Amrita Sher-Gil : Shilpojibon
₹ 220.00
In Stockঅসীম রেজ
অমৃতা শের-গিল : শিল্পজীবন
একদিকে ভারতীয় চিত্রকলায় ঐতিহ্যময় শিল্পরূপের পুনরুজ্জীবন এবং লোক-শিল্পের সহজ-সরল, স্বতঃস্ফূর্ত রূপের অনুসন্ধান; অন্যদিকে কেতাবি ইয়োরোপীয় শিল্পশিক্ষণে চিত্রকলায় বাস্তবতার হুবহু অনুকরণে যে-পরস্পরবিরোধী মতাদর্শের প্রকাশ ঘটেছিল, তা বর্জন করে যিনি মৌলিক ও স্বতন্ত্র এক আধুনিক শিল্পভাষার জন্ম দিয়েছিলেন তিনি হলেন অমৃতা শের-গিল (১৯১৩-১৯৪১)। শিল্পকলার কোন ‘ঘরানা’ বা ‘মতবাদ’ দ্বারা প্রভাবিত না হয়ে তাঁর স্বল্পকালীন জীবদ্দশায় তিনি সৃষ্টি করেন এমন এক শিল্পভাষা, যেখানে ফুটে ওঠে ভারতীয় গ্রাম এবং নারীজীবনের মর্মস্পর্শী ছবি। জন্মসূত্রে পেয়েছিলেন একদিকে ইয়োরোপীয় এবং অন্যদিকে ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকার। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা আর আধুনিকতার সঙ্গে মানবিকতার এক আশ্চর্য মেলবন্ধন ঘটান তিনি। অমৃতার জীবনকাহিনি ও শিল্পচর্চা প্রায় কিংবদন্তির মতো।
এই বইয়ে অমৃতা-র শিল্প ও জীবনের কথা আছে সমগ্রত, সঙ্গে আছে তাঁর অনেক ছবির রঙিন ও শাদা-কালো প্রতিলিপি।
Description
অসীম রেজ

প্রথম সংস্করণ, ৭২ + রঙিন ৮ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
সন্দীপন ভট্টাচার্য সংকলিত ও সম্পাদিত
ছবির রাস্তাছবির রাজনীতি যেমন তার বিষয়ে আছে, তেমনি আছে তার ফর্ম-এ, তার রূপে, তার গড়নে। আছে তার উৎপাদনের ধরনে। যে-কোন শিল্পকর্মের মতোই ছবিও কী ভাবে উৎপাদিত হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কারা করছে, কোন্ পরিস্থিতিতে করছে, তার মাধ্যম কী, উপকরণ কী— সব-ই বিচার্য। এর পরে আছে তা দেখা এবং দেখানোর প্রশ্ন। ছবি যেহেতু দেখার জিনিশ, ফলে তা কী ভাবে দেখা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। এই সব নিয়ে একদা হাতেকলমে কিছু কাজ করা হয়েছিল, ভাবা হয়েছিল তার চেয়ে বেশি— অনতি অতীতের সেই সব কাজ ও ভাবনার কিছু নথিপত্র এই বইয়ে একজায়গায় করে দেওয়া গেল।
₹ 200.00Chobir Rasta

₹ 200.00 -
শুভেন্দু দাশগুপ্ত
দেওয়াল লেখার আত্মকথা‘একটা দেওয়াল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমরা, কমরেড, পার্টি। দেওয়ালে শাদা রঙের পোঁচ লাগিয়ে দিচ্ছে আমাদের বিশ্বাস। গুঁড়ো নীলে সুতলি চুবিয়ে লাইন দাগিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন। রঙ-ভরা টিন ধরে থাকছে আমাদের রাজনীতি। এগিয়ে দিচ্ছে আমাদের লড়াই। দেওয়ালে আঁকা হয়ে যাচ্ছে আমাদের মুক্তাঞ্চল। আমাদের দেশ। ওয়ালিং শেষ করে মুঠো-করা হাত তুলে বলে উঠলাম, লাল সেলাম।’ এই ভাবে সত্তরের আগুন-ঝরা দিনে দেওয়াল লেখার মন মেজাজ ভয় উদ্বেগ আনন্দ থেকে তার রীতি প্রকরণ রাজনীতি ও নন্দনতত্ত্ব পর্যন্ত বিশদ করেছেন লেখক। এ তাঁর একার আত্মকথা নয় তাই, হয়ে উঠেছে সময়েরই সচিত্র আত্মকথন।
pdf version
₹ 50.00Deoyal Lekhar Atmokatha_e-version

