Bastarer Dinolipi
₹ 125.00
In Stockমীরা মুখোপাধ্যায়
বস্তারের দিনলিপি
স্বনামখ্যাত শিল্পী-ভাস্কর মীরা মুখোপাধ্যায় এ-দেশের লোকশিল্পী-কারিগরদের কাছ থেকে সরাসরি হাতেকলমে কাজ শিখতে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে প্রথম গিয়েছিলেন আজ থেকে অর্ধশতকেরও আগে। কাজ শেখার সঙ্গে-সঙ্গে তিনি যেমন তাঁদের জীবনযাপনের খুঁটিনাটি প্রায় নৃতাত্ত্বিকের চোখ দিয়ে দেখেছেন, তেমনি তাঁদের ওপর নেমে-আসা রাষ্ট্রীয় আক্রমণের চেহারাও দেখেছেন। দুর্ভাগ্যবশত, আজও তা অব্যাহত। বহু বছর পরে যখন আবার বস্তারে গেছেন, তখন এ-ও দেখেছেন যে এই ধারাবাহিক আক্রমণের ফলে কী ভাবে তাঁদের জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে।
বস্তার নিয়ে তাঁর দুটি লেখা টীকাভাষ্য-সহ এই বইয়ে সংকলিত।
Description
মীরা মুখোপাধ্যায়

নতুন মুদ্রণ, সচিত্র ৭২ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00Rupantorito Bishwo: Bibhinno Drishyo
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00 -
সুহৃদকুমার ভৌমিক
ঝাড়খণ্ডে মহাপ্রভুঝাড়খণ্ড নামটি নূতন নয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই অঞ্চল এই নামেই পরিচিত ছিল। ২৩শ জৈন তীর্থঙ্কর পাশ্বর্ণনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন। ২৪শ জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানস্বামী জৈন ধর্ম প্রচারকল্পে শিষ্যবৃন্দ-সহ বারো বছর ‘লাড়া’ বা ‘রাঢ়’ভূমিতে ভ্রমণ করেছিলেন। ৫৪৭-সংখ্যক বিশ্বম্ভর জাতকের কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ পূর্বজন্মে বঙ্কুগিরি পাহাড়ে তপস্যারত অবস্থায় মারা যান। বঙ্কুগিরি বর্তমান বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বুদ্ধদেব বোধিলাভের পর এই পাহাড়ে এসেছিলেন। জনশ্রুতি যে রাঁচি জিলার নির্জন জনহা জলপ্রপাতের এক গুহায় গৌতম বুদ্ধ কিছুদিন তপস্যা করেছিলেন। ভগবান বুদ্ধের বহু কাল পরে শ্রীচৈতন্যও তাঁর ধর্মপ্রচারের ক্ষেত্র হিসাবে রাঢ়ভূমি তথা ঝাড়খণ্ডকে গ্রহণ করেছিলেন। কেন মহাপ্রভু অবহেলিত আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে প্রেমধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কী তার পটভূমি আর তাঁর প্রভাবই বা কত স্থায়ী হয়েছিল– তারই ঐতিহাসিক ও তুলনামূলক আলোচনা এই গ্রন্থের বিষয়।
₹ 160.00Jharkhande Mahaprobhu

₹ 160.00 -
সুহৃদকুমার ভৌমিক
বঙ্গ-সংস্কৃতিতে আদিবাসী ঐতিহ্যবঙ্গ-সংস্কৃতির মধ্যে বিচিত্র জাতি-উপজাতির মিলিত চিন্তারাশি, চেতনাপ্রবাহ, ধ্যান ও ধারণা একাকার হয়ে লোকজীবনের সংস্কৃতিতে বিবর্তিত হচ্ছে। সহজ কথায় বলা যায় যে বঙ্গ-সংস্কৃতির গৌরব, বৈচিত্র্য এবং তার সমন্বয়িত রূপের অনেকটাই লোকসংস্কৃতি থেকে উঠে এসেছে, যার ভিত্তি স্থাপিত হয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর হাতে। এই সমন্বয়িত সংস্কৃতির বৈচিত্র্যসমূহের বীজ ও প্রাণশক্তিকে শনাক্ত একমাত্র উপায় হল বাঙলার প্রত্যন্ত ভূমিতে আদিবাসী নামাঙ্কিত যে-সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের রুদ্ধ দ্বারগুলিকে উদ্ঘাটিত করা।
এই আদি জনগোষ্ঠীর রুদ্ধ দ্বারসমূহ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁদের জীবন আর সংস্কৃতি বিষয়ে এক গুচ্ছ প্রামাণিক প্রবন্ধের সংকলন। যাঁর লেখা, এ বিষয়ে তাঁর চেয়ে ভালো বোধ করি আর কেউ জানেন না। সংযোজিত চিত্রনথির সংকলনটিও উল্লেখযোগ্য।
₹ 380.00Bango-Sanskritite Adibasi Oitihyo

