Cholochchitro : Chintabeej
₹ 280.00
In Stockরবের ব্রেসঁ
চলচ্চিত্র : চিন্তাবীজ
‘নোটস অন সিনেমাটোগ্রাফি’ ফরাসি চলচ্চিত্রকার রবের ব্রেসঁ-র লেখা একমাত্র বই। দীর্ঘদিন ধরে ছোট-ছোট সূত্রের আকারে, বা আমরা যেমন বলেছি, প্রায় বীজের আকারে চলচ্চিত্র নিয়ে তাঁর ভাবনা এখানে নথিবদ্ধ করেছিলেন ব্রেসঁ।
‘ন্যুভেল ভাগ’ বা ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্রকারদের ওপর ব্রেসঁ-র কাজের বিপুল প্রভাব পড়েছিল। গোদার ফরাসি চলচ্চিত্রে তাঁর অবদানকে জার্মান সঙ্গীতে মোৎসার্ট এবং রুশ সাহিত্যে দস্তয়ভস্কি-র অবদানের সঙ্গে তুলনা করেছেন। অন্য দিকে, তারকভস্কি তাঁকে বাখ এবং লিওনার্দো দা ভিঞ্চি-র সঙ্গে তুলনীয় বলে মনে করেছেন।
এই বইয়ে রয়েছে ‘নোটস অন সিনেমাটোগ্রাফি’-র সম্পূর্ণ অনুবাদ। সূত্রাকারে তাঁর ভাবনার যেটুকু সেখানে অধরা বলে মনে হবে সংশ্লিষ্ট দীর্ঘ এক সাক্ষাৎকারে তার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে মনে হয়।
সংকলন ও ভাষান্তর : সন্দীপন ভট্টাচার্য
Description
রবের ব্রেসঁ

নতুন বইপত্তর সংস্করণ, ১৫৬ পৃষ্ঠা
You must be logged in to post a review.
Related products
-
বীতশোক ভট্টাচার্য
ছবি দেখা ছবি শেখা : সিনেমা নিয়ে লেখাবীতশোক ভট্টাচার্য-র কবি হিসেবে আত্মপ্রকাশ একটি যৌথ কাব্য সংকলনের মধ্য দিয়ে, প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। তাঁর চলচ্চিত্র বিষয়ক প্রথম লেখাটিও প্রকাশিত হয়েছিল ঐ ১৯৭৪-এই। এর থেকে ধারণা করে নেওয়া যায়, শুরু থেকেই সিনেমা নিয়ে তিনি সমান আগ্রহী ছিলেন। বীতশোক সিনেমা নিয়ে শুধু লিখেছেন এমন না, তথ্যচিত্রের জন্য যৌথ ভাবে চিত্রনাট্য রচনা করেছেন, ধারাভাষ্য লিখেছেন, চলচ্চিত্র বিষয়ক বই সম্পাদনা করেছেন, এমনকী এ বিষয়ে পত্রিকা সম্পাদনার সঙ্গেও একসময় যুক্ত ছিলেন।
প্রকাশিত তাঁর দুটি প্রবন্ধের বইয়ে চারটি সিনেমা বিষয়ক লেখা গ্রন্থিত হয়েছে, সুতরাং পাঠকের কাছে বীতশোক ভট্টাচার্য-র ভাবনার এই দিকটি একেবারে অজানা, এমন নয়। তার পরও, কবি ও সাহিত্যের নানা বিষয়ে প্রাবন্ধিক পরিচয়েই আমরা বীতশোককে বেশি জানি, তাঁর ভাবনার অন্য এই দিকটি সাধারণত আলোচনার বাইরে থেকে যায়।
সিনেমা-র বিভিন্ন বিষয়ে তাঁর মৌলিক ভাবনার খানিকটা ধরা থাকল সিনেমা নিয়ে তাঁর গ্রন্থিত ও অগ্রন্থিত রচনার এই সংকলনে।
প্রথম সংস্করণ,
পেপারব্যাক, ১১২ পৃষ্ঠা₹ 240.00Chobi Dekha Chobi Shekha : Cinema niye Lekha

