Mahatma Banam Gandhi
₹ 180.00
দিনকর যোশি
মহাত্মা বনাম গান্ধি
মহাত্মা গান্ধির জীবন ও কর্ম সম্পর্কে হয়তো সকলেই কমবেশি জানেন, কিন্তু তাঁর বড় পুত্র হরিলাল গান্ধির নাম পযন্ত ক’জন জানেন, সমীক্ষা করে তা দেখা যেতে পারে। অপরিচয়ের আড়াল থেকে গুজরাতের স্বনামধন্য কথাকার দিনকর যোশি এই আখ্যানে তাঁকে উদ্ধার করে এনেছেন একেবারে রক্তমাংস-সহ। হরিলালের সঙ্গে তাঁদের সম্পর্কের দ্বন্দ্ব-বিরোধে টানটান এই বই একবার শুরু করলে শেষ না-করে ছাড়া মুশকিল। ভাষান্তর : নন্দিতা ভট্টাচার্য।
Out of stock
Description
দিনকর যোশি
মহাত্মা বনাম গান্ধি
মহাত্মা গান্ধির জীবন ও কর্ম সম্পর্কে হয়তো সকলেই কমবেশি জানেন, কিন্তু তাঁর বড় পুত্র হরিলাল গান্ধির নাম পর্যন্ত ক’জন জানেন, সমীক্ষা করে তা দেখা যেতে পারে। অপরিচয়ের আড়াল থেকে গুজরাতের স্বনামধন্য কথাকার দিনকর যোশি এই আখ্যানে তাঁকে উদ্ধার করে এনেছেন একেবারে রক্তমাংস-সহ। হরিলালের সঙ্গে তাঁদের সম্পর্কের দ্বন্দ্ব-বিরোধে টানটান এই বই একবার শুরু করলে শেষ না-করে ছাড়া মুশকিল। ভাষান্তর : নন্দিতা ভট্টাচার্য।
ISBN: 978-93-80542-24-9
প্রথম সংস্করণ, ১৮৪ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
লেখার সঙ্গে যাঁরাই কোন-না-কোন ভাবে জড়িত, তাঁদেরই কোন-না-কোন সময়ে ভাবতে হয় যে লেখা ব্যাপারটা আদতে কী। এই বইয়ে লেখক ঠিক তা-ই খুঁজে দেখতে চেয়েছেন আধুনিক দর্শন ও বিজ্ঞানের আলোয়। এই সূত্রে যেমন দেরিদা-র কথা এসেছে, তেমনি এসেছে গ্রেগরি বেটসন-এর কথা, এসেছে মার্ক্স-এর কথা, এসেছে ভারতীয় তন্ত্রশাস্ত্রের কথাও। এমন বিরাট পরিপ্রেক্ষিতে লেখা নিয়ে এমন আলোচনা যে বাংলা সাহিত্যে দুর্লভ, সে কথা বলাই বাহুল্য।
₹ 40.00Lekhar Khela_e-version

₹ 40.00 -
মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এখানে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00Agronthito Rachona 1_e-version
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এখানে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00 -
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্যস্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
₹ 75.00Version : ebook - hardcopyKathputlir Katha

Categories: Books, ব্যক্তিগত গদ্য, সংস্কৃতি, সাহিত্য₹ 75.00 -
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
₹ 80.00Version : hardcopyTwelfth Night othoba What You Will
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 80.00 -
আশনা সেন
পুরনো তোরঙ্গ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মেছিলেন সৈয়দ মনজুর মুরশেদ। ভারতীয় উপমহাদেশের এক উত্তাল সময়কালে অতিবাহিত হয়েছে তাঁর জীবন। পেশায় রাজপুরুষ তিনি স্বচক্ষে দেখেছেন দু’-দুটি বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, স্বাধীনতা সংগ্রাম, (১৯)৪৬-এর দাঙ্গা, দেশভাগ ও স্বাধীনতা। আর এর অনেকটাই ঘটেছিল ইংরাজ শাসকদের অধীনে প্রাদেশিক সিভিল সার্ভিসের অফিসার হিসেবে। চলমান ইতিহাসকে মনজুর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। লিখে গিয়েছিলেন ব্যক্তিগত জীবন, টুকরো সব ঘটনা, আপাত-তুচ্ছ আলাপচারিতার বিবরণ। এর সঙ্গেই জুড়ে আছে মনজুরের দ্বিতীয়া স্ত্রী বেগম হাসিনা মুরশেদের কাহিনীও। বাংলার প্রথম মুসলিম মহিলা হিসেবে ১৯৩৭ সালে তিনি নির্বাচিত হন প্রাদেশিক আইনসভায়। লেডি ব্রেবোর্ন কলেজের অন্যতম রূপকার ও স্থপতিও ছিলেন হাসিনা। পুরনো তোরঙ্গ-এর ঢাকনা খুলে এই পারিবারিক কাহিনী নতুন করে উপস্থিত করেছেন মনজুরের নাতনি আশনা, যার সঙ্গে জড়িয়ে আছে বঙ্গের রাজনৈতিক ইতিহাসও।
₹ 120.00Version : ebook - hardcopyPurono Torongo

₹ 120.00

Reviews
There are no reviews yet.