Amar Rifle Amar Bible
₹ 160.00
ফালগুনী রায়
আমার রাইফেল আমার বাইবেল
হাংরি প্রজন্মের কবি-লেখকদের মধ্যে ফালগুনী লেখার গুণে যেমন, তেমনই জীবনযাপনের কারণেও কিংবদন্তি। মাত্র ছত্রিশ বছর বেঁচেছিলেন ফালগুনী, তার মধ্যেই এমন অমোঘ সব লেখা তিনি লিখেছিলেন, যার আবেদন বছর-চল্লিশেক পরেও এতটুকু কমেনি। শুধু কবিতা নয়, নানা সময়ে গদ্য, নাটক, চিত্রনাট্য ইত্যাদিও তিনি লিখেছিলেন, এবং তা একই রকম জোরালো।
ফালগুনীর প্রায় যাবতীয় লেখাপত্র নিয়ে এই সংকলন। চেষ্টা করা হয়েছে তাঁর সমস্ত লেখাই সাল-তারিখ অনুযায়ী সাজাতে, এবং প্রত্যেক রচনার শেষে তার উল্লেখ আছে।
বাংলা সাহিত্যের পাঠকের অবশ্যপাঠ্য এই বই।
প্রথম বইপত্তর সংস্করণ, ১১২ পৃষ্ঠা
Out of stock
Description

You must be logged in to post a review.
Related products
-
স্বর্ণেন্দু সেনগুপ্ত সম্পাদিত
গুয়ান্তানামো : স্মৃতিকথা সাক্ষাৎকার কবিতা ছবিযে-কারাগারে বসে লেখা এই বইয়ে সংকলিত কবিতাগুলি, আঁকা এ বইয়ে ছাপা ছবিগুলি, যে-জেলখানাকে নিয়ে এই লেখা এই বইয়ের অন্তর্গত স্মৃতিকথা ও ডায়েরির সমূহ বয়ান, যাকে কেন্দ্র করে নেওয়া এ বইয়ের দুটি সাক্ষাৎকার— তার নাম গুয়ান্তানামো। কুখ্যাত এই সামরিক কারাগার কিউবা বা কুবা-র একটি দ্বীপ জোর করে দখলে রেখে বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র আমেরিকা।
যাঁরা খবরের কাগজ পড়েন, তাঁরা হয়তো পড়েছেন, শুনেছেন এই কারাগারের কথা। গুয়ান্তানামো কারাগারের কথা খবরের কাগজে শিরোনামে আসে তার ভয়ংকর, অত্যাচারী ব্যবস্থার কারণে। এই বই নির্দোষ নিরীহদের বিরুদ্ধে সেই অত্যাচার ও সন্ত্রাসের কথা নানা ভাবে বলে কবিতায়, গদ্যে, ছবিতে।২য় মুদ্রণ, ১২০ পৃষ্ঠা
₹ 200.00Guantanamo : Smritikotha Sakkhatkar Kobita Chobi

₹ 200.00 -
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00Jol Pori Pata Pori
বিপুল চক্রবর্তী
জল পড়ি পাতা পড়িগায়ক হিসেবে বিপুল চক্রবর্তী সমধিক পরিচিত হলেও আসলে তিনি কবি। বস্তুত কবিতার হাত ধরেই তাঁর গানের জগতে প্রবেশ, এবং কবিতাকে তিনি ছেড়ে যাননি কখনও। আসলে তাঁর কবিতাই হয়ে ওঠে গান। কবির সাম্প্রতিকতম কবিতার বই।
₹ 70.00 -
মূল-সহ বাংলায় ভাষান্তরিত অসমিয়া বিহু গীতের সংগ্রহ
মোষের শিঙের শিঙাটি
সংগ্রহ সম্পাদনা ভূমিকা ভাষান্তর : মানিক দাসবিহু গান কে না শুনেছেন! আর একবার শুনলে তা ভালো না-লেগে কি উপায় আছে? কিন্তু যাঁরা অসমিয়া জানেন না, শুধু ভাষাগত অপরিচয়ের কারণে তার মর্ম অনুধাবনে তাঁদের ঘাটতি থেকে যায়। অসম-বাসী লেখক সংগ্রহ করেছেন, বাংলায় তার যোগ্য রূপান্তর ঘটিয়েছেন এবং চমৎকার একটি ভূমিকায় বিহু-র সামাজিক তাৎপর্য ও সার্বিক পরিচয় বিশদ করেছেন এই বইয়ে। সর্বার্থেই সংগ্রহযোগ্য।
₹ 80.00Mosher Singer Singati

₹ 80.00 -
বিজয় শংকর বর্মন
আমার আঙুলগুলির অঙ্কুরোদগমবিজয় শংকর বর্মনের জন্ম ১৯৮০ সালে, অসমের নলবাড়ি জেলার রূপীয়াবাথান গ্রামে। বিজয় শংকর কবি, অনুবাদক এবং লোকসংস্কৃতির গবেষক। বিভিন্ন বিষয়ে তাঁর মোট দশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই বইয়ের কবিতাগুলি তাঁর তিনটি কাব্যগ্রন্থ ‘দেও’, ‘অশোকাষ্টমী’ এবং ‘বর্ণমুক্তি’ থেকে নির্বাচিত। প্রত্যেক ভাষারই এক স্বকীয় সৌন্দর্য রয়েছে, ভিন্ন কোন ভাষায় তার রূপান্তর সহজ নয়। এই বইয়ের জন্য রূপান্তরের এই দুরূহ কাজটি করেছেন সঞ্জয় চক্রবর্তী, তিনি এই বইয়ের কবিতাগুলি নির্বাচনও করেছেন। বিজয় শংকরের কবিতা ভারতের প্রায় সমস্ত ভাষায় এবং কয়েকটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে, বাংলা ভাষায় অবশ্য তাঁর কবিতা অনূদিত হল এই প্রথম।
প্রথম সংস্করণ, ৬৪ পৃষ্ঠা
₹ 120.00Amar Angulgulir Onkurodgom

₹ 120.00 -
“বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।
₹ 50.00Version : ebook - hardcopyAmar Kolkata_e-version
“বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।
₹ 50.00 -
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্যস্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
₹ 75.00Version : ebook - hardcopyKathputlir Katha

Categories: Books, ব্যক্তিগত গদ্য, সংস্কৃতি, সাহিত্য₹ 75.00

Reviews
There are no reviews yet.