Anyo Nandalal: Nandalal Basu-r Cartoon-chobi
₹ 380.00
In Stockশুভেন্দু দাশগুপ্ত
অ ন্য ন ন্দ লা ল
নন্দলাল বসুর কার্টুন-ছবি
এ এক অন্য নন্দলাল। রসিক, মজাদার, ব্যঙ্গপ্রবণ। শান্তিনিকেতনে কলাভবনের প্রধান হিসেবে বা শিল্পাচার্য হিসেবে যে-নন্দলালের ছবি আমাদের মনে ভাসে, তার সঙ্গে যেন এর মিল নেই, বা মিল আছে কোন এক নান্দনিক রসবোধে। এই নন্দলালের কথা এত দিন ঠিক এ ভাবে জানা ছিল না আমাদের, এই বইয়ে প্রকাশিত তাঁর একগুচ্ছ ছবিতে যার দর্শন মিলবে। একদিক থেকে তৎকালীন শান্তিনিকেতনের স্মৃতিচিহ্ন হিসেবেও এই ছবিগুলি পাঠ করা যেতে পারে, পাঠ করা
যেতে পারে শিল্পিত ইতিকথা হিসেবেও।
শুভেন্দু দাশগুপ্ত প্রায় দু-দশক ধরে চিত্রশিল্পের এক নতুন ইতিহাস রচনা করে চলেছেন। মূল ধারার ইতিহাসে উপেক্ষিত কার্টুন, পোস্টার, দেওয়াললিখন নিয়ে তাঁর ধারাবাহিক কাজ এর মধ্যেই আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। এই বই সেই ধারাবাহিকতায় নতুনতর সংযোজন হিসেবে গণ্য হবে।
Description
শুভেন্দু দাশগুপ্ত

প্রথম সংস্করণ
পেপারব্যাক, ৮০ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
মনের ছবি
শিল্পকলা বিষয়ক বিশেষ সংকলনশিল্পকলা বিষয়ক এই দ্বিভাষিক সংকলনে একদিকে লিওনার্দো দা ভিঞ্চি, পল সেজান, পাউল ক্লে ও পাবলো পিকাসো– তাঁদের রচনা, চিঠি ও সাক্ষাৎকার– সাবলীল বাংলায় অনূদিত। অন্য দিকে রামকিঙ্কর বেইজ, নিখিল বিশ্বাস ও মীরা মুখোপাধ্যায়– তাঁদের রচনা, চিঠি ও সাক্ষাৎকার– স্বচ্ছন্দ ইংরেজিতে অনূদিত। ক্রোড়পত্রে রয়েছেন ভিনসেন্ট ভান গখ– ভিনসেন্ট-কে নিয়ে অন্তনি আর্তো-র লেখা, আর য়োহানা ভান গখ-বঙ্গের অনূদিত ভিনসেন্টের এক গুচ্ছ চিঠি। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।
₹ 120.00Moner Chobi

₹ 120.00 -
আফ্রিকার লোককথা ২
সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত, সোমশঙ্কর রায় চিত্রিতআফ্রিকার লোকে বলে, ইঁদুর সব জায়গাতেই যায়– বড়লোকের বাড়িতেও যায়, আবার গরিবস্য গরিব, তার বাড়িতেও। আগেকার দিনে ইঁদুর যা দেখত, তা-ই দিয়ে গল্প বানাত। গল্পেরাই ছিল তার সন্তান। গল্পেরা তার বাড়িতেই থাকত, আর তার সব কাজ করে দিত। একদিন কোত্থেকে এক ভেড়া এসে ইঁদুরের বাড়িতে গুঁতো মারল। বাড়ির দরজাটা ছিল পুরনো, তাই সহজেই তা ভেঙে পড়ল, আর গল্পেরা সব দৌড়ে পালাল। সারা পৃথিবীতে সেই সমস্ত গল্প এখন ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে থেকে বেছে কয়েকটি এই বইয়ের দুটি খণ্ডে বাংলা ও ইংরাজি, দুই ভাষাতেই নতুন করে বলা হয়েছে। আর প্রতিটি গল্পের জন্য তার পাতা-জোড়া ছবি এঁকেছেন সোমশঙ্কর রায়।
₹ 90.00Tales from Africa 2

