Tales from Africa 1
₹ 90.00
আফ্রিকার লোককথা ১
সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত, সোমশঙ্কর রায় চিত্রিত
আফ্রিকার লোকে বলে, ইঁদুর সব জায়গাতেই যায়– বড়লোকের বাড়িতেও যায়, আবার গরিবস্য গরিব, তার বাড়িতেও। আগেকার দিনে ইঁদুর যা দেখত, তা-ই দিয়ে গল্প বানাত। গল্পেরাই ছিল তার সন্তান। গল্পেরা তার বাড়িতেই থাকত, আর তার সব কাজ করে দিত। একদিন কোত্থেকে এক ভেড়া এসে ইঁদুরের বাড়িতে গুঁতো মারল। বাড়ির দরজাটা ছিল পুরনো, তাই সহজেই তা ভেঙে পড়ল, আর গল্পেরা সব দৌড়ে পালাল। সারা পৃথিবীতে সেই সমস্ত গল্প এখন ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে থেকে বেছে কয়েকটি এই বইয়ের দুটি খণ্ডে বাংলা ও ইংরাজি, দুই ভাষাতেই নতুন করে বলা হয়েছে। আর প্রতিটি গল্পের জন্য তার পাতা-জোড়া ছবি এঁকেছেন সোমশঙ্কর রায়।
Out of stock
Description

ISBN: 978-93-80542-47-8
প্রথম সংস্করণ, ৪০ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত সম্পাদিত
বাংলা পোস্টার : দুই বাংলার লেখা ও ছবিপোস্টারকে শিল্পকলার ইতিহাস সেভাবে জায়গা দেয়নি, দেয় না। তাই ‘দলিত’ পোস্টারকে ‘ব্রাহ্মণত্ববাদী প্রতিষ্ঠানিকতা’র বাইরে জায়গা খুঁজে নিতে হয়। রাজ-নীতিক আন্দোলনে, প্রতিবাদে, মিছিলে, ঘোষণায়, যাত্রায়, সার্কাসে, জলশায়, ছোট অনুষ্ঠানের প্রচারে, ছোট সংস্থার শিল্পনির্মাণে, এমন-এমন সব বিষয়ে। তাই বাংলা পোস্টার নিয়ে বাংলায় বই লেখা হয় না, হয়নি, প্রবন্ধ হাতে-গোনা।
পোস্টার এক যৌথ শিল্প। অংকনশিল্পী, অক্ষরশিল্পী, বিন্যাসশিল্পী, মুদ্রণশিল্পী— এঁদের সমবেত সৃষ্টি। মুদ্রণশিল্পের ইতিহাসের সাথে পোস্টারশিল্পের ইতিহাস জড়িয়ে রয়েছে। পোস্টার-শিল্পের ইতিহাস পড়লে মুদ্রণশিল্পের ইতিহাস পড়া হয়ে যাবে। একই ভাবে সময়কাল সাজিয়ে রাজনৈতিক পোস্টার পড়লে রাজনীতির ইতিহাস পড়া হয়ে যায়। এ ভাবেই কোন অঞ্চলের সাংস্কৃতিক ইতিহাস, সামাজিক ইতিহাস চর্চার অন্যতম উপাদান সাংস্কৃতিক পোস্টার, সামাজিক বিষয়ের পোস্টার। এ ভাবেই চলে আসে পোস্টার থেকে পড়ে নেওয়া ছবির ইতিহাস, দেখানো ছবির ইতিহাস, বাক্যের ইতিহাস, লেখা কথা শব্দ শ্লোগানের ইতিহাস।
সব মিলিয়ে পোস্টার ইতিহাসের এক জরুরি উপাদান। বাংলা পোস্টার নিয়ে এই সংকলনে দর্শক ও পাঠক তার খানিক আন্দাজ পাবেন বলেই আমাদের ধারণা।
₹ 950.00Bangla Poster : Dui Banglar Lekha o Chobi