₹ 380.00 -
ভরত মনসাতা
প্রাকৃতিক কৃষির দর্শনএই বইয়ে ‘প্রাকৃতিক কৃষির গান্ধি’ নামে সুখ্যাত ভাস্কর সাভে তাঁর সাত দশকের ব্যক্তিগত অভিজ্ঞতায় গড়ে-ওঠা জ্ঞান ও প্রত্যয় নিয়ে কথা বলেছেন। তাঁর কৃষি খামারটি বস্তুত এক খাদ্য-বন, এবং তা শুধু অঞ্চলের বাস্তুতন্ত্রের উপভোক্তা নয়; বরং সেখানে সমূহ জল, শক্তি ও উর্বরতার যোগানদার। কিংবদন্তি-প্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা সাভে-র খামারটিকে ‘দুনিয়ার সেরা’ বলে অভিহিত করেছিলেন।
প্রকৃতির মধ্যে অন্যোন্যজীবী সম্পর্কের গভীর উপলব্ধি থেকে জাত ভাস্কর সাভে-র কৃষিপদ্ধতি এবং তার শিক্ষা এ বইয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে। আর তা করা হয়েছে তাঁর নিজেরই সরল ও মেঠো ভাষায়।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস তাঁকে ‘ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ দিয়ে সম্মানিত করেছে। এই পুরস্কারের বিচারকরা তাঁকে ‘জৈব জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছেন।₹ 295.00Prakritik Krishir Dorshon
ভরত মনসাতা
প্রাকৃতিক কৃষির দর্শনএই বইয়ে ‘প্রাকৃতিক কৃষির গান্ধি’ নামে সুখ্যাত ভাস্কর সাভে তাঁর সাত দশকের ব্যক্তিগত অভিজ্ঞতায় গড়ে-ওঠা জ্ঞান ও প্রত্যয় নিয়ে কথা বলেছেন। তাঁর কৃষি খামারটি বস্তুত এক খাদ্য-বন, এবং তা শুধু অঞ্চলের বাস্তুতন্ত্রের উপভোক্তা নয়; বরং সেখানে সমূহ জল, শক্তি ও উর্বরতার যোগানদার। কিংবদন্তি-প্রতিম প্রাকৃতিক চাষি মাসানোবু ফুকুওকা সাভে-র খামারটিকে ‘দুনিয়ার সেরা’ বলে অভিহিত করেছিলেন।
প্রকৃতির মধ্যে অন্যোন্যজীবী সম্পর্কের গভীর উপলব্ধি থেকে জাত ভাস্কর সাভে-র কৃষিপদ্ধতি এবং তার শিক্ষা এ বইয়ে ব্যাখ্যা করে বলা হয়েছে। আর তা করা হয়েছে তাঁর নিজেরই সরল ও মেঠো ভাষায়।
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টস তাঁকে ‘ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ দিয়ে সম্মানিত করেছে। এই পুরস্কারের বিচারকরা তাঁকে ‘জৈব জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব’ বলে ঘোষণা করেছেন।₹ 295.00 -
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00Design: Uponibesher Reeti O Rashtrer Neeti
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00 -
শুভেন্দু দাশগুপ্ত
অ-উন্নয়নের ৩৫ কাহনউন্নয়নের নানারকম কর্মকাণ্ডের পাশাপাশি ‘অ-উন্নয়নে’র আদত ক্ষেত্রগুলির কথা একদা চিহ্নিত করেছিলেন অর্থনীতিবিদ্ লেখক, বেরিয়েছিল ‘অ-উন্নয়নের ২২ কাহন’। ক্রমে আরও ১৩-টি ক্ষেত্র চিহ্নিত হয়েছে। আগের ২২-টির সঙ্গে নতুন ১৩-টি যুক্ত হয়ে এই ৩৫ কাহন : ‘অ-উন্নয়নের ৩৫ কাহন’।
₹ 100.00A-Unnayaner 35 Kahon

₹ 100.00

Reviews
There are no reviews yet.