পেপারব্যাক, ১১২ পৃষ্ঠা₹ 240.00 -
দীপেন্দু চক্রবর্তী
সিনেমা নিয়ে কথাসিনেমা নিয়ে নানান পত্রিকায় কয়েক দশক ধরে লিখছেন দীপেন্দু চক্রবর্তী, বলা যায় এই প্রথম তা একত্র হল। ফলে পাঠক যেমন সিনেমা নিয়ে লেখকের ভাবনার ব্যাপ্তি ও গভীরতার সন্ধান পাবেন এখানে, তেমনই যেহেতু দীপেন্দু লিখেছেন মূলত বাংলা সিনেমা নিয়ে, তাই গত কয়েক দশকের বাংলা সিনেমার একটা ক্রম-ইতিহাসও পেয়ে যাবেন এই সূত্রে। কেউ-কেউ হয়তো লেখকের মতে আস্থা রাখবেন, আবার কেউ-কেউ, আশা করা যাক যে হয়তো প্ররোচিত হবেন তুমুল তর্কে। বলা থাক, পাঠকের সঙ্গে এহেন মত-বিনিময়ে লেখকের অরুচি নেই। সহমত-ই হোন বা প্ররোচিত হোন তর্কে, একটা কথা ঠিক যে এ সমস্ত লেখা পড়তে শুরু করলে শেষ না করে তৃপ্তি নেই।
প্রথম সংস্করণ, ১৬৫ পৃষ্ঠা
₹ 210.00Cinema Niye Kotha

₹ 210.00 -
ফেদেরিকো ফেলিনি
একটি ছবির জন্ম ও অন্যান্য
নির্বাচিত রচনা বক্তৃতা সাক্ষাৎকারচলচ্চিত্র-পড়ুয়াদের কাছে ইতালির মহত্তম পরিচালক ফেদেরিকো ফেলিনি (১৯২০-১৯৯৩) অবশ্যপাঠ্য। ‘লা স্ত্রাদা’, ‘লা দোলচে ভিতা’, ‘এইট অ্যান্ড হাফ’ বা ‘আমারকর্দ’-এর মতো আশ্চর্য সব কিংবদন্তি তৈরি হয়েছে তাঁর হাতে। অবশ্যপাঠ্য বলতে প্রথমত ফেলিনি-র ছবিই যে আগে পড়তে হবে, অর্থাৎ দেখতে হবে, সে-কথা বলা বাহুল্য। তার পরে আসে অন্যান্য সূত্র, অর্থাৎ তাঁর সম্পর্কে তাঁর নিজের এবং সমালোচকদের ভাষ্যপাঠের প্রশ্ন। কিন্তু সমালোচকরা কেউ তাঁকে বলেছেন ভণ্ড, ক্লাউন একটা, পাক্কা শয়তান। কেউ আবার বলেছেন, ওঃ যাদুকর লোক, পুরোদস্তুর কবি, সত্যিকারের প্রতিভাবান। বেশ। কিন্তু ফেলিনি নিজে কী বলছেন? নিজের জীবন, নিজের ছবি ইত্যাদি নিয়ে তাঁর নিজের ভাবনাটা কী? এ বইতে ঠিক সেই ভাবনার হদিশই রয়েছে ফেলিনি-র নিজের বয়ানে। আধুনিক চলচ্চিত্র নিয়ে উৎসাহী পাঠকের অবশ্যপাঠ্য।
₹ 300.00Ekti Chobir Janmo O Anyanyo

₹ 300.00 -
সিমন দ্য বোভোয়া
মেয়েদের হার মেয়েদের জিতএই বই শুরু হচ্ছে লেখিকার আত্মজীবনীর (১৯৬৩) নির্বাচিত অংশ দিয়ে এবং তারপর রয়েছে ১৯৬৫ থেকে ১৯৭৬ পর্যন্ত ক্রমান্বয়ে তিনটি সাক্ষাৎকারের বয়ান। আত্মজীবনের প্রসঙ্গে এবং সংযোজিত সাক্ষাৎকারের বয়ানে মেয়েদের জীবন ও সংগ্রামের নানা দিক নিয়ে বিশদে আলোচনা করেছেন সিমন, এসেছে তাঁর প্রবাদপ্রতিম বই ‘দ্য সেকেন্ড সেক্স’-এর কথা, আধুনিক নারীবাদের সূচনা ও পরবর্তী বিকাশের কথা, সেই সঙ্গে তাঁর সারা জীবনের লেখাপত্র নিয়েও কথা বলেছেন তিনি। নতুন এই সংস্করণে আরও সংযোজিত হয়েছে বিশ্বজোড়া নারী-আন্দোলনের বেশ কিছু পোস্টারের প্রতিলিপি।
₹ 160.00Meyeder Har Meyeder Jit

