Jibonsmriti : Modhumoy Prithibir Dhuli
₹ 300.00
In Stockদ্বিজেন শর্মা
জীবনস্মৃতি : মধুময় পৃথিবীর ধূলি
২০৮ পৃষ্ঠা, হার্ডবাউন্ড
1 in stock
Description
দ্বিজেন শর্মা
জীবনস্মৃতি : মধুময় পৃথিবীর ধূলি
নিসর্গবিদ দ্বিজেন শর্মা মানুষকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। প্রকৃতিকে জয় করা নয়, তাকে ভালোবেসে তার অংশ হয়ে স্নিগ্ধ সুন্দর জীবন যাপনের দিকে তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন।
অবিভক্ত ভারতের আসাম রাজ্যের মৌলভীবাজারে তাঁর জন্ম। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, দেশবিভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যাপক দেশান্তর, রাষ্ট্রভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, আইয়ুব খানের সামরিক শাসন, বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের জলোচ্ছ্বাস, একাত্তরের মুক্তিযুদ্ধ, সোভিয়েত সমাজতন্ত্র, গ্লাসনস্ত-পেরিস্ত্রোইকা ও সমাজতন্ত্রের পতন এবং একুশ শতকের বাংলাদেশের প্রথম দেড় দশকের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ঘটনাবলির মনোযোগী ও সংবেদনশীল সাক্ষী তিনি। এই সমস্ত কথা নিয়েই লেখা হয়েছে মধুময় পৃথিবীর ধূলি। এ বই শুধু তাঁর আত্মজীবনী নয়, তাঁর দেখা দেশ-কাল-মানুষের এক আন্তরিক আখ্যানও বটে।
২০৮ পৃষ্ঠা, হার্ডবাউন্ড
You must be logged in to post a review.
Related products
-
শুভেন্দু দাশগুপ্ত
দেওয়াল লেখার আত্মকথা‘একটা দেওয়াল। দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমরা, কমরেড, পার্টি। দেওয়ালে শাদা রঙের পোঁচ লাগিয়ে দিচ্ছে আমাদের বিশ্বাস। গুঁড়ো নীলে সুতলি চুবিয়ে লাইন দাগিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন। রঙ-ভরা টিন ধরে থাকছে আমাদের রাজনীতি। এগিয়ে দিচ্ছে আমাদের লড়াই। দেওয়ালে আঁকা হয়ে যাচ্ছে আমাদের মুক্তাঞ্চল। আমাদের দেশ। ওয়ালিং শেষ করে মুঠো-করা হাত তুলে বলে উঠলাম, লাল সেলাম।’ এই ভাবে সত্তরের আগুন-ঝরা দিনে দেওয়াল লেখার মন মেজাজ ভয় উদ্বেগ আনন্দ থেকে তার রীতি প্রকরণ রাজনীতি ও নন্দনতত্ত্ব পর্যন্ত বিশদ করেছেন লেখক। এ তাঁর একার আত্মকথা নয় তাই, হয়ে উঠেছে সময়েরই সচিত্র আত্মকথন।
pdf version
₹ 50.00Deoyal Lekhar Atmokatha_e-version

