্করণের পঞ্চম অধ্যায়ে পরবর্তী কালের ঘটনা ও তথ্য বর্ণিত হয়েছে। বাউল-ফকির সংঘের সক্রিয় সহযোগিতায় রীতিমতো ক্ষেত্রসমীক্ষা এবং তদন্ত করে সত্যাসত্য যাচাইয়ের পরই এখানে নিপীড়নের ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। অত্যাচারিতের আবেদন এবং ক্ষেত্রসমীক্ষা-লব্ধ তথ্য নিয়ে এ গ্রন্থ রচিত হয়েছে। মধ্যবঙ্গের আঞ্চলিক ইতিহাসের নানা অজানা তথ্য উঠে এসেছে এই বিবরণীতে। ধর্ম-সংস্কৃতির লড়াই সমাজেরই দ্বন্দ্ব-সংঘাতের অন্য এক নাম। নিপীড়নের এই সমস্ত তথ্যে অত্যাচারিতদের অশ্রুজল আর রক্তের দাগ লেগে আছে।
₹ 400.00Baul-Fakir Dhwongso-Andoloner Itibritto

₹ 400.00

Reviews
There are no reviews yet.