Categories: Books, ছোটদের ছবির বই, লোককথা, শিল্পকলা₹ 90.00 -
শুভেন্দু দাশগুপ্ত
টোকাই আর রফিকুন নবীরফিকুন নবী ছবি আঁকেন, আর রনবী নামে কার্টুন আঁকেন। রনবীর কার্টুনের এক প্রধান চরিত্র ‘টোকাই’। টোকাই আসলে একটা ছোট্ট ছেলে। গোল মাথা, মাথায় খোঁচা-খোঁচা চুল। পরনে চেক লুঙ্গি, কখনও তা খুলে ফেলে উলঙ্গ। ১৯৭৮-৭৯ সালে ভোটের সময়ে বিলি-করা জামা গায়ে দিয়েছিল, ওর থেকে অনেক বড় তার সাইজ। কখনও তার কাঁধে বস্তা। এই বই সেই ‘টোকাই’কে নিয়ে। এখানে রয়েছে ‘টোকাই’কে নিয়ে শুভেন্দু দাশগুপ্তের চারটি লেখা আর বিভিন্ন সময়ে তাঁর নেওয়া রনবীর দুটি সাক্ষাৎকার। সঙ্গে আছে স্বয়ং শিল্পীর একটি লেখা ও তাঁর আর-একটি সাক্ষাৎকার। সঙ্গে টোকাইয়ের অজস্র মূল কার্টুনের প্রতিলিপি।
₹ 150.00Tokai ar Rafiqun Nabi

₹ 150.00 -
মীরা মুখোপাধ্যায়
বিশ্বকর্মার সন্ধানেশিল্পকর্ম আর কারুকর্মের মধ্যে তৈরি-করা কোন রকম বিভেদ মানতেন না তিনি, এই বইয়ের লেখক, এ দেশের অন্যতম প্রধান ভাস্কর মীরা মুখোপাধ্যায়। সে কারণেই এক দীর্ঘ সময়কাল জুড়ে তিনি গভীর জিজ্ঞাসা নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন বিশ্বকর্মার সন্ধানে। বিশ্বকর্মা, যিনি বিশ্বের সকল কর্মের দেবতা। ভূমিকায় তিনি লিখেছেন, ‘আমার বিষয়বস্তুকে কোন ইতিহাসে পাইনি, যা পেয়েছি তা অস্পষ্ট এবং অলীক হিসেবে পুরাণ, মহাভারতে বিরাজ করেছে। যখন মুখে-মুখে ঘুরে-ঘুরে বিশ্বকর্মাদের কাছ থেকে কিছু-কিছু জেনেছি, তখন বুঝতে পেরেছি অতি গভীর তার মূল, প্রায় আমাদের জানিত সভ্যতার শুরু থেকেই এর সূচনা।’ এই বইয়ে তাই বাস্তবের সঙ্গে কল্পকাহিনী, ইতিহাসের সঙ্গে পুরাণ, সমকালের সঙ্গে লোককথা এমন ভাবে মিশে আছে যে ভ্রম হয় কোনটা প্রকৃত বাস্তব, আর কোনটাই বা আসল ইতিহাস। প্রকৃতপক্ষে মীরা মুখোপাধ্যায়ের জীবনব্যাপী জিজ্ঞাসা ও গবেষণার ফসল এ বই।
প্রথম বইপত্তর সংস্করণ, ১২৮ পৃষ্ঠা
₹ 250.00Biswakarmar Sandhane

₹ 250.00 -
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00Design: Uponibesher Reeti O Rashtrer Neeti
এস বলরাম
ডিজাইন : উপনিবেশের রীতি ও রাষ্ট্রের নীতি
ভূমিকা, ভাষান্তর ও রেখাচিত্র : সোমশঙ্কর রায়সর্বত্র এখন ডিজাইনার-পণ্যের ছড়াছড়ি, কিন্তু আদতে ডিজাইন বস্তুটা কী? কী তার সামাজিক-রাজনৈতিক তাৎপর্য? ডিজাইন-তাত্ত্বিক সিঙ্গানাপল্লি বলরাম-এর সুখ্যাত বই ‘Thinking Design’ থেকে দুটি অধ্যায় ভাষান্তরের সূত্রে চিত্রকর ও ডিজাইন-শিক্ষক সোমশঙ্কর নিজে যেমন তা বোঝার চেষ্টা করেছেন, অনেকগুলি প্রাসঙ্গিক রেখাচিত্রে তেমনি পাঠকের কাছেও তা বিশদ করেছেন।
₹ 50.00

Reviews
There are no reviews yet.