₹ 50.00 -
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এই দ্বিতীয় খণ্ডে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00Version : ebook - hardcopyAgronthito Rachona 2_e-version
প্রমথ চৌধুরী জীবনভর বিদ্যাচর্চা করেছেন ও সেই সঙ্গে ছোট-বড় নানান পত্র-পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ও পত্র-প্রবন্ধ লিখেছেন। সে সবের কিছু অংশ গ্রন্থাকারে প্রকাশিত হলেও তার বাইরে রয়ে গেছে আরও অসংখ্য রচনা, বাংলা সাহিত্যের যা অমূল্য সম্পদ। টীকাভাষ্য-সহ এমন কিছু ‘অগ্রন্থিত রচনা’ই এই দ্বিতীয় খণ্ডে পাঠকের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে।
₹ 50.00 -
আশনা সেন
পুরনো তোরঙ্গ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মেছিলেন সৈয়দ মনজুর মুরশেদ। ভারতীয় উপমহাদেশের এক উত্তাল সময়কালে অতিবাহিত হয়েছে তাঁর জীবন। পেশায় রাজপুরুষ তিনি স্বচক্ষে দেখেছেন দু’-দুটি বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, স্বাধীনতা সংগ্রাম, (১৯)৪৬-এর দাঙ্গা, দেশভাগ ও স্বাধীনতা। আর এর অনেকটাই ঘটেছিল ইংরাজ শাসকদের অধীনে প্রাদেশিক সিভিল সার্ভিসের অফিসার হিসেবে। চলমান ইতিহাসকে মনজুর খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। লিখে গিয়েছিলেন ব্যক্তিগত জীবন, টুকরো সব ঘটনা, আপাত-তুচ্ছ আলাপচারিতার বিবরণ। এর সঙ্গেই জুড়ে আছে মনজুরের দ্বিতীয়া স্ত্রী বেগম হাসিনা মুরশেদের কাহিনীও। বাংলার প্রথম মুসলিম মহিলা হিসেবে ১৯৩৭ সালে তিনি নির্বাচিত হন প্রাদেশিক আইনসভায়। লেডি ব্রেবোর্ন কলেজের অন্যতম রূপকার ও স্থপতিও ছিলেন হাসিনা। পুরনো তোরঙ্গ-এর ঢাকনা খুলে এই পারিবারিক কাহিনী নতুন করে উপস্থিত করেছেন মনজুরের নাতনি আশনা, যার সঙ্গে জড়িয়ে আছে বঙ্গের রাজনৈতিক ইতিহাসও।
₹ 120.00Version : ebook - hardcopyPurono Torongo

₹ 120.00 -
বিপুলজ্যোতি শইকীয়া
এসো বৃষ্টিবিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।
₹ 95.00Version : ebook - hardcopyEso Brishti

₹ 95.00 -
বেলা চক্রবর্তী।। ভোলানাথ ভট্টাচার্য
মৃত্যু দাহ সমাধিভাববাদী হিন্দু ধর্মে মৃত্যুচিন্তা এক বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। মৃত্যুকে ভাববাদীরা কখনওই জীবনের শেষ বলে মানেননি। মৃত্যু তাঁদের কাছে এক তীর্থের পান্থনিবাস ছেড়ে আর-এক তীর্থের অভিমুখে যাওয়া, জীর্ণবাস ছেড়ে নতুনতর পোশাক পরা। মৃত্যুচিন্তার এই প্রসারিত ভূমি কিন্তু ভারতীয় বস্তুবাদী দৃষ্টিতে মেলে না। শুধু মেলে না নয়, যাবতীয় প্রেতকৃত্যকে বস্তুবাদীরা ব্রাহ্মণদের চাতুরী ছাড়া অন্য কিছু ভাবেন না সেভাবে দেখলে এ দৃষ্টিতেও কিন্তু মৃত্যুকে নিরঙ্কুশ নঞর্থক ভাবা সমীচীন নয়। মানুষ মারা গেলে দেহ নামক বস্তুর অপসারণ ঘটে ঠিকই, কিন্তু বস্তু অপসৃত হলেও থেকে যায় তার মানসিকতা, যা ঐ বস্তুরই প্রতিফলন। বস্তুবাদীদের এই অক্ষয় মানসিকতা থেকে ভাববাদীদের অবিনশ্বর আত্মার সম্পর্ক তা হলে কি খুব দূরের? মৃত্যু মানে যে বিচ্ছিন্নতা নয়, বরং জগৎ আর জীবনের সঙ্গে সে এক অখণ্ড সূত্রে গ্রথিত, সেটা দেখানোই এ বইয়ের উদ্দেশ্য। এ বিষয়ে সুপণ্ডিত দুই লেখকের গ্রন্থনা।
₹ 60.00Version : ebook - hardcopyMrityu Daho Samadhi

₹ 60.00 -
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
₹ 80.00Version : hardcopyTwelfth Night othoba What You Will
উইলিয়াম শেক্সপীয়ার
টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইলসপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।
Categories: Books, literature, নাটক, সাহিত্য₹ 80.00

Reviews
There are no reviews yet.