₹ 180.00
রবীন বন্দ্যোপাধ্যায়
নগরনটীকথা
এই গ্রন্থের প্রথম ভাগে ঐতিহাসিক পটভূমিকায় স্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা-সহ লেখক যে-চার জন অবাঙালি বাইজির জীবনকাহিনী পরিবেশন করেছেন, তাঁরা হলেন নিকি, মালকাজান, গহরজান ও জদ্দন বাই। দ্বিতীয় ভাগে তিনি লিখেছেন রাজকুমারী, কাদম্বিনী, যাদুমণি, বনবিহারিণী, গঙ্গামণি, প্রমদাসুন্দরী, হরিসুন্দরী, রানীসুন্দরী, শশীমুখী প্রমুখ নটীদের কথা। নগরনটীদের কথা এই গ্রন্থের সীমিত পরিসরে বেঁধে ফেলা সম্ভব নয় বলে জানিয়েছেন লেখক। তা হলেও এ বিষয়ে তিনি নিশ্চিত যে, যেটুকু তিনি তুলে ধরছেন, পরবর্তী কালে গবেষকদের কাজে লাগবে তা। লেখকের এই প্রত্যয়ের সঙ্গে আমরা একমত। নতুন মুদ্রণ।
Out of stock
Description

ISBN: 978-93-80542-20-1
১৮৪ পৃষ্ঠা, দ্বিতীয় মুদ্রণ
You must be logged in to post a review.
Related products
-
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00Rupantorito Bishwo: Bibhinno Drishyo
মানিক দাস
রূপান্তরিত বিশ্ব : বিভিন্ন দৃশ্যবিশ্বায়নের অভিঘাতে আমাদের সাবেক সমাজ-সংস্কৃতির প্রাঙ্গণটিও আজ বদলে গেছে অনেক। বলা যায়, প্রায় রূপান্তরই ঘটে গেছে তার। এই বইয়ে লেখক তুলে এনেছেন তারই বিভিন্ন দৃশ্য। এই বিশ্ব, এই সমাজ, এই সময় এ বইয়ের উপজীব্য।
₹ 120.00 -
শ্রম আইন, শ্রমিকদের বিষয়ে যে-সব আইন আমাদের দেশে চালু আছে, ছিল, সে সব এখন বদলানো চলছে৷ বদলানোর প্রস্তাব করা হচ্ছে৷ বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে৷ বদলে দেওয়া এই সব আইন, প্রথমে একটা-একটা করে এই লেখায় বলা হয়েছে। তারপর দেখানো হয়েছে এই সব আইন বদলে ফেলার জন্য কী-কী যুক্তি সাজাচ্ছে সরকার৷ আর সে যুক্তি কেন গ্রহণীয় নয়। সেই সূত্রেই বোঝা যাবে কেন এই বদলের বিরোধিতা করা দরকার। তাই শেষে বলা হয়েছে এর বিরোধিতায় শ্রমিকদের কী করণীয়, তা-ই নিয়ে৷ সুখ্যাত বিশ্লেষক শুভেন্দু দাশগুপ্তের এই ছোট্ট বইটি এ সময়কে বুঝতে জরুরি।
₹ 20.00Shramik Ain Bodol Niye_e-book

₹ 20.00 -
শক্তিনাথ ঝা সম্পাদিত
বাউল-ফকির পদাবলি ২বঙ্গদেশের বৈষ্ণব আন্দোলন একক বৃহত্তম এক ধর্মগোষ্ঠী সৃষ্টি করে এক সমৃদ্ধ সাহিত্যের সূচনা করেছিল। বাঙালি কবিরা প্রায় দশ হাজার বৈষ্ণব পদ রচনা করেছিলেন। কিন্তু বঙ্গের বৈষ্ণব এবং সুফি-পীর নামে চিহ্নিত মানুষজনের এক বৃহদংশ বাউল-ফকির চর্যাচর্য পালন করেন। এই গোষ্ঠীর মহাজনদের লেখা পদের যথাযথ সংকলন হলে দেখা যাবে যে, তাঁদের পদাবলি এবং পদকর্তার সংখ্যা বৈষ্ণব পদ আর পদকর্তাদেরও ছাড়িয়ে যাবে। বঙ্গের এমন কোন জেলা নেই, যেখানে বাউল ও ফকিরি গানের গায়ক ও পদকর্তার সন্ধান মেলে না। বহু বছর ধরে নিঃশব্দে সংগৃহীত এ রকম সহস্রাধিক পদ প্রকাশিত হয়েছে এই দ্বিতীয় খণ্ডে। সঙ্গে সম্পাদকের দীর্ঘ ভূমিকা, পদকর্তাদের পরিচয় ও আলোকচিত্র এবং প্রতিটি গানের শব্দার্থ ও টীকা। এ খণ্ডের বিশেষ আকর্ষণ বাউল-ফকির মহাজনদের নিজ হাতে লেখা খাতা ও পুথির বহু আলোকচিত্র, যার অনেকটাই এই সংকলন গড়ে ওঠার নেপথ্যে রয়েছে।
₹ 675.00Baul-Fakir Padabali 2