₹ 160.00 -
আমার কথা
আত্মজীবনকথার সংকলন
‘মাসিক বসুমতী’র পাতায় একসময়ে ‘আমার কথা’ শিরোনামে এদেশের শীর্ষস্থানীয় সব সঙ্গীত-ব্যক্তিত্বের আত্মজীবনকথা প্রকাশিত হত। কখনও তা সাক্ষাৎকারের ঢঙে, কখনও বা বর্ণনামূলক গদ্যে। স্বাক্ষরিত রচনা নয় কোনটাই। ফলে বোঝা যায়, নানা সময়ে এসব লেখা নানা জনে লিখেছেন।
প্রায় বছর-ষাটেক আগে প্রকাশিত এসব লেখা সঙ্গীত বিষয়ে আগ্রহী পাঠকের এখনও হয়তো কোন উপকারে লাগতে পারে। সে-কথা ভেবেই নির্বাচিত কয়েকটি লেখা নিয়ে এই সংকলন। প্রতিটি লেখার শেষে প্রকাশকাল দেওয়া আছে, আর লেখাগুলি সাজানো হয়েছে গুণী এই সব সঙ্গীতজ্ঞের জন্মসাল অনুযায়ী।
যাঁদের কথা আছে :
ওস্তাদ আলাউদ্দিন খাঁ ।। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ।। উদয়শঙ্কর ।। রাইচাঁদ বড়াল ।। তিমিরবরণ ভট্টাচার্য ।। কৃষ্ণচন্দ্র দে ।। পঙ্কজকুমার মল্লিক ।। ভীষ্মদেব চট্টোপাধ্যায় ।। হীরেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় ।। ওস্তাদ মুস্তাক আলি খাঁ ।। রাধারাণী দেবী ।। দক্ষিণামোহন ঠাকুর ।। রাধিকামোহন মৈত্র₹ 100.00Amar Katha
আমার কথা
আত্মজীবনকথার সংকলন
‘মাসিক বসুমতী’র পাতায় একসময়ে ‘আমার কথা’ শিরোনামে এদেশের শীর্ষস্থানীয় সব সঙ্গীত-ব্যক্তিত্বের আত্মজীবনকথা প্রকাশিত হত। কখনও তা সাক্ষাৎকারের ঢঙে, কখনও বা বর্ণনামূলক গদ্যে। স্বাক্ষরিত রচনা নয় কোনটাই। ফলে বোঝা যায়, নানা সময়ে এসব লেখা নানা জনে লিখেছেন।
প্রায় বছর-ষাটেক আগে প্রকাশিত এসব লেখা সঙ্গীত বিষয়ে আগ্রহী পাঠকের এখনও হয়তো কোন উপকারে লাগতে পারে। সে-কথা ভেবেই নির্বাচিত কয়েকটি লেখা নিয়ে এই সংকলন। প্রতিটি লেখার শেষে প্রকাশকাল দেওয়া আছে, আর লেখাগুলি সাজানো হয়েছে গুণী এই সব সঙ্গীতজ্ঞের জন্মসাল অনুযায়ী।
যাঁদের কথা আছে :
ওস্তাদ আলাউদ্দিন খাঁ ।। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ।। উদয়শঙ্কর ।। রাইচাঁদ বড়াল ।। তিমিরবরণ ভট্টাচার্য ।। কৃষ্ণচন্দ্র দে ।। পঙ্কজকুমার মল্লিক ।। ভীষ্মদেব চট্টোপাধ্যায় ।। হীরেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায় ।। ওস্তাদ মুস্তাক আলি খাঁ ।। রাধারাণী দেবী ।। দক্ষিণামোহন ঠাকুর ।। রাধিকামোহন মৈত্রCategories: Books, সঙ্গীত, সংস্কৃতি, সাক্ষাৎকার₹ 100.00 -
AMRIT GANGAR
cinema. culture. capital context: indiaThis book examines and reflects upon a wide range of issues relating to Indian cinema, including the filmosophical ones that have never been touched upon before. The book will appeal to students and scholars of film and cultural studies as well as the general reader interested in reflecting upon the Indian cinema differently.
₹ 225.00Version : ebook - hardcopycinema. culture. capital context: india
AMRIT GANGAR
cinema. culture. capital context: indiaThis book examines and reflects upon a wide range of issues relating to Indian cinema, including the filmosophical ones that have never been touched upon before. The book will appeal to students and scholars of film and cultural studies as well as the general reader interested in reflecting upon the Indian cinema differently.
Categories: Books, film studies₹ 225.00

Reviews
There are no reviews yet.