Kathputlir Katha
₹ 75.00
স্বপ্না সেন
কাঠপুতলির কথা ও অন্যান্য
স্বপ্না সেন ছবি আঁকেন, নিজের হাতে পুতুল তৈরি করে পুতুল-নাটক করেন। সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের পাঠ তিনি সাঙ্গ করেছেন সেই ১৯৭১ সালে। তারপর স্বদেশে ও বিদেশে একক এবং দলগত প্রদর্শনী করেছেন অনেক। রঘুনাথ গোস্বামী পরিচালিত ‘দি পাপেটস’-এর অন্যতম সদস্য ছিলেন। বিদেশে ভারত উৎসব উপলক্ষে ঐতিহ্যানুসারী পুতুল-দলের উপস্থাপক হিশেবে ফ্রান্স ও রাশিয়ায় গেছেন। পাপেট্রি-তে ফুলব্রাইট ফেলো (১৯৯৯) তিনি ভারত সরকারের সেন্টার ফর কালচারাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং-এর অন্যতম প্রশিক্ষক। বর্তমানে ‘সিম্পল পাপেট’ প্রধান পরিচালিকা স্বপ্নার এই ছোট্ট বইটিতে রয়েছে তাঁর আঁকা আঠারোটি পূর্ণপৃষ্ঠা ছবি আর সেই ছবির সঙ্গে তাঁর ভাবনা ও অনুভূতির কথা।
Out of stock
Description

প্রথম সংস্করণ, ৬৪ পৃষ্ঠা
Additional information
| Version | ebook, hardcopy |
|---|
You must be logged in to post a review.
Related products
-
সতীনাথ ভাদুড়ী
পড়ুয়ার নোট ও অন্যান্যবাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখকের অসামান্য সব উপন্যাস আর গল্পগুলির বাইরেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ গদ্যরচনা। লেখক সতীনাথকে চেনার জন্য যা অপরিহার্য। এত কাল আলাদা করে তা পাওয়া যেত না বলেই ছিমছাম এক খণ্ডে এ সমস্ত লেখাপত্র একত্র করে প্রকাশিত হয়েছিল সতীনাথের জন্মশতবর্ষে। নতুন মুদ্রণ।
₹ 100.00Paruar Note O Anyanyo

₹ 100.00 -
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এখানে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00Agronthito Rachona 1_e-version
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এখানে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00 -
সুহৃদকুমার ভৌমিক
শব্দ ও বানানশব্দ ও বানান প্রসঙ্গে নামপ্রবন্ধে এ দুটি শব্দের উৎস ও প্রাথমিক অর্থ থেকে লেখক ক্রমে চলে গেছেন ভাষাতত্ত্বের আলোচনায়। এ দেশের বিভিন্ন আদিবাসী ও জনজাতি গোষ্ঠীর ভাষায় তাঁর সহজ যাতায়াত। এরকম বেশ কয়েকটি ভাষার পঠন-পাঠন ও চর্চায় তাঁর ভূমিকা প্রশ্নাতীত। ফলে এ বিষয়ে তাঁর আলোচনা একেবারেই ভিন্ন গোত্রের এবং দিকনির্দেশক। এ বইতে রয়েছে ভাষা ও ভাষাতত্ত্ব সংশ্লিষ্ট এরকম আরও কয়েকটি প্রবন্ধ। যেমন উরাঁউ বা ওরাঁওদের ভাষা নিয়ে একটি প্রবন্ধে ভাষার দিক দিয়ে তিনি তাঁদের শ্রেণিবিভাগ করেছেন। আবার র-প্রত্যয়ের উৎস নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি অসুর সম্প্রদায়ের কথা বিশদে বলেছেন। বাঙালি ও বঙ্গাব্দের উৎস একটি প্রবন্ধে তিনি যেমন বঙ্গাব্দের উৎস চিহ্নিত করেছেন, তেমনি মেঘদূত-এর ছন্দ নিয়ে আলোচনার সূত্রে এই কাব্যের পরিচিত কয়েকটি শব্দ নিয়ে সংগত প্রশ্ন তুলেছেন। আরেকটি প্রবন্ধে ‘গান্ধী’কে ‘গাঁধী’ লেখার যে কোন যুক্তিই থাকতে পারে না, তা স্পষ্ট করেছেন।
₹ 60.00Shobdo O Banan