₹ 50.00 -
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
বাঁকা আঁকা
ফিজবম্ব-এর অনুকরণে-অনুসরণে
শুভেন্দু দাশগুপ্তগ্যাংটকের রচনা বুক স্টোরের নিচের তলার কাফেতে পড়ার টেবিলে একটা বই পড়ে ছিল। ছোট মাপের লম্বায় পাঁচ ইঞ্চি, চওড়ায় সাড়ে-তিন ইঞ্চি। বইটার নাম দি স্টিক ব্লোকস (The Stick Blokes)। ছবির বই। এঁকেছেন ফিজবম্ব (Fizzbomb)। বইয়ের এক-একটা পাতায় এক-একটা চরিত্র আঁকা। সরু রেখায়। বইতে লেখা আছে, বাংলা অনুবাদে, ফিজবম্ব-এর আঁকা ‘এই চরিত্রগুলি পছন্দসই অপছন্দের।’ আরও লেখা আছে, ‘এই আঁকা কোথাও কোন দাগ কেটে দেয় না, দাগ রেখে যায় না, তবুও দর্শকদের মনে সরাসরি আটকে থাকে।’ লেখা আছে, ‘এঁকে রাখা চরিত্রগুলি দেখুন। তাদের সাথে দেখা করুন। অথবা আপনি আগেই দেখেছেন। দেখা করেছেন।’ আমার বেলাতে তা-ই হল। একবার দেখলাম, দু-বার দেখলাম। তারপর আর দেখা থামাতে পারি না। নেশা ধরে গেল। রোজ গিয়ে বইটা ওল্টাই। চরিত্রগুলোকে খুঁজে পাই। চিনতে পারি। আমার চারপাশেই রয়েছে। আমিও রয়েছি। চাইলেই খুঁজে পাওয়া, চিনে নেওয়া। যেখানেই যাই খাতা আর কলম থাকে সাথে। একদিন কাফেতে বসেই আঁকা শুরু করলাম। প্রথমে অনুকরণ। ফিজবম্বের দেওয়া চরিত্রের নামটা রেখেও নাম বসানো। তারপর অনুসরণ। ফিজবম্বের আঁকার ধরনে আমার অক্ষম নিজের আঁকা আর নাম বসানো। দুটো ছোট-ছোট খাতা ভরিয়ে ফেলি। এমন সব কাজের যা হাল হয় তা-ই, পড়ে থাকে, হারিয়ে ফেলি, খুঁজে পাই। এই ঘরবন্দি সময়ে এটা-সেটা ঘাঁটতে-ঘাঁটতে ছোট খাতা দুটো খুঁজে পেলাম। সেই থেকে এই ই-বই।
৯০ পৃষ্ঠা, ১০ এমবি
₹ 45.00Banka Anka_e-book

₹ 45.00 -
আফ্রিকার লোককথা ১
সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত, সোমশঙ্কর রায় চিত্রিতআফ্রিকার লোকে বলে, ইঁদুর সব জায়গাতেই যায়– বড়লোকের বাড়িতেও যায়, আবার গরিবস্য গরিব, তার বাড়িতেও। আগেকার দিনে ইঁদুর যা দেখত, তা-ই দিয়ে গল্প বানাত। গল্পেরাই ছিল তার সন্তান। গল্পেরা তার বাড়িতেই থাকত, আর তার সব কাজ করে দিত। একদিন কোত্থেকে এক ভেড়া এসে ইঁদুরের বাড়িতে গুঁতো মারল। বাড়ির দরজাটা ছিল পুরনো, তাই সহজেই তা ভেঙে পড়ল, আর গল্পেরা সব দৌড়ে পালাল। সারা পৃথিবীতে সেই সমস্ত গল্প এখন ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে থেকে বেছে কয়েকটি এই বইয়ের দুটি খণ্ডে বাংলা ও ইংরাজি, দুই ভাষাতেই নতুন করে বলা হয়েছে। আর প্রতিটি গল্পের জন্য তার পাতা-জোড়া ছবি এঁকেছেন সোমশঙ্কর রায়।
₹ 90.00Tales from Africa 1

Categories: Books, ছোটদের ছবির বই, লোককথা, শিল্পকলা₹ 90.00 -
উনিশশো আটষট্টির ফ্রান্স : মে-দিনের ছাত্রবিপ্লব
ইস্তাহার গ্রাফিতি ইতিহাসদেওয়ালের লেখা, কথা, শ্লোগান… নিরাপত্তাহীনতার মধ্যেই তা রচিত হয়, বিপদের বার্তাই তা বহন করে গর্ভে, আতঙ্কের পরিবেশে ঠাঁই পায় লোক-হৃদয়ে। তারপর পথচলতি লোকজনের ছন্দেই তা চলতে শুরু করে, এক হাত থেকে অন্য হাত, বারে-বারেই সে সব ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে। উনিশশো আটষট্টির ফ্রান্সে, ছাত্রবিপ্লবের সেই মে-দিনে রাজনৈতিক কার্যক্রমের অনুপ্রাণিত ভাষ্য সম্পূর্ণত ঝরে পড়েছিল দেওয়ালে-প্রাচীরে। সময়ের জরুরি তাগিদ আর তৎপরতার স্নায়ুস্পন্দনে রাঙানো তেমন সব দেওয়াল-লেখা, গ্রাফিতি, পোস্টার, ইস্তাহার, আর ইতিহাস নিয়ে এই সচিত্র সংকলন। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।
₹ 50.00France 1968: Istahar Graffiti Itihas_e-version

₹ 50.00

Reviews
There are no reviews yet.