₹ 675.00 -
সুহৃদকুমার ভৌমিক
ঝাড়খণ্ডে মহাপ্রভুঝাড়খণ্ড নামটি নূতন নয়। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই অঞ্চল এই নামেই পরিচিত ছিল। ২৩শ জৈন তীর্থঙ্কর পাশ্বর্ণনাথ পাহাড়ে নির্বাণ লাভ করেন। ২৪শ জৈন তীর্থঙ্কর মহাবীর বা বর্ধমানস্বামী জৈন ধর্ম প্রচারকল্পে শিষ্যবৃন্দ-সহ বারো বছর ‘লাড়া’ বা ‘রাঢ়’ভূমিতে ভ্রমণ করেছিলেন। ৫৪৭-সংখ্যক বিশ্বম্ভর জাতকের কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ পূর্বজন্মে বঙ্কুগিরি পাহাড়ে তপস্যারত অবস্থায় মারা যান। বঙ্কুগিরি বর্তমান বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। বুদ্ধদেব বোধিলাভের পর এই পাহাড়ে এসেছিলেন। জনশ্রুতি যে রাঁচি জিলার নির্জন জনহা জলপ্রপাতের এক গুহায় গৌতম বুদ্ধ কিছুদিন তপস্যা করেছিলেন। ভগবান বুদ্ধের বহু কাল পরে শ্রীচৈতন্যও তাঁর ধর্মপ্রচারের ক্ষেত্র হিসাবে রাঢ়ভূমি তথা ঝাড়খণ্ডকে গ্রহণ করেছিলেন। কেন মহাপ্রভু অবহেলিত আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে প্রেমধর্ম প্রচারের জন্য এসেছিলেন, কী তার পটভূমি আর তাঁর প্রভাবই বা কত স্থায়ী হয়েছিল– তারই ঐতিহাসিক ও তুলনামূলক আলোচনা এই গ্রন্থের বিষয়।
₹ 160.00Jharkhande Mahaprobhu

₹ 160.00 -
শক্তিনাথ ঝা সম্পাদিত
বাউল ফকির পদাবলি ১চর্যাপদের আবিষ্কার থেকেই প্রমাণিত হয় যে হাতে লিখে সাধনসঙ্গীতের সংগ্রহ, টীকা, ব্যাখ্যা ইত্যাদি সঞ্চালিত হত। অর্থাৎ তার গীতিরূপের অতিরিক্ত ছিল বিষয়-বস্তুর গুরুত্ব। সাধকেরা আসলে ‘গানে জ্ঞানে’র নির্দেশ দেন। চর্যাপদের সময়কাল থেকেই এ দেশে মহাজনদের পদ সংগ্রহের রীতি গড়ে ওঠে, বৈষ্ণব তাত্ত্বিকরাও উভয় বঙ্গে বৈষ্ণব পদ সংগ্রহের অনন্য দৃষ্টান্ত রেখেছেন। সেই ঐতিহ্য মেনেই এই সংগ্রহ। সংকলক-সম্পাদকের দীর্ঘ ভূমিকা, দুই বঙ্গের প্রায় শতাধিক পদকর্তার বিশদ পরিচয় আর আলোকচিত্র, প্রতিটি গানের শব্দার্থ ও টীকা, এবং পারিভাষিক শব্দকোষ-সহ প্রায় এক সহস্র পদের এই সংকলন। নতুন সংস্করণ।
₹ 725.00Baul-Fakir Padabali 1

₹ 725.00 -
শুভেন্দু দাশগুপ্ত গ্রন্থিত
শৈল চক্রবর্তীর ছবি : শ্রীযুক্ত সাম্প্রদায়িকতাশৈল চক্রবর্তী শিল্পী, লেখক, কার্টুন-চিত্রকর। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে সেই ১৯৪৮ সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে Confessions of Mr. Communalism নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটিই তাঁর একমাত্র ইংরেজি বই। তার থেকে সাতটি ছবি নিয়ে এই সংকলনটি বানানো। তাঁর ছবি-লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র, তারই বয়ানে ভারতে সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। কার্টুনপত্তর.ইন-এর প্রথম পুস্তিকা।
₹ 30.00Srijukto Samprodayikota

₹ 30.00

Reviews
There are no reviews yet.