Brands

Sort By:
View:
  • বিপুলজ্যোতি শইকীয়া
    এসো বৃষ্টি

    বিপুলজ্যোতি শইকীয়া অসমিয়া ভাষার কবি। অসমিয়া কবিতার জগতে বহু জন, বহু স্বর। সেখানে স্বাতন্ত্র্য বজায় রেখে বিশিষ্ট হয়ে ওঠা সহজ নয়। বিপুলজ্যোতি কিন্তু তা পেরেছেন। গত শতকের আটের দশক থেকে তাঁর লেখা শুরু, এখনও তিনি সমান সক্রিয়, ক্রমাগত তিনি নিজেকে বদলে চলেছেন। বিপুলজ্যতির নির্বাচিত কবিতার এই সংকলন : ‘এসো বৃষ্টি’। বাংলাভাষী পাঠকদের জন্য কবিতাগুলি বাংলায় রূপান্তরিত করেছেন লেখক ও অনুবাদক হিসেবে স্বনামখ্যাত মানিক দাস।

     95.00
    Version : ebook - hardcopy

    Eso Brishti

    বিপুলজ্যোতি শইকীয়া

  • “বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।

     50.00
    Version : ebook - hardcopy

    Amar Kolkata_e-version

    “বিভিন্ন শহরে গিয়েছি, থেকেছি, কিন্তু কলকাতার মতো কোথাও নয়। অন্য কোথাও দু-দিনেই মন হাঁপিয়ে উঠেছে। দূরে গেলেই বোঝা যায় ধুলোবালি-মাখা এই কলকাতা শহরই আমাদের কত প্রিয়। কলকাতা আবার সমৃদ্ধ হবে, গৌরব বৃদ্ধি করবে, আবার ‘কল্লোলিনী’ হবে, এই আশাতেই বুক বেঁধে আছি। ততদিনে পুরনো সেই কলকাতার কথা যাতে ভুলে না যাই, তারই প্রচেষ্টা এই লেখায়।” ভূমিকায় লিখেছেন লেখক, এবং সেই লক্ষ্যেই এই বইয়ে তাঁর নিজের কৈশোরে ও যৌবনে দেখা পুরনো সেই কলকাতাকে এই বইয়ে স্মৃতির আদলে তুলে এনেছেন। পাঠকদের এ লেখা ভালো লাগবে।

     50.00
  • অভী চৌধুরী
    নিহিতার্থের খোঁজে

    সন্‌জীদা খাতুন পরিচালিত ‘ছায়ানট’-এর মুখপত্র ‘বাংলাদেশের হৃদয় হতে’ শীর্ষক পত্রিকার বিশেষ ভাষা সংখ্যায় বাংলা ভাষার ব্যবহারিক ও প্রায়োগিক নানা সমস্যা নিয়ে গভীরতার সন্ধানী সুখপাঠ্য এই দীর্ঘ প্রবন্ধটি প্রকাশের সময়েই পাঠকের মন কেড়েছিল। বই হিশেবে প্রকাশ করার সময়ে লেখক এর সঙ্গে জুড়েছেন আরও কয়েকটি নতুনতর প্রসঙ্গ। প্রবীণ ভাষাতাত্ত্বিক সুহৃদকুমার ভৌমিক তাঁর অনুকথনে দেখিয়েছেন ভাষা নিয়ে আরও কত গভীরে ভাবলে তার উৎসে পৌঁছনো সম্ভব। সব মিলিয়ে ভাষা নিয়ে এমন বই আর নেই।

     60.00
    Version : ebook - hardcopy

    Nihitarther Khonje

    অভী চৌধুরী

  • উইলিয়াম শেক্সপীয়ার
    টুয়েলফথ নাইট অথবা হোয়াট ইউ উইল

    সপ্তদশ শতকের গোড়ার দিকে লেখা এই নাটক শেক্সপীয়ারের বিখ্যাত রোমান্টিক কমেডিগুলির একটি বলে স্বীকৃত। তা হলেও এ নাটক অন্যান্য কমেডির মতো অত আনন্দোচ্ছল নয়। ঘটনার ক্রম এখানে অসম্ভব কল্পনাবিলাসে পূর্ণ। ভাই-বোনের বিচ্ছেদ, তাদের পুনর্মিলনের সম্ভাবনা, খামখেয়ালি এক রাজা, সুন্দরী এক অভিজাত নারী– সবই প্রায় রূপকথার মতো। অথচ গোটা নাটকটি বিচ্ছেদ আর বিষণ্নতায় আবিষ্ট। বাংলায় অংশত অপরিচিত ও অনালোচিত এ নাটকের চমকপ্রদ ভাষান্তর করে পাঠকের দরবারে নতুন করে হাজির করেছেন সিদ্ধার্থ বিশ্বাস।

     80.00
    Version : hardcopy

    Twelfth Night othoba What You Will

    উইলিয়াম শেক্সপীয়ার

    মার্চেন্ট অফ ভেনিস

    ষোড়শ শতকের অন্তিমে লেখা এই নাটক অসামান্য গঠন আর মননের কারণে আজও সমান প্রাসঙ্গিক। শেক্সপীয়ারের যাবতীয় চরিত্রের মধ্যে এ নাটকের শাইলক অনবদ্য। যদিও পাঠক বা দর্শক শাইলককে বরাবর খলচরিত্র হিসেবেই দেখেছে, এবং এ নাটককে কমেডি ছাড়া কিছু ভাবেনি, তবু অন্তর্নিহিত পাঠ বা subtext বদলায় না। একদিকে পোর্শিয়ার ক্ষুরধার বুদ্ধি, আর অন্যদিকে ভেনিসবাসী এক ব্যবসায়ীর (নামচরিত্র?) চরম বিপর্যয়ের ট্র্যাজেডি এই নাটককে স্মরণীয় করে রেখেছে। সিদ্ধার্থ বিশ্বাসের অসাধারণ ভাষান্তরে চিরকালের নাটক নতুন করে উপস্থাপিত এ কালের পাঠকদের জন্য।

     60.00
    Version : ebook - hardcopy

    Merchant of Venice

Shop
Filters
0 Wishlist
0 Cart