₹ 60.00 -
বেলা চক্রবর্তী।। ভোলানাথ ভট্টাচার্য
মৃত্যু দাহ সমাধিভাববাদী হিন্দু ধর্মে মৃত্যুচিন্তা এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মৃত্যুকে ভাববাদীরা কখনওই জীবনের শেষ বলে মানেননি। মৃত্যু তাঁদের কাছে এক তীর্থের পান্থনিবাস ছেড়ে আর-এক তীর্থের অভিমুখে যাওয়া, জীর্ণবাস ছেড়ে নতুনতর পোশাক পরা। মৃত্যুচিন্তার এই প্রসারিত ভূমি কিন্তু ভারতীয় বস্তুবাদী দৃষ্টিতে মেলে না। শুধু মেলে না নয়, যাবতীয় প্রেতকৃত্যকে বস্তুবাদীরা ব্রাহ্মণদের চাতুরী ছাড়া অন্য কিছু ভাবেন না সেভাবে দেখলে এ দৃষ্টিতেও কিন্তু মৃত্যুকে নিরঙ্কুশ নঞর্থক ভাবা সমীচীন নয়। মানুষ মারা গেলে দেহ নামক বস্তুর অপসারণ ঘটে ঠিকই, কিন্তু বস্তু অপসৃত হলেও থেকে যায় তার মানসিকতা, যা ঐ বস্তুরই প্রতিফলন। বস্তুবাদীদের এই অক্ষয় মানসিকতা থেকে ভাববাদীদের অবিনশ্বর আত্মার সম্পর্ক তা হলে কি খুব দূরের? মৃত্যু মানে যে বিচ্ছিন্নতা নয়, বরং জগৎ আর জীবনের সঙ্গে সে এক অখণ্ড সূত্রে গ্রথিত, সেটা দেখানোই এ বইয়ের উদ্দেশ্য। এ বিষয়ে সুপণ্ডিত দুই লেখকের গ্রন্থনা।
₹ 60.00Version : ebook - hardcopyMrityu Daho Samadhi

মধুপ দে
জঙ্গলমহলের লোকযাত্রাদিনের বেলা যারা মালগুদামে কাজ করে, বা মজুরের কাজ করে ক্ষেতে, কাজ করে রাজমিস্ত্রি বা যোগানদারের, মন্দিরে বলির পাঁঠা কাটে বা কাগজওয়ালা হয়ে কাগজ কিনে ঠোঙা বানায়, সন্ধ্যার পর তারাই রাম-রাবণ বা যুগী, সীতা কিংবা চম্পাবতী সেজে যাত্রাপালার আসর মাতায়। তার চিত্রনাট্য তাৎক্ষণিক, সংলাপও তাৎক্ষণিক। কেবল স্মৃতির ওপর নির্ভর করে ছ’-সাত ঘণ্টা গান গেয়ে, অভিনয় করে তারা মানুষকে হাসায়, কাঁদায়, আনন্দ দেয়। এই লোকযাত্রা জঙ্গলমহলের মানুষের লোকশিক্ষা, বিনোদন আর জীবনযুদ্ধে শক্তি আহরণের অন্যতম মাধ্যম। দ্বিতীয় পর্বে এই ধরনের দুটি লোকযাত্রা ‘সীতাচুরি’ ও ‘চম্পাবতী’ সুবর্ণরেখা নদীর অববাহিকা অঞ্চল থেকে আসরের ভাষায় সংগ্রহ করে সংকলিত হয়েছে। প্রথম পর্বে সংগৃহীত লোকযাত্রা দুটির সমীক্ষা করা হয়েছে বাংলার লোকনাটক আর লোকযাত্রার সমৃদ্ধ ঐতিহ্যের প্রেক্ষিতে। হারিয়ে যাওয়ার আগে নিরক্ষর মানুষের এই বিলুপ্তপ্রায় শিল্পকে শ্রদ্ধার সঙ্গে সময়সরণিতে প্রতিষ্ঠার জন্যই এই সংকলন।
₹ 300.00Jangalmahaler Lokjatra

₹ 300.00 -
অভী চৌধুরী
রবীন্দ্রনাথের গান : গানের তথ্য গানের সত্যরবীন্দ্রনাথের গানের সূত্রে রচিত এই গ্রন্থটি বস্তুত শিল্পসৃষ্টির রহস্য অনুধাবনের একটা প্রয়াস মাত্র। আর তার পাশাপাশি শিল্প-আস্বাদনের সময় শিল্পসৃষ্টির কালে, শিল্পীর চেতনায় যে-অভিঘাতটি কাজ করে বা যে-প্রত্যক্ষ ঘটনা বা তথ্য একজন শিল্পীকে শিল্প নির্মাণের দিকে উস্কে দেয়— সেই তথ্যকে জড়িয়ে নেয়াটা শিল্প-আস্বাদনে কতটুকু জরুরি, তারও একটা বিবেচনা রয়েছে এখানে। আর এ কাজ করতে গিয়ে রবীন্দ্রনাথের গানের তথ্যানুসন্ধান এবং তথ্যকে আস্বাদনকালে সম্পৃক্ত করবার বিষয়টি বেছে নেওয়া হয়েছে। আশা করি, এই অনুসন্ধান এবং অনুসন্ধান-পরবর্তী সিদ্ধান্তটি অপরাপর শিল্পের ক্ষেত্রেও বোধের অভিন্নতা তৈরি করবে। নির্বাচিত একশোটি গান নিয়ে এই অনুসন্ধান।
₹ 70.00Version : ebook - hardcopyRabindranather Gaan_e-version

₹ 70.00

Reviews
There are no reviews yet.