₹ 950.00 -
প্রখ্যাত ভাস্কর মীরা মুখোপাধ্যায় (১৯২৩-৯৮) একদা নিজের হাতে ছবি এঁকে ও লিখে মূলত ছোটদের জন্য এমন কয়েকটি বই তৈরি করেছিলেন। এটি সেই সিরিজের ষষ্ঠ এবং শেষ বই। ই-বই হিসেবে প্রথম প্রকাশিত এই বই ছোটদের জন্য হলেও বড়দেরও সমান আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস।
₹ 20.00Boi Soi 6_e-book

Categories: e-Books, ছোটদের ছবির বই₹ 20.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদহিন্দুত্ববাদের সামাজিক কাঠামোয় নানান ধর্মীয় অনুশাসন, নানা বিধান, আচার-আচরণ, নিষেধের বেড়াজাল। হিন্দত্ববাদের রাজনৈতিক কাঠামোয় দেশপ্রেম, যা আসলে প্রশ্নহীন আনুগত্যের রকমফের। আমাদের দেশে এখন সেই হিন্দুত্ববাদীদের দাপট। তারাই এখন কেন্দ্রীয় শাসনে, ক্ষমতায়। সেই সূত্রেই আসছে নানান ফতোয়া, আনুগত্য প্রকাশের চাপ। তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। নানা রূপে, নানা ধরনে। একটা ধরন হল কার্টুন। আর সেখানেই পাওয়া গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর আঁকা কার্টুনের বিষয়ে আর এখনকার বিষয়ে দেখা যাচ্ছে আশ্চর্য মিল। একশো বছর আগেও যা সত্যি ছিল, দেখা যাচ্ছে এখনও তার কোন বদল ঘটেনি। দু-ভাগে সাজানো এই বইয়ে সংকলিত কার্টুনে পাঠকের তা খুঁজে নিতে অসুবিধে হবে না কোন।
নতুন মুদ্রণে ৮টি কালার প্লেট যুক্ত হল। বইপত্তর-এর বই।
₹ 150.00Gaganendranath Thakur-er Cartoone Hindutwobad

₹ 150.00 -
প্রখ্যাত ভাস্কর মীরা মুখোপাধ্যায় (১৯২৩-৯৮) একদা নিজের হাতে ছবি এঁকে ও লিখে মূলত ছোটদের জন্য এমন কয়েকটি বই তৈরি করেছিলেন। এটি সেই সিরিজের প্রথম বই। ছোটদের জন্য হলেও বড়দেরও তা সমান আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস।
₹ 20.00Boi Soi 1_e-book
প্রখ্যাত ভাস্কর মীরা মুখোপাধ্যায় (১৯২৩-৯৮) একদা নিজের হাতে ছবি এঁকে ও লিখে মূলত ছোটদের জন্য এমন কয়েকটি বই তৈরি করেছিলেন। এটি সেই সিরিজের প্রথম বই। ছোটদের জন্য হলেও বড়দেরও তা সমান আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস।
Categories: e-Books, ছোটদের ছবির বই₹ 20.00 -
শুভেন্দু দাশগুপ্ত
দেওয়াল লেখার আত্মকথা‘একটা দেওয়াল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমরা, কমরেড, পার্টি। দেওয়ালে শাদা রঙের পোঁচ লাগিয়ে দিচ্ছে আমাদের বিশ্বাস। গুঁড়ো নীলে সুতলি চুবিয়ে লাইন দাগিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন। রঙ-ভরা টিন ধরে থাকছে আমাদের রাজনীতি। এগিয়ে দিচ্ছে আমাদের লড়াই। দেওয়ালে আঁকা হয়ে যাচ্ছে আমাদের মুক্তাঞ্চল। আমাদের দেশ। ওয়ালিং শেষ করে মুঠো-করা হাত তুলে বলে উঠলাম, লাল সেলাম।’ এই ভাবে সত্তরের আগুন-ঝরা দিনে দেওয়াল লেখার মন মেজাজ ভয় উদ্বেগ আনন্দ থেকে তার রীতি প্রকরণ রাজনীতি ও নন্দনতত্ত্ব পর্যন্ত বিশদ করেছেন লেখক। এ তাঁর একার আত্মকথা নয় তাই, হয়ে উঠেছে সময়েরই সচিত্র আত্মকথন।
₹ 120.00Deoyal Lekhar Atmokatha

₹ 120.00

Reviews
There are no